তাফসীরে তাবারী শরীফ ৮ম খণ্ড
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০৬ | তাফসীরে তাবারী শরীফ তাফসীরকারদের অপর দল বলেন, ENN মাল নারী পুরুষ প্রত্যেকেই তার প্রতিপক্ষের নিকট প্রাপ্য অধিকারে ছাড় দিতে কার্পণ্য করে। যারা এমত পোষণ করেন $ ১০৬২৪. ইব্‌ন যায়েদ (র.)-কে আমি OE CRE) ial আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলতে শুনেছি । তিনি বলেন, এর অর্থ স্ত্রীকে কিছু দিতে স্বামীর মন অগ্রসর হয় না; যাতে স্ত্রী স্বামীকে "নিজের প্রতি টেনে নিতে পারে। আবার স্বামীকে কিছু অর্থ কড়ি-দিতে স্ত্রীর মন অগ্রসর হয় না যে, এতদ্বারা স্বামী তার প্রতি আকৃষ্ট হতে পারে। ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, উল্লেখিত ব্যাখ্যাদ্বয়ের মধ্যে তাদের ব্যাখ্যাটি সঠিক, যারা বলেছেন--স্বামীর পক্ষ থেকে প্রাপ্য দৈহিক উপস্থিতি ও খোরপোশের ক্ষেত্রে মহিলাদের অন্তরে চরম লোভ রয়েছে। তাতে ছাড় দিতে তাদের অন্তরে কাপণ্য রয়েছে। | শব্দের অর্থ হচ্ছে কোন বস্তুর প্রতি চরম লোভ । এ ক্ষেত্রে | মানে স্বামীর পক্ষ থেকে প্রাপ্য খোরপোশ ও দৈহিক উপস্থিতির জন্যে স্ত্রীদের চরম লোভ । এ প্রেক্ষিতে আয়াতের অর্থ হবে ৪ স্বামীদের পক্ষ থেকে প্রাপ্য অধিকারের ব্যাপারে মহিলাগণ নিজেদের অন্তরে চরম আগ্রহ পোষণ করে এবং তাদের সতীনদের জন্যে এরা কিছু ছাড়া দিতে ভীষণ কার্পণ্য প্রদর্শন করে। | শব্দের আমরা যে অর্থ করেছি, হযরত ইবৃন ‘আব্বাস (র.) থেকে অনুরূপ অর্থ বর্ণিত রয়েছে। ১০৬২৫. হযরত ইব্ন ‘আব্বাস (র.) থেকে বর্ণিত । MET ial আয়াতে [41 অৰ্থ কোন বস্তুর প্রতি আকর্ষণ ও লোভ । ৯,০১১ =, আয়াতের ব্যাখ্যায় খীরা নারী ও পুরুষ উভয়ের মধ্যে লোভ রয়েছে বলে ব্যাখ্যা করেছেন, তীদের ব্যাখ্যার চেয়ে উপরোক্ত ব্যাখ্যাটিকে আমরা এ জন্যে সঠিক বলেছি যে, স্বামীর নিকট স্ত্রীর প্রাপ্য রাত্রি যাপনের অধিকার থেকে স্ত্রীকে বিরত রাখার জন্যে স্ত্রীকে কোন ধন সম্পদ, অর্থ কড়ি দেওয়া এবং আপোষ রফা করা জায়েয নেই । কারণ স্ত্রীকে দেওয়া অর্থের বিনিময়ে স্বামীর বস্তুগত কিংবা ভোগ্য কোন বিনিময় পাচ্ছে না। অথচ অর্থগত বিনিময়ের ক্ষেত্রে প্রতিদানটি বস্তুগত কিঙবা মুনাফাগত কিছু না হলে এঁ বিনিময় শুদ্ধ হয় না। স্ত্রী তার রাত্রি যাপনের অধিকার ত্যাগ করবে এ শর্তে স্বামী যদি তার স্ত্রীকে অর্থ-কড়ি প্রদান করে তবে শ্ৰীর পক্ষ থেকে স্বামী বস্তুগত কিংবা মুনাফাগত কোন বিনিময় পাচ্ছে না। সুতরাং এ ধরনের বিনিময় হচ্ছে বে-আইনী পদ্ধতিতে সম্পত্তি খাওয়ার অন্তর্ভুক্ত । আর তাই আয়াতে স্বামী-স্ত্রী উভয়ের কথা উল্লেখ করা হয়েছে বলার কোন যৌক্তিকতা নেই । যেহেতু স্বামীর লোভ করার অধিকার নেই । যদি কেউ মনে করে যে, রাত্রি যাপনের অধিকার যেহেতু স্ত্রীর প্রাপ্য অধিকার এবং স্ত্রী তা দাবী করতে পারে, সেহেতু স্বামীও অর্থগত বিনিময় প্রদান করে স্ত্রী থেকে এ অধিকার ছাড়িয়ে নিতে পারবে। কারণ ক্রয়ে অগ্রাধিকারী তথা শফী-এর অংশীদার থেকে যদি কেউ ঘরের এমন অংশ ক্রয় করে, যাতে শফী-এর WWW.waytojannah.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।