Contents ১৮০ তাফসীরে তাবারী শরীফ নেকড়ে বাঘ ও ছাগল এক সাথে শান্তিতে বসবাস করবে । এমনকি শিশুগণ সাপের সাথে একসাথে খেলাধূলা করবে । কেউ কারও কোন ক্ষতি করবে না। অতঃপর আল্লাহ্র যত দিন ইচ্ছা তিনি পৃথিবীতে অবস্থান করবেন। অৎবা বর্ণনাকারী বলেছেন, তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন । পরে তার ইন্তিকাল হবে। অতঃপর মুসলমানগণ তার সালাতে জানাযা আদায় করবেন এবং তাকে দাফন করবেন। ১4০ ১% ১১১০৫১] -এর ব্যাখ্যায় যারা বলেন, “কিতাবীগণ সকলেই নিজের মৃত্যুর পূর্বে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান আনয়ন করেই মৃত্যু বরণ করবে”-_তাদের এ কথা একেবারেই অর্থহীন । এতে আয়াতের ব্যাখ্যায় যারা বলেন, “প্রত্যেক কিতাবী ব্যক্তিই নিজের মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ.)-এর প্রতি ঈমান আনয়ন করবে”-তাদের এ ব্যাখ্যার ভ্রান্তিও প্রতীয়মান হচ্ছে। কেননা, এ আয়াতের পূর্বে হযরত মুহাম্মদ (সা.)-এর কোন উল্লেখই নেই । অবশ্য পূর্ববর্তী আয়াতে তার আলোচনা থাকলে <_:-এর এ সর্বনামকে সেদিকে ফিরানো যেত । বরং এখানে ঈসা (আ.)- তীর জননী এবং ঈয়াহুদীদের সম্বন্ধে আলোচনা চলছে। সুতরাং আয়াতে যাদের সম্বন্ধে আলোচনা চলছে, তাদেরকে উদ্দেশ্য না করে অন্য কারোও দিকে , ৯ বা সর্বনাম ফিরানো আদৌ সমীচীন নয়। হা, পবিত্র কুরআনে যদি এ সম্পর্কে সুস্পষ্ট কোন প্রমাণ থাকে অথবা হাদীসে যদি এ সম্বন্ধে কোন দলীল বিদ্যমান থাকে; তবে তা গ্রহণ করা যেতে পারে। কিন্তু শুধু দাবী কখনও গ্রহণযোগ্য হতে পারেনা । ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এ কথা প্রতিভাত হচ্ছে যে, আলোচ্য আয়াতের ম্মীর্থ ভা, এ J EIS LCA el ৬-০ -কিতাবীরা হযরত ‘ঈসা (আ.)-এর উপর তার মৃত্যুর পূর্বে ঈমান আনয়ন করবে। এখানে পূর্বাপর বাক্য যেহেতু ১, শব্দটির প্রতি সুস্পষ্ট ইংগিত বহন করছে তাই ১,5 শব্দটিকে এখানে উহ্য রাখা হয়েছে। পূর্বে এ সম্পর্কে বহু উপমা পেশ করা হয়েছে। এখানে এর পুনরুক্তি নিষ্প্রয়োজন। আল্লাহ্র বাণী কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ব্যাখ্যা £ঃ ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, এবং কিয়ামতের দিন হযরত ‘ঈসা (আ.)- কিতাবীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন । অর্থাৎ হযরত ‘ঈসা (আ.)- আল্লাহ্র পক্ষ হতে তাদের নিকট যা নিয়ে এসেছেন এবং তিনি তাদের নিকট তার প্রতিপালকের রিসালাতের বাণী যা পৌছিয়েছেন, এ ব্যাপারে যেসব . কিতাবী তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং যাঁরা তাকে সমর্থন করেছে তিনি তাদের সকলের ব্যাপারে সাক্ষ্য দিবেন । যেমন নিম্নোক্ত বর্ণনায় উল্লেখ রয়েছে ৪ ১০৮৩১. ইব্ন জুরায়জ (র.) থেকে বর্ণিত । তিনি ১৫ ১ LL -এর ব্যাখ্যায় বলেন, এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যে, তির্নি তাদের নিকট আল্লাহ্ তা'আলার পক্ষ হতে ত প্রেরিত রিসালতের বাণী পৌছিয়েছেন। WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।