পরিশিষ্ট: সুদের বিষাক্ত ছোবলের খে বর্তমান সমাজ কায়সার আহমাদ অর্থনীতির পরিভাষায় সুদ হলো অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা "ভাড়া"। আরবি রিবা শব্দের আভি। অর্থ হলো বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি ইত্যাদি। পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা অর্থই হলো রিবা অর্থাৎ সুদ। সুদ- অর্থের বিনিময়ে উপার্জন, ইউসারি, ইন্টারেস্ট ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। সুদ সাধারণত দুই প্রকার _ ১. রিবা আন-নাসিয়া- এর অর্থ সময়ের বিনিময়। উদাহরণ স্বরূপ বলা যায়, জনাব “ক' ১ বছরের জন্য জনাব 'খ'-কে ১০০ টাকা ঝণ দিল এই শর্তে যে তাকে ১০০ টাকার সাথে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। এই অতিরিক্ত ১০ টাকা হলো রিবা আন-নাসিয়া। ২. রিবা আল-ফদল- এর উদ্ভব হয় পণ্যসামগ্রী হাতে হাতে বিনিময়ের সময়ে। একই জাতীয় পণ্যের কম পরিমাণের সাথে বেশি পরিমান পণ্য হাতে হাতে বিনিময় করা হলে পণ্যটির অতিরিক্ত পরিমানকে বলা হয় রিবা আল ফদল। রিবা আন-নাসিয়া হল মূলত বর্তমান সমাজে বনুল প্রচলিত সুদ। পুরো ব্যাংকিং সিস্টেম টিকে আছে এই সুদ ব্যবস্থার উপর। সাধারণ মানুষেরা এ সুদেই খণ নিয়ে থাকে। ব্যাংক স্বল্প হারের সুদে খণ নিয়ে অপেক্ষাকৃত অধিক হারের সুদে খণ প্রদান করে, এই দুই সুদের হারের পার্থক্য হল ব্যাংকের লাভ বা মুনাফা। তাই অর্থনীতির ভাষায় বলা হয়, ব্যাংক পরের ধনের পোদ্দারি করে। ব্যাংকিং ব্যবস্থাটি সম্পূর্ণ হারাম সুদের উপর দাঁড়িয়ে আছে। পবিত্র কুর'আন এবং হাদিসে সুদ পবিত্র কুর'আনে ১২টি আয়াতে সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধাপে ধাপে সুদ হতে মানুষকে নিরুৎসাহিত করা হয় এবং এক পর্যায়ে সুদকে হারাম ঘোষণা করে আয়াত হয়। . কুর'আনে আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন- [সি] 2555 ভরা থা 3০5 "এবং ব্যবসায়কে হালাল করা হলো ও রিবাকে করা হলো হারাম" - (সূরা বাকারাঃ ২৭৫) এবং সুদের সাক্ষ্য দানকারীর উপর লানত করেছেন, এবং তিনি বলেন তারা সকলেই সমান।119
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।