Contents ১০২. তাফসীরে তাবারী শরীফ ১০৬০০. সাঈদ ইব্ন মুসায়্যাব ও সুলায়মান ইব্ন ইয়াসার (র.) থেকে বর্ণিত ৷ রফফি* ইব্ন খাদীজ (র.)-এর একজন পৌটঢ়া স্ত্রী ছিল । তার বর্তমানে তিনি একজন যুবতী স্ত্রী গহণ করলেন । যুবতী স্ত্রীকে প্রথমা স্ত্রীর উপর তিনি প্রাধান্য দিতেন। এ অবমূল্যায়ন মেনে নিয়ে দাম্পত্য জীবন যাপনে প্রথমা স্ত্রী অস্বীকৃতি জানায় । তিনি তাকে এক তালাক প্রদান করেন। ইন্দত শেষ হবার যখন মাত্র কয়েকদিন বাকী, তখন তিনি বললেন, তোমার উপর এঁ স্ত্রীকে প্রাধান্য দেওয়ার এ ব্যবস্থা মেনে নিয়ে তুমি যদি থাকতে রাজী হও, তবে আমি তোমাকে পুনঃ গ্রহণ করে নিব। আর যদি বিচ্ছেদই তুমি চাও, তবে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তুমি এভাবে থাকবে । তারপর বিচ্ছেদ সম্পন্ন হবে। স্ত্রী বললেন, আপনি বরং আমাকে পুনঃ গ্রহণ করুন। ওই প্রাধান্য আমি মেনে নিব । তিনি তাকে পুনঃ গ্রহণ করলেন এবং নতুন স্ত্রীকে অগ্রাধিকার দিয়ে যেতে লাগলেন । কয়েকদিন অতিবাহিত হবার পর প্রথমা স্ত্রী এ অথ্রাধিকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে । তিনি তাকে দ্বিতীয় তালাক দিলেন এবং নতুন স্ত্রীকে অগ্রাধিকার দিয়ে যেতে লাগলেন । বর্ণনাকারী বলেন, আমাদের নিকট রিওয়ায়াত ও বর্ণনা এসেছে যে, এ আপোষ মীমাংসার ঘটনাকে উপলক্ষ্য করে আল্লাহ্ তা'আলা এ আয়াতটি নাযিল করেন। ইব্ন সীরীন (র.) হযরত উবায়দা সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, যদি মহিলাটিকে তৃতীয়বার কষ্ট দেয়, তবে পুরোপুরি তার প্রাপ্য আদায় করবে অথবা তাকে তালাক দিয়ে দিবে। ১০৬০১. মুজাহিদ (র.) থেকে বর্ণিত । (১1 115৯ Lets আয়াতাংশের ব্যাখ্যায় একজন রূপসী স্ত্রী গ্রহণ করতে । তোমার ছেলেমেয়ে নিয়ে তুমি সুখে থাক । আমার দৈহিক উপস্থিতি আমি তোমাকে দিতে পারব না। আয়াতে 1',%1! বা আপোষ মীমাংসা বলতে এ-ই বুঝানো হয়েছে। আবু সানাবিল ইব্ন বা‘কাক (র.) কে উপলক্ষ্য করে এ আয়াত নাযিল হয়েছে। ১০৬০২. ইব্ন আবু নাজীহ (র.) থেকে ৯/১৭51 1535514405. আয়াতাংশের ব্যাখ্যায় অনুরূপ বর্ণিত হয়েছে। এ প্রসংগে শিব্ল (র.) বলেন যে, আমি তাকে এ প্রশ্ব করেছিলাম । যদি আপনার অন্য একজন স্ত্রী থাকে এবং তার জন্যে আপনি দৈহিক উপস্থিতি নির্ধারণ করে রাখলেন; কিন্তু প্রথমা স্ত্রীর জন্যে দৈহিক উপস্থিতি নির্ধারণ করে রাখলেন না, তবে কেমন হবে? উত্তরে তিনি বললেন, প্রথমা স্ত্রীর সাথে যদি এ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়, তবে কোন দোষ নেই । ১০৬০৩. জাবির (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আমির (র.) -এর নিকট জানতে চাইলাম এমন এক লোক সম্পর্কে, যার এক স্ত্রী রয়েছে। সে তাকে তালাক দিতে চায় । এ প্রেক্ষিতে স্ত্রী তাকে বলে, “আপনি আমাকে তালাক দিবেন না। বরং আপনি আমার জন্যে একরাত্রি যাপন নির্ধারিত করুন এবং আপনার নতুন স্ত্রীর জন্যে দু'রাত্রি যাপন নির্ধারিত করুন ।” জওয়াবে আমির (র.) বললেন, তাতে দোষের কিছু নেই । কারণ, এটি একটি চুক্তি, আপোষ মীমাংসা । ১০৬০৪. সুদ্দী (র.) থেকে বর্ণিত । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কোন স্ত্রী অনুভব করল যে, তার স্বামীর পক্ষ থেকে প্রাপ্য অধিকার ক্রমশঃ হ্রাস পাচ্ছে। স্ত্রীটিই পৌঢ়ত্বে পৌছে গিয়েছিল কিংবা WWW.waytojannah.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।