Contents সূরা নিসা £ ১৫৭ ১৭১ এখানে একটি প্রশ্ন যে, তারা যদি ‘ঈসা (আ.)-এর কথা “তোমাদের মধ্যে কে আমার আকৃতি গ্রহণ করতঃ আমার স্থলে নিহত হয়ে জান্নাতে আমার সঙ্গী হতে প্রস্তুত আছে?” শুনে থাকে এবং উত্তরদাতার উক্তি “আমি প্রস্তুত আছি”-এও শুনে থাকে এবং দেখে থাকে ‘ঈসা (সা.)-এর আকৃতিপ্রাপ্ত ব্যক্তিকেও তবে তো এ বিষয়টি তাদের জন্য বিভ্রান্তিকর হতে পারে না। হা, এক অবস্থায় হতে পারে, যা বর্ণনা করেছেন ওয়াহাব ইব্ন মুনাব্বিহ (র.)। তা হল এই যে, যে সমস্ত লোক সংশ্লিষ্ট গৃহে হযরত ‘ঈসা (আ.)-এর সংগে ছিলেন এবং যাদের মধ্য হতে তাকে উঠিয়ে নেয়া হয়েছিল, তাদের সকলেই হযরত ‘ঈসা (আ.)-এর আকৃতিপ্রাপ্ত হয়েছিলেন। এ অবস্থাটি হয়েছিল হযরত ‘ঈসা (আ.)-কে উঠিয়ে নেয়ার প্রাক্কালে । তারা পরস্পর সমআকৃতি সম্পন্ন হওয়ায় নির্দিষ্টভাবে ‘ঈসা (আ.)-কে চিনতে পারছিল না, তাই ইয়াহুদীরা যাকে ‘ঈসা (আ.)-এর সমআকৃতি বিশিষ্ট দেখেছিল, তারা তাকেই ‘ঈসা ভেবে হত্যা করল । ইতিপূর্বে তারা ঈসা (আ.)-কে চিনত ৷ ইয়াহুদী যেরূপ বিভ্রান্তিতে পতিত হয়েছিল, অনুরূপ বিভ্রান্তিতে পতিত হয়েছিল ঈসা (আ.)-এর সাথে গৃহে অবস্থানকারী তার সহচরবৃন্দও । কেননা তার আকৃতি অন্যদের আকৃতির সাথে মিলে যাওয়ার কারণে তারা তার 'ঈসা (আ.)-এর আকৃতি ও ব্যক্তিত্কে অন্যদের আকৃতি থেকে পার্থক্য করতে পারেনি। এ কারণেই ইয়াহুদী ও খৃস্টান সকলেই একমত যে, নিহত ব্যক্তি হযরত (আ.)-ই ছিলেন। অথচ তিনি ঈসা (আ.) ছিলেন না! বরং তাদের সামনে অন্যকে ‘ঈসা (আ.)-এর সম আকৃতিবিশিষ্ট করে দেয়া হয়েছিল । যেমন ইরশাদ হয়েছে ৬৫,১ LLL 4 - তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশ বিদ্ধও করেনি; বরং এ ব্যাপারে তাদের বিভ্রম হয়েছিল । অথবা ঘটনাটি ঠিক তাই ছিল, যা ‘আবদুস সামাদ (র.) ওয়াহাব ইবৃন মুনাব্বিহ (র.) থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন, যারা ‘ঈসা (আ.)-এর সাথে এ গৃহে ছিলেন, তারা ইয়াহুদীদের এঁ ঘরে প্রবেশের পূর্বেই ‘ঈসা (আ.)-এর নিকট থেকে বেরিয়ে গিয়েছিলেন । ‘ঈসা (আ.) রয়ে গিয়েছিলেন। এদিকে কওমের লোকদের চলে যাওয়ার পর ‘ঈসা (আ.)-এর জনৈক সহচরকে তার আকৃতিবিশিষ্ট করে দেয়া হয়। তিনি ‘ঈসা (আ.)-এর সাথে ছিলেন। তারপর ‘ঈসা (আ.)-কে উঠিয়ে নেয়ার পর আকৃতিপ্রাপ্ত এ লোকটিকে হত্যা করা হল । ‘ঈসা (আ.)-এর সহচর এবং ইয়াহুদীদের নিকট ‘ঈসা (আ.)-এর বিষয়টি অস্পষ্ট থাকায় এবং এ লোকটিকে ‘ঈসা (আ.)-এর সম আকৃতিবিশিষ্ট দেখার কারণে তারা সকলেই ভাবল যে, নিহত এবং শূলীবিদ্ধ লোকটিই হল হযরত ‘ঈসা (আ.)। সর্বোপরি রাত্রে তারা ‘ঈসা (আ.)-কে নিজের মৃত্যু সংবাদ বলতে শুনেছেন এবং দেখেছেন, মৃত্যু আপতিত হওয়ার আশংকায় তিনি যে কতটা ভীত ও আতংকিত হয়ে পড়েছিলেন। তাই তারা নিশ্চিত মনে করে নিলেন যে, 'ঈসা (আ.)-কেই শুূলীবিদ্ধ করা হয়েছে। এবং একথা তারা বর্ণনাও করেছেন নির্বিশেষে । অথচ প্রকৃত বিষয়টি ছিল এর সম্পূর্ণ উল্টো । তাই এ ঘটনা বর্ণনাকারী হাওয়ারীদেরকে মিথ্যাবাদী বলা যায় না। কারণ তাদের নিকট যা সত্য, তারা তাই বর্ণনা করেছেন। WWW.waytojannah.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।