অবতরণিকা নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা'র জন্য। যিনি আমাদের অজস্র নিয়ামত দান করেছেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সৃষ্টি ০৮ ১প্রটসপ০ ০৬ পুল শি সস সরবরাহ করেন। তিনিই একমাত্র রিযকদাতা। অগনিত দরুদ ও সালাম বর্ধিত হোক সৃষ্টির শিরোমণি নবি মুহামাদ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম-এর উপর। ইসলাম শুধু কতিপয় ইবাদতের নাম নয়। ইসলাম কেবল সালাত, সিয়াম, হজ্জ, যাকাতে সীমাবদ্ধ নয়। ইসলাম হল ধর্ম, সভ্যতা, চারিত্রিকতা, অর্থনীতি এবং রাজনীতি সম্বলিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হল ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ, অনুসরণ ও বাস্তবায়ন করার বিষয়। মানুষের জীবনের সাথে জীবিকা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। তাই ইসলামে রয়েছে সুবিন্যন্ত এবং বিস্তারিত জীবিকার বিধান। একজন মুসলিম অবশ্যই এই বিধানের অনুসরণ করবে। কেননা ঘুম হতে জাগ্রত হওয়া থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কর্ম একজন মুসলিম ইসলামিক বিধান অনুযায়ী করতে বাধ্য। এটাই হল আল্লাহর নিকট পূর্ণাঙ্গ আত্মসমর্পণ । বর্তমানে আমাদের সমাজে অনেকে সালাত সিয়াম-পালন করেন, কিন্তু মু'আমলাত তথা ব্যবসা-বাণিজ্য ও লেনদেন বিষয়ে ইসলামের বিধান জানার এবং মানার চেষ্টা করেন না। ৬০৮545১58০4 সালাম'-এর রিসার্চ টিম কর্তৃক প্রণীত 'নিহণ- 1৪41 চাা0105' বইটি আমাকে দেখান। রিযক বিষয়ে বইটি আমার কাছে সুবিন্যস্ত, সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ মনে হওয়ায় মৌলিক বই রচনার চিন্তা বাদ দিয়ে এটির অনুবাদে হাত দিই। রিষক বিষয়ে বইটি সংক্ষিপ্ত হলেও প্রায়ই সকল আলোচনা এখানে এসেছে। বই- তে রয়েছে তিনটি অধ্যায়। প্রথম অধ্যায়ে “ইসলামে উপার্জনের মূলনীতি' সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে হারাম লেন-দেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বশেষে রিষক বৃদ্ধির ১৮-টি আমল ও উপায় জানানো হয়েছে। বইটির উপস্থাপন আরো উন্নত এবং দলিল নির্ভর করার উদ্দেশ্যে কিছু সম্পাদনা সপ পা পিএ পাস্ক ০ এ পন হয়; হাদিসের রেফারেন্সের বইতে শুধু মাত্র হাদিস গ্রন্থের নামোল্লেখ করা ছিল, ভরা হরর আতা? সংগ্রহ) করে হাদিস নাম্বার যুক্ত করি, পাশাপাশি প্রাসঙ্গিক অন্যান্য হাদিসের সূত্রও উল্লেখ করি; মূল গ্রন্থে হাদিসের মান উল্লেখ করা হয়নি, আমরা এখানে সহিহ বুখারি এবং সহিহ মুসলিম ব্যতীত অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস গুলোর মান উল্লেখ করেছি; কিছু বিষয় সহজ উপস্থাপনের জন্য টিকায় উদাহরণ এবং প্রাসঙ্গিক আলোচনা যুক্ত করেছি। কোনো বিষয়ে ওলামাগনের ভিন্নমত থাকলে সেটাও উল্লেখ করে দিয়েছি। পরিশেষে প্রাসঙ্গিকতা বিবেচনা করে “সুদের বিষাক্ত ছোবলের মুখে বর্তমান সমাজ" নামে একটি পরিশিষ্ট যুক্ত করি। আশাকরি এতে পাঠক উপকৃত হবেন। টিটি বি পাপ তবুও মানুষের দ্বারা ভুল হয়ে থাকে। দুর্বল হাতের অনুবাদে বিচ্যুতি থাকা অস্বাভাবিক নয়। অজ্ঞাতসারে বা অসতর্কতাবশত ভুলব্ররান্তি, বাক্যে বা শব্দ প্রয়োগে গরমিল থাকতে পারে, আশা করি পাঠক তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের অবহিত করবেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দু'আ করি, আল্লাহ লেখক, অনুবাদক ও পাঠককে পূর্বসূরিদের আদর্শ, ঈমান ও বীরত্ব দান করুন। পুরো জীবন ইসলামের সাজে সঙ্জিত করার তাওফিক দান করুন, এবং হালাল ও উত্তম রিষক দান করুন। আল্লাহ এই কিতাবকে কবুল করুন এবং নাযাতের মাধ্যম বানান। আমিন! ইয়া রাববাল আলামিন।
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।