Contents সূরা নিসা ৪ ১৫৭ ১৬৫ হয়েছিল যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, তারা নিশ্চয়ই এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল; এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোন জ্ঞানই ছিল না । এ কথা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি । ব্যাখ্যা 8 ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, “আমরা আল্লাহ্র রাসূল মারয়াম তনয় ‘ঈসা মসীহ-কে হত্যা করেছি”__তাদের এ উক্তির জন্যও তারা লা‘নতগ্রস্ত হয়েছিল। তারপর আল্লাহ্ তা'আলা তাদের এ উক্তিকে মিথ্যা সাব্যস্ত করে বলেন, 4 ৯১১১১১০ ০১১+ ১০১ -তারা 'ঈসা (আ.)-কে হত্যাও করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি; কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল । ‘ঈসা (আ.)-এর বিষয়ে ইয়াহুদীদের বিভ্রম কিরূপে হয়েছিল, এ ব্যাপারে ব্যাখ্যাকারীগণের মাঝে একাধিক মত রয়েছে। কেউ বলেন, ইয়াহুদীরা যখন ‘ঈসা (আ.) ও তার সঙ্গীদেরকে অবরোধ করল, তখন তারা নির্দিষ্টভাবে ‘ঈসা (আ.)-কে চিনতে পারছিলনা। কেননা তাদের সকলকে ‘ঈসা (আ.)-এর সদৃশ বানিয়ে দেয়া হয়েছিল । ফলে হত্যাকামী লোকেরা ঈসা (আঃ)-কে সনাক্ত করতে গিয়ে বিভ্রম হয়ে যায়। এ সময় ঈসা (আ.)-এর সহচরদের জনৈক ব্যক্তি গৃহ হতে বের হলে তাকেই তারা ‘ঈসা মনে করে হত্যা করে বসে । প্রমাণ স্বরূপ তারা নিম্নের বর্ণনাটি উল্লেখ করেন। ১০৭৭৯. ওয়াহাব ইব্ন মুনাব্বিহ (রা.) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার হযরত ‘ঈসা-(আ.)- তার সতের জন্য হাওয়ারী-সহচরসহ একটি ঘরে প্রবেশ করলে ইয়াহুদীগণ তাদেরকে ঘিরে ফেলল । তারপর যাহুদীরা তাদের নিকট পৌছলে আল্লাহ্ তাআলা তার সকল শিষ্যকে তার সম আকৃতিবিশিষ্ট করে দেন৷ তখন ইয়াহুদীরা বলেন, তোমরা আমাদের উপর যাদু করেছ। হয় ‘ঈসাকে বের করে আমাদের হাতে অর্পণ করবে, না হয় আমরা তোমাদের সকলকে হত্যা করব । ‘ঈসা (আ.) তীর সহচরদেরকে বললেন, আজ তোমাদের মধ্য হতে কে জান্নাতের পরিবর্তে নিজেকে বিক্রয় করতে প্রস্তুত রয়েছো? তখন তার জনৈক সহচর বললেন, আমি প্রস্তুত আছি__এ বলে তিনি ইয়াহুদীদের নিকট এসে বললেন, আমিই প্রকৃত ঈসা! আল্লাহ্ তা‘আলা পূর্বেই তাকে ‘ঈসা’ (আ.)-এর আকৃতিবিশিষ্ট করে দিয়েছিলেন। তারা তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করল এবং ক্রুশবিদ্ধ করল । এ কারণেই তাদের বিভ্রম হয়েছিল । ফলে তারা মনে করল যে, তারা ‘ঈসা (আ.)-কে হত্যা করেছে। খৃষ্টানরাও অনুরূপ ধারণা করল এবং ভাবল যে, ইয়াহুদীদের হাতে নিহত ব্যক্তি হযরত ‘ঈসা (আ.)- অথচ সেদিনই আল্লাহ্ তা'আলা তাকে আকাশে তুলে নেন। ওয়াহাব ইব্ন মুনাব্বিহ (র.) থেকে এর বিপরীত বক্তব্যও বর্ণিত, তা নিম্নরূপ $ ১০৭৮০. তিনি বলেন, আল্লাহ্ তা'আলা যখন হযরত ঈসা (আ.)-কে এ কথা জানিয়ে দিলেন যে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন তিনি মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়লেন । তার নিকট এ সংবাদ দুঃসহ বোধ হল । তিনি তার সহচর হাওয়ারীদের-কে ভোজের দাওয়াত দিলেন এবং তাদের জন্য খাদ্য তৈরি করলেন । তারপর তাদেরকে জানিয়ে দিলেন যে, আজ রাতে তোমরা আমার নিকট উপস্থিত হবে। তোমাদের সাথে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। তারা রাত্রে তার নিকট সমবেত হলে তিনি নিজ হাতে WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।