তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৪ ১২৯ ১১১ ১০৬৫২. মুজাহিদ (র.) থেকে অনুরূপ বর্ণিত । ১০৬৫৩. ইব্ন যায়েদ (র.) থেকে বর্ণিত। £5114 15415534 এ আয়াত সম্পর্কে তিনি বলেন, এর অর্থ হচ্ছে কোন স্ত্রীর সাথে রাত্রি যাপন ও স্বামীর দেয়া সুযোগ সুবিধার ব্যাপারে ক্ষতিকর মনোভাব গ্রহণ করা। ১০৬৫৪. তাফ্সীরকার সুদ্দী (র.) থেকে বর্ণিত। (550194141 .552 (পরিপূর্ণ ঝুঁকে পড়োনা)-এর ব্যাখ্যায় তিনি বলেন, স্ত্রীর প্রতি ঝুঁকে পড়া মানে তার খোরপোশ না দেয়া এবং তার জন্যে দৈহিক উপস্থিতি বন্টন না করা । ১০৬৫৫. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । J, 41014151534 এ আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, স্বামী তার স্ত্রীর প্রতি অশালীন আচরণ করে। উক্ত আয়াত সম্পর্কে তিনি এও বলেন যে, এতদ্বারা যৌন মিলনের ক্ষেত্রে একজনের প্রতি ঝুঁকে পড়তে নিষেধ করা হয়েছে। ১০৬৫৬, আবূ কিলাবা (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) তার স্ত্রীদের মাঝে দৈহিক উপস্থিতির দিবসগুলো সমভাবে বন্টন করতেন । আর বলতেন, হে আল্লাহ্‌! এ হচ্ছে আমার সামর্থানুযায়ী বন্টন । যে ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ নেই, আপনারাই নিয়ন্ত্রণাধীন, সে ক্ষেত্রে আমাকে দোষারোপ করবেন না। ১০৬৫৭, হযরত ‘আয়েশা (র.) নবী করীম (সা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ১০৬৫৮. হযরত আবু হুরাইরা (র.) নবী করীম (সা.) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, যে ব্যক্তির দু'জন স্ত্রী থাকে, সে যদি তাদের একজনকে বাদ দিয়ে অন্য একজনের প্রতি ঝুঁকে পড়ে, তবে দেহের একাংশ বিলুপ্ত অবস্থায় সে কিয়ামত দিবসে উপস্থিত হবে। 2414 ১ (তাকে ঝুলন্ত করে রেখনা) - যারা আমাদের ন্যায় এ ব্যাখ্যা করেছেন, তাদের আলোচনা ঃ ১০৬৫৯. হযরত ইবৃন ‘আব্বাস (র.) থেকে বর্ণিত। ২31244 (9,3 -এর ব্যাখ্যায় তিনি বলেন, তোমরা স্ত্রীকে এমনভাবে রেখো না যে, সে সধবাও নয়; বিধবাও নয়। ১০৬৬০. হযরত সা‘ঈদ ইবন জুবায়র (র.) থেকে বর্ণিত । ২31 (৯,১53 আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, তোমরা তাকে এমনভাবে রেখে দিওনা যে, সে বিধবাও নয়, সধবাও নয়। ১০৬৬১. হাসান (র.) থেকে বর্ণিত । ২51 (5) -এর ব্যাখ্যায় তিনি বলেন, স্ত্রীকে এমনভাবে রেখোনা যে, সে তালাক প্রাপ্তাও নয়, স্বামী ওয়ালাও নয় । ১০৬৬২. অপর সনদে হাসান (র.) থেকে অনুরূপ বর্ণিত । ১০৬৬৩. হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত। 131414 (& 9,45 আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, তাদেরকে অবরুদ্ধ (২,১) অথবা কারাবন্দী (4:2) রূপে ফেলে রেখোনা ৷ WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।