তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৪ ১২৮ | ১০৭ হক রয়েছে, তবে শফী তাতে অগ্রাধিকার দাবী করতে পারবে এবং যার নিকট দাবী করা হচ্ছে, তার কর্তব্য হবে অর্থগত বিনিময় দ্বারা সফী থেকে এ অধিকার ছাড়িয়ে নেওয়া । অথচ শুফ্‌ আহ্‌র ক্ষেত্রে কোন বিনিময় নিয়ে আপোষ রফা করা জায়েয নেই । এ ক্ষেত্রে বিবাদী তো বস্তুগত কিংবা মুনাফাগত কোন বিনিময় পাচ্ছে না। স্ত্রীর দৈহিক উপস্থিতির অধিকার ছেড়ে দেওয়ার জন্যে উপরোক্ত যুক্তি তো এটি প্রমাণ করে না যে, স্বামীর নিকট থেকে অর্থগত সুযোগ গ্রহণ করে স্বামীর নিকট প্রাপ্য দৈহিক উপস্থিতির অধিকার প্রত্যাহার সম্পর্কিত স্বামী স্ত্রীর চুক্তি বাতিল হয়ে যাবে। এ ব্যাখ্যা যখন অশুদ্ধ প্রমাণিত হল, তখন আমরা যেটিকে বিশুদ্ধ বলেছি, সেটিই বিশুদ্ধ বলে শমামিত হল ৷ হতিদুৰ্বে সাইদ ইযন খুগায়্যরি ও ঘুলাহমাদ হরুম হয়াসার রে.) এর রিজয়ায়াতে অমিয়া উল্লেখ করেছি যে,- Ualet'si sds Us SiS he /5 আয়াতটি নাযিল হয়েছে রাফি' ইব্‌ন খাদীজ ও তার স্ত্রীকে উপলক্ষ্য করে। তার প্রথমা স্ত্রীর বর্তমানে তিনি একজন যুবতী স্ত্রী গহণ করেছিলেন এবং যুবতী স্ত্রীকে অগ্রাধিকার দিতে লাগলেন। পৌটঢ়া প্রথমা স্ত্রী তা মেনে নিতে অস্বীকার করলেন । তিনি তাকে এক তালাক প্রদান করে রেখেছিলেন ইদ্দত যখন প্রায় শেষ হয়ে আসছে, তখন তাকে তিনি ইখতিযার দিলেন যে, ইচ্ছে করলে সে বিচ্ছেদ গহণ করবে, আর ইচ্ছে করলে এ অগ্রাধিকার আচরণ মেনে নিয়ে স্ত্রী হিসেবে থাকবে । সতীনের প্রতি স্বামীর অগ্রাধিকার আচরণ মেনে নিয়ে থেকে যাওয়াটাই সে গ্রহণ করল । রাফি ইব্ন খাদীজ (র.) তাকে পুঃ গ্রহণ করলেন, এবং নতুন স্ত্রীকে প্রাধান্য দিয়ে যেতে লাগলেন । প্রথমা স্ত্রী ফের অধৈর্য হয়ে পড়ল এবং তিনি তাকে তালাক প্রদান করলেন । এ বর্ণনা থেকে প্রমাণ পাওয়া যায় যে, ১০১০১১ ০১০২০ দ্বারা নারীদের-কে বুঝানো হয়েছে এবং এর অর্থ স্বামীদের পক্ষ থেকে প্রাপ্য অধিকারাদির ব্যাপারে মহিলাগণ চরম লোভী ও কৃপণ । ইমাম আবূ জা‘ফার তাবারী (র.) বলেন, ১455919০০5 ৬/9 আয়াতে = (যদি তোমরা সৎকর্ম পরায়ণ হও) দ্বারা আল্লাহ্‌ তা'আলা আদেশ করেছেন যে, হে পুরু্ষগণ! নিজেদের স্ত্রীদের প্রতি তোমাদের কর্মে যদি তোমরা সৎ হও, তাদের শ্রী হীনতা, আচরণগত ক্রুটি কিংবা অন্যান্য অপসন্দনীয় কারণে তাদের প্রতি তোমাদের অসন্তুষ্টি থাকা সত্বেও তাতে ধৈর্য ধারণ করে তাদের প্রাপ্য পরিশোধ করে এবং সদ্ভাবে জীবন যাপন করে তোমরা যদি তাদের প্রতি সদাচরণ কর এবং 1% (ভয় কর) অর্থাৎ যে সকল স্ত্রীকে তোমরা অপছন্দ কর, তাদের খোরপোশ, সদ্ভাবে জীবন যাপন ও রাত্রি যাপন ইত্যাদি অধিকার পরিশোধে অন্যায় আচরণ পরিত্যাগ করতঃ তোমরা যদি আল্লাহ্‌-কে ভয় কর 5৩ ESTE 5৩১০০5 (তবে তোমরা যা কর, আল্লাহ্‌ তার খবর রাখেন) অর্থাৎ হে পুরুষগণ! তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের কার্যাবলী তথা সদাচরণ, সদ্ভাবে জীবন যাপন, আবার প্রাপ্য প্রদানে অন্যায় ও অত্যাচার ইত্যাদি সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা খবর রাখেন। এর কিছুই তার অবিদিত নয়, এর সবগুলোই তিনি তোমাদের জন্যে সংরক্ষণ করে যাচ্ছেন । অবশেষে এর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ্‌ তোমাদেরকে দিবেন। সৎকর্মশীলকে তার সৎকর্মের এবং পাপাচারীকে তার পাপাচারের বিনিময় প্রদান করবেন। WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।