তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা নিসা £ ১৩৭ - | ১২৯ ১০৭০১. মুজাহিদ (র.) থেকে অন্য সূত্রে বর্ণিত । 1, Lo £ প্রসঙ্গে তিনি বলেন, অবশেষে (কুফুরী অবস্থায়ই) তাদের মৃত্যু হয়। ১০৭০২. ইব্ন ওয়াহাব (র.) থেকে বর্ণিত। আলোচ্য আয়াত সম্পর্কে ইব্‌ন যায়দ (র.) বলেছেন, ওরা মুনাফিক ৷ দু'বার ঈমান এনেছে এবং দু'বার কুফুরী করেছে, তারপর চরম কুফুরী করেছে। তাফসীরকারদের অপর একদল বলেন, আয়াতে আসমানী কিতাব দু’টোর অনুসারীগণ অর্থাৎ তাওরাত ও ইনজীলের অনুসারীদেরকে বুঝানো হয়েছে। কুফুরী অবস্থায় তারা একাধিক পাপাচারে লিপ্ত হয়, তারপর তাওবা করে । কিন্তু কুফুরীতে অবিচল থেকে তাওবা করায় ওই তাওবা কবুল হয়নি, গৃহীত হয়নি । যারা এমত পোষণ করেন $ ১০৭০৩. আৰু ‘আলিয়া (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, ~~ ME SCE Si 51,4475 19:১ | আলোচ্য আয়াতে ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বুঝানো হয়েছে। শ্রিকে লিপ্ত থাকা অবস্থায় তারা একাধিক পাপাচারে লিপ্ত হয়, তারপর তাওবা করে। তাদের তাওবা কবুল হয়নি । তারা যদি শিরক থেকে তাওবা করত, তবে অবশ্যই তাদের তাওবা কবূল হত । ইমাম আবূ জা’ফর তাবারী (র.) বলেন, উপরোক্ত ব্যাখ্যা সমুহের মধ্যে তাদের ব্যাখ্যাই সঠিক, যারা বলেছেন-_ আয়াতে কিতাবীদের কথা আলোচনা করা হয়েছে। তারা তাওরাতের বিধান মেনে নিয়েছিল তারপর এঁ বিধানের বিরোধিতা করে তা প্রত্যাখ্যান করেছে। তারপর তাদের কেউ কেউ ঈসা (আ.) ও ইঞ্জীল কিতাবের সত্যতা স্বীকার করেছিল। পরবর্তীতে ইঞ্জীলের বিরোধিতা করে তাও প্রত্যাখ্যান করে। এর ফলে তারা হযরত মুহাম্মাদ (সা.) ও কুরআন মজীদ ‘আল ফুরকান’-কে প্রত্যাখ্যান করে। এ প্রত্যাখ্যান দ্বারা তাদের পূর্বের কুফুরীর সাথে আরও কুফুরী বৃদ্ধি পায়। এ ব্যাখ্যাকে আমরা সঠিক বলেছি এজন্যে যে, পূর্ববর্তী আয়াত অর্থাৎ EAU 034,910,1১০ আয়াতে ইয়াহুদী ও নাসারাদের কথা আলোচিত হয়েছে। এ আয়াতের অর্থ পূর্ববর্তী আয়াত থেকে বিচ্ছিন্ন ও বিপরীত বলে কোন দলীল নেই৷ তাই এ আয়াতের এমন অর্থ করা যুক্তিযুক্ত, যা পূববতী আয়াতের অর্থের সাথে সম্পর্কযুক্ত । অবশ্য উভয়ের অর্থে সম্পর্কহীনতার কোন প্রমাণ পাওয়া গেলে তা ভিন্ন কথা । আল্লাহ্‌ তা'আলার বাণী "414১১ ৮/1 (আল্লাহ কিছুতেই তাদের ক্ষমা করবেন না) অর্থাৎ পাপের শাস্তি ক্ষমা করে তাদের পাপ ও অপরাধকে গোপন করবেন না। বরং সর্বসমক্ষে তাদেরকে অপমানিত ও লাঞ্চিত করবেন ১.১০৮৫১৫ ১৪ (এবং তাদেরকে কোন পথে পরিচালিত করবেন না) অর্থাৎ সত্য পথ পাওয়ার মত যোগ্যতা আল্লাহ তা'আলা তাদেরকে দিবেন না যে, তারা তা অবলম্বন করবে; বরং তাদের মহাপাপ ও প্রতিপালকের বিরুদ্ধে দম্ভ প্রদর্শনের ফলে তাদেরকে এ পথ থেকে বঞ্চিত করবেন, করবেন লাঞ্চিত । WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।