৩৩৩০ ১৫ ০৬ ৩1 4)193515 553855 ৬:০৩৪৮ 9৪195 19555 83 জা "হে মুমিনগণ! আমার দেয়া পবিত্র বস্তুগুলো খেতে থাকো এবং মহান আল্লাহর উদ্দেশ্যে শোকর করতে থাকো, যদি তোমরা তাঁরই “ইবাদত করে থাকো।"- (সূরা বাকারাঃ ১৭২) এই আয়াত তিলাওয়াত শেষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন- "এক লোক দীর্ঘ সফর করেছে, যার চুলগুলো বিক্ষিপ্ত এবং নিজেও ধূলাবালিতে জর্জরিত; সে তার দু'হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছেঃ হে আমার রাবব! হে আমার রাবব! অথচ সে যে খাদা গ্রহণ করে তা হারাম, যা পান করে তা হারাম, সে যে পোশাক পরিধান করে তাও হারাম আয়ে জর্জরিত অর্থ দ্বারা তৈরী, তার শরীর বৃদ্ধি প্রাপ্ত য়েছে হারাম খাদ্য দ্বারা। সুতরাং কিভাবে তার প্রার্থনা কবুল হবে?” অথচ আজ সমাজে পরিপূর্ণ হালাল খুজে পাওয়া যায় না। মানুষ সুদে জড়িয়ে গেছে, সুদের হারাম টাকা খেতে চিন্তাও করে না। এমনকি ইবাদত করা বা আল্লাহর বিধানের পালনের জন্যও সুদ দেদারসে ব্যবহার করছে। সুদের টাকা মসজিদ মাদরাসায় দিচ্ছে। সুদের টাকায় যাকাত আদায় করছে। হজ্জ ওমরাহ করছে। এই হারাম টাকায় ইবাদাত করা আল্লাহর সাথে মশকরা করার শামিল। যদি সুদের টাকায় হজ্জ করা জায়েজ হয় তবে গরু ছুরি করে কুরবানি করাও জায়েজ হবে। ব্যাংকে জব আজ সাধারণ বিষয় হয়ে গেছে, অথচ এটা সুস্পষ্ট হারাম। অনেকে যুক্তি দিয়ে বলেন 'আমি তো নিজের কাজ করে, কষ্ট করে বেতন নিচ্ছি' তারা বুঝেন না যে, চোরও জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে চুরি করে। তাই বলে কি চুরি বৈধ হয়ে যাবে? ঘুষ ও সুদ- বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি ইসলামে ঘুষ দেওয়া নেওয়া উভয়ই হারাম। বর্তমান সমাজে ঘুষ বিরোধী মানসিকতা গড়ে উঠেছে এটা অবশ্য ভালো। অভিভাবক, শিক্ষক, প্রশাসন বা প্রাইভেট প্রতিষ্ঠান সবাই ঘুষ আদান-প্রদানের প্রতি ব্যক্তিগত বা সামাজিক ভাবে নিরুৎসাহিত করছে। ঘুষের ভয়াবহতা বুঝাতে আমরা যেমন সামাজিক ও মানবিক কারন তুলে ধরি ঠিক আরও গুরুত্ব দিয়ে ধর্মীয় কারন উল্লেখ করি। কারোর মনে ভয় জাগাতে শেষ বিচারের কথা মনে করিয়ে দিই, যে ঘুষ নিলে আল্লাহ অবশ্যই তাকে পাকড়াও করবেন। যদিও সমাজে ঘুষ কমছে না তবুও ঘুষ একটি খারাপ বিষয়- কমপক্ষে এই মানসিকতা সবারই গড়ে উঠেছে। জার রাগ ক্র এ াররহতু নাসা তাদূতা আদান-প্রদান, সুদের হিসাব রক্ষণ এবং সুদের সাক্ষী দেওয়া সবই হারাম। হ্যাঁ ঘুষ এ কবিরা গুনাহ কিন্তু সুদ ঘুষের চাইতেও বড় কবিরা গুনাহ। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "সুদের ৭০ টি গুনাহ রয়েছে। তন্নধ্যে সর্বনিয় গুনাহটি হলো নিজ মাকে বিয়ে করার পাপের সমান।" ঘৃষের প্রতি সমাজের যে মানসিকতা সুদের ক্ষেত্রে ঠিক তার উল্টো। ঘুষের ফলে সমাজ ও মানবতার যে ক্ষতি হয় তার চেয়ে হাজার গুন বেশি ক্ষতি হয় সুদের জন্যে। অন্ত্ষ্টির অন্ধ সেকুলার মানসিকতার লোকেরা এটা বুঝবে না। বরং যেখানে তারা ঘুষকে বর্জন করতে উপদেশ দিচ্ছে অন্যদিকে সুদের প্রতি উৎসাহিত করছে। সবাই সুদের জন্য মার্কেটিং করছে, যেন এরা সুদের ফেরিওয়ালা, সুদের দালাল। কেউ সুদের বিরুদ্ধে বললে সমাজে তার নিন্দা করা হয়, কেউ ব্যাংকে জব করতে না চাইলে, তাকে পাগল মনে করা হয়। ঘুষের জন্য যদি আল্লাহর ভয়কে মনে করিয়ে দেয়া হয় তবে সুদের জন্য আরও বেশি করে মনে করিয়ে দিতে হয়। সমাজে ঘুষ গ্রহীতাকে খুব খারাপ ভাবে দেখা হয় কিন্তু সুদ গ্রহীতাকে খুব সম্মান করা হয়। যার ফিক্সড ডিপোজিট যত বেশি সে তত বেশি সম্মানের পাত্র। শিক্ষকরা ছাত্র- ছাত্রীদের বিশেষ করে বিজিনেস শিক্ষার্থীদের উপদেশ দেন, সরকারি চাকরি করলে ঘুষ থেকে সাবধান থেকো, আর প্রাইভেট চাকরি করতে চাইলে প্রথমেই ব্যাংক জবকে প্রাধান্য দিও। ঘুষের টাকায় বাড়ি গাড়ি হলে তা অন্যায়, আর সুদের টাকায় বাড়ি গাড়ি হলে তা ন্যায় এবং সম্মানের ইনকাম। মানুষ বলে সে তো সরকারি চাকরি করে, অর্থাৎ নতুন কেনা গাড়িটি ঘুষ দিয়ে কিনেছে নিশ্চয়। প্রক্ষান্তরে সুদের মাধ্যমে গাড়ি কিনলে সে ইস্টাব্রিসড ম্যান। ছেলে ঘুষ খায় তার কাছে বিয়ে দেওয়া যাবে না, ব্যাংকে জব আছে এমন ব্যক্তিকেই বিয়ে দিতে হবে। কি নব্য জাহিলিয়াতে আমরা বসবাস করছি। এদের উপর শয়তানের আছর পড়েছে। আল্লাহ পবিত্র কুর'আনে বলেছেন- "যারা সুদ খায় (কিয়ামতের দিন) তারা কেবল সে ব্যক্তির মতো দণ্ডায়মান হয় যাকে শয়তান নিজের স্পর্শ দ্বারা মাতাল বানিয়ে দিয়েছে", এই সেকুলার সমাজ নিজ স্বার্থদেখে ইসলামকে ব্যবহার করে। ঘুষ ও সুদ উভয়টি বর্জনীয়। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষখোর, ঘুষদাতা (উভয়কেই) অভিশাপ করেছেন। অন্যদিকে আল্লাহ পবিত্র
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।