তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা £ ১৫৯ Sa ১০৮১৫. ইব্ন ‘আব্বাস (র.) থেকে বর্ণিত । তিনি ২, ১% ১.1 Ths SAT al Esl -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, “ঈসা (আ.)-এর উপর ঈমান না এনে কোন ইয়াহুদী মৃত্যুবরণ করে না । রাবী বলেন, যদি কোন ইয়াহনদী তরবারির আঘাতে মারা যায়? উত্তরে তিনি বলেন, সে অবস্থায়ও ঈমানের বাক্য উচ্চারণ করে। প্রশ্নকারী বলেন, যদি কোন ইয়াহুদী উপর থেকে পড়ে মারা যায়? উত্তরে তিনি বলেন, শূন্যে থাকা অবস্থায়ই সে ঈমানের বাক্য উচ্চারণ করে। ১০৮১৬, ইব্‌ন ‘আব্বাস (র.) থেকে বর্ণিত । তিনি «১১০১ 9 i i ৬ ENE -এর ব্যাখ্যায় বলেন, যদি কোন ইয়াহুদী ঘরের ছাদের উপর থেকে পতিত হয়ে মারা যায় তবুও সে হযরত “ঈসা (আ.)- এর উপর ‘ঈমান না এনে মরে না। ১০৮১৭. ‘ইকরামা (র.) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, কোন ইয়াহুদী যদি অকট্টালিকার ছাদ থেকে পড়ে যায় তবে সে মাটিতে পড়ার পূর্বেই ‘ঈসা (আ.)-এর প্রতি ঈমান আনবে । ১০৮১৮. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি (5১০3৭৬১১০৯! -এর ব্যাখ্যায় বলেন, ঘরের ছাদ হতে পতিত হলেও সে ‘ঈসা (আ.)-এর উঁপর ঈমান না এনে মরে না। ১০৮১৯. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি 0৯ ১১০১] * Et Ee {5 "এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কোন কিতাবী ব্যক্তিই হযরত ‘ঈসা (আ.)-এর উপর ঈমান না এনে মরে না। যদিও সে পানিতে ডুবে মরে বা কোন কিছুর উপর থেকে পড়ে মরে অথবা অন্য কোন উপায়ে মারা যায় । ১০৮২০. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি | ১১-3 * J Ul EE -এর ব্যাখ্যায় বলেন, হযরত ‘ঈসা (আ.)-এর প্রতি ঈমান না এনে কোন কিতাবী ব্যক্তির প্রাণ বহিৰ্গত হয় না। ১০৮২১. ‘ইকরামা (র.) থেকে বর্ণিত । তিনি U5 ১১০১+ ৯ be bs 35 -এর ব্যাখ্যায় বলেন, ইয়াহুদীদের কেউই হযরত ‘ঈসা (আ.)-এর প্রতি ঈমান না এনে মৃত্যু বরণ করে না । যদি ঘরের ছাদ থেকে পড়ে যায় তবে শূন্যে থাকা অবস্থায়ই সে তার উপর ঈমান আনয়ন করে। ১০৮২২. দাহ্‌হাক (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়াহুদীদের কেউই হযরত ‘ঈসা (আ.)-এর উপর ঈমান না এনে এ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেনা । ১০৮২৩. হাসান (র.) থেকে বর্ণিত। তিনি U5 ০ ১০১% a eS {54 -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ইয়াহদী ও খৃষ্টানদের প্রত্যেকেই মৃত্যুর পূর্বে হযরত “ঈসা (আ.)-এর উপর ঈমান এনে মৃত্যু বরণ করে। ১০৮২৪. হাসান (র.) থেকে বর্ণিত। তিনি J. 5১9 i Le <5 -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, মৃত্যুর পূর্বে তাদের কেউ হযরত 'ঈসা (আ.)-এর প্রতি ঈমান না এনে মরেনা। লোস্নন্রীকল ললালালী ২.৭ WWW.waytojannah.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।