তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা £ ১৪৮ ১৪৯ যারা এমত পোষণ করেন $ ১০৭৫৬, মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি ১1"; ১, %। -এর ব্যাখ্যায় বলেন, যে অত্যাচারিত হওয়ার পর প্রতিবিধান করে, সে অত্যাচারীর মন্দ কথা প্রকাশ করতে পারবে। ১০৭৫৭. ইবন আবু নাজীহ্‌ (র.) থেকে অনুরূপ বর্ণিত আছে। ১০৭৫৮. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি JL 6 ১ -এর ব্যাখ্যায় বলেন, কোন ব্যক্তি যদি অপর কারো নিকট অভ্যাগত হয় এবং মেজবান যদি তার যথাযথ আপ্যায়ন না করে তবে এ কথা প্রকাশ করার জন্য আল্লাহ্‌ তাকে অনুমতি দিয়েছেন। ১০৭৫৯. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি 9 ১৯/১০১৮ ১+ 5 ৬০ -এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি যিয়াফত এবং আপ্যায়ন সম্বন্ধে অবতীর্ণ হয়েছে। কোন ব্যক্তি যদি কোন কওমের নিকট এসে মেহমান হয় এবং তারা তার আপ্যায়ন না করে তবে তাদের সম্পর্কে কিছু বলার জন্য আল্লাহ্‌ তাকে অনুমতি দিয়েছেন। ১০৭৬০, মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি 41 eS -এর ব্যাখ্যায় বলেন, কেউ যদি কারো মেহমান হয় এবং সে যদি হক আদায় করে তার মেহমানদারী না করে, অতঃপর উক্ত মেহমান তার নিকট থেকে বের হয়ে লোকদের নিকট বলে, আমি অমুকের মেহমান হয়েছি; কিন্তু সে হক আদায় করে আমার মেহমানদারী করেনি। এটাই হল মন্দ কথার প্রচারণা । অবশ্য যার যথাযথভাবে আপ্যায়ন করা হয়নি, তার কথা স্বতন্ত্র । ১০৭৬১. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । তিনি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, অবশ্য কোন ব্যক্তি যদি নির্যাতিত হয়ে এর প্রতিবিধান করে তবে সে মন্দ কথার প্রচারণা করতে পারবে । মুজাহিদ (র.) বলেন, আয়াতটি এ ব্যক্তি সম্বন্ধে নাযিল হয়েছে, যে নির্জন মরুভূমিতে অপর এক ব্যক্তির অতিথি হয়েছে; কিন্তু মেজবান তার আপ্যায়ন করেনি । তখন নাখিল হয় £1 ০ %। অর্থাৎ এরূপ অবস্থা হলে মেহমান ব্যক্তি লোকদের নিকট একথা বলতে পারবে যে, সে আমার আপ্যায়ন করেনি । এর চেয়ে অতিরিক্ত কিছু বলতে পারবে না অন্যান্য ব্যাখ্যাকারদের মতে আয়াতের মর্ম হল__কিন্তু কেউ মযলূম হয়ে যদি যালিম থেকে এর প্রতিবিধান করতে চায় তবে এ বিষয়ে আল্লাহ্‌ তা'আলা তাকে অনুমতি দিয়েছেন। যাঁরা এমত পোষণ করেন ৪ ১০৭৬২. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি ৬9/341 ১ Lt ENE EEE "(5 -আয়াতের ব্যাখ্যায় বলেন, সৃষ্টি জগতের কেউ মন্দ কথার প্রচারণা করুক, তা আল্লাহ্‌ তা'আলা পছন্দ করেন না । কিন্তু কেউ যদি নির্যাতিত হয়ে অনুরূপভাবে এর প্রতিবিধান করতে চায় তবে তাতে তার কোন গুনাহ হবে না। WWWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।