হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

* অনেক নিয়োগকর্তা দেশ-বিদেশ থেকে নির্দিষ্ট বেতন বা মজুরির চুক্তিতে শ্রমিক নিয়োগ করে থাকে। তারপর তারা যখন কাজে যোগদান করে তখন সে একতরফাভাবে পত্র পরিবর্তন করে বেতন বা মজুরির পরিমাণ কমিয়ে দেয়। অনিচ্ছা সকল শ্রমিক কাজ করতে বাধ্য হয়। অনেক সময় শ্রমিকরা তাদের সপক্ষে প্রমাণ পেশ করতে পারে না। তখন কেবল আল্লাহর নিকট অভিযোগ দায়ের করা ছাড়া তাদের আর কোনো উপায়ও থাকে না। এক্ষেত্রে যদি নিয়োগকর্তা মুসলিম ও নি হাতি বাকি হে ভে লেন ও জুরি বোর রন ইলা গ্রহণে বাধা সৃষ্টি হয়। ফলশ্রুতিতে কিয়ামত দিবসে এঁ কাফিরের পাপ তাকে বহন করতে হবে। আর যদি সে মুসলিম হয় তখন এ মুসলিমের পাপ গুলো তার ঘাড়ে চাপানো হবে। বেতন বা মজুরি না বাড়িয়ে, কোনো আলাদা অভারটাইম না দিয়ে কর্মচারীর কাজের পরিমাণ বৃদ্ধি করা অথবা কাজের সময়সূচী বৃদ্ধি করা। এটা অন্যায়, এতে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয়। * কিছু মালিকরা বেতন বা মজুরী প্রদানে গড়িমসি করে। অনেক চেষ্টা-প্রচেষ্টা, তদবীর তাগাদা, অভিযোগ-অনুযোগ ও মামলা-মোকদ্দমার পর তবেই প্রাপ্য অর্থ আদায় করা শ্রমিকের পক্ষে সম্ভব হয়। অনেক সময় নিয়োগকারী শ্রমিককে ত্যক্ত-বিরক্ত করার উদ্দেশ্যে টাল-বাহানা করে, যেন সে পাওনা অর্থ ছেড়ে দেয় এবং কোনো দাবী না তুলে চলে যায়। আবার কখনো তাদের টাকা খাটিয়ে মালিকের তহবিল স্ফীত করার কু-মতলব থাকে। অনেকে তা সুদী কারবারেও খাটায়। অথচ সেই শ্রমিক না নিজে খেতে পাচ্ছে না নিজের পরিবার-পরিজনদের জন্য কিছু পাঠাতে পারছে। যদিও তাদের মুখে দু'মুঠো অন্ন তুলে দেওয়ার জন্যই সে এ দূর দেশে পড়ে আছে। এজনাই এ সকল যালিমের জন্য এক কঠিন দিনের শান্তি অপেক্ষা করছে। আবু হুরায়রা রাষিযাল্লাহু আনহু হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, &6 3৯55 5৬ &$ ৬ ০৪০ ৬ ১১৪০২ ঢা 29 থ]। 9৬ 5 ৬ 85:২৩ ০১৯০০৪1০৪15 4555 এ ৬ 105 "আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন যে, কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না।*2 ১৮. একই লেনদেনে দু'রকম শর্ত নির্ধারণ করা আব্দুল্লাহ ইবনু 'আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4335 ০০৪ ৬ &৪ 3৩৬০০ ৪ 0 8) 39758 ৮৪ ০05১৩ 355৩ 4০৭ ১৯ এ “বিক্রয়ের সাথে ঝণের শর্ত যোগ করা, একই লেনদেনে দু'রকম শর্ত নির্ধারণ করা, যিম্মাদারী ছাড়া কোনো বস্তু থেকে মুনাফা গ্রহণ করা এবং যা তোমার কাছে নেই তা বিক্রি করা জায়িয নয়” একই লেনেদেনে দুটি শর্ত আরোপ করার আরেকটি উদাহরণ হল, যখন কেউ বলে 'আমি তোমাকে এটা নগতে ১০ টাকায় বিক্রি করব, আর বাকিতে নিলে ১৫ টাকায়।' আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডু 9 ৩৬53 থও ক ০৪ ০০০ 6 ৬০ “যে ব্যক্তি একই দ্রব্য বিক্রয়ে দু'রকম নিয়ম রাখে তাকে দুই মূল্যের মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যই গ্রহণ করতে হবে, নতুবা তা হবে সুদ” তবে অধিকাংশ ওলামাদের মতে বাকিতে লাভে পণ্য কেনাবেচা করা বৈধ। এ সম্পর্কে প্রখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেছেন, 'কোনো পণ্যের ক্ষেত্রে এ কথা বলায় কোনো অসুবিধা নেই যে, নগদ হলে এত দাম আর বাকিতে হলে এত দাম। তবে ক্রেতা-বিক্রেতার সন্তুষ্টির ভিত্তিতেই তা হতে হবে'।* হযরত তাউস ও আতা রহিমাহুমুল্লাহ বলেছেন, 'এ কথা বলায় কোনো অসুবিধা নেই যে, এই কাপড় নগদ হলে এত দাম আর বাকিতে হলে এত দাম। এর যেকোনো একটি গ্রহণ করতে পারবে।০ আল্লামা সারাখসি রহিমাহুল্লাহ ও হিদায়া গ্রন্থকার লিখেছেন, “বাকিতে বিক্রির ক্ষেত্রে দাম বৃদ্ধি করা ব্যবসায়ীদের সাধারণ রেওয়াজ। এর ভিত্তিতেই ব্যবসা হয়ে থাকে। তাই কেউ কোনো জিনিস বাকিতে কিনে মুরাবাহা করতে চাইলে তা ক্রেতার কাছে স্পষ্ট করে বলে দেয়া দরকার যে, আমি এটা বাকিতে কিনেছি।' পূর্ববর্তীদের মতো নিকট অতীত ও বর্তমানের অসংখ্য আলেম, ফকিহ ও মুজতাহিদ নগদের তুলনায় বাকিতে বেশি মূল্যে মুরাবাহা বৈধ হওয়ার পক্ষে মত দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- আশরাফ আলী থানভি, আব্দুলাহ বিন বায, মুফতি শফি রহিমাহুমুল্লাহ এবং ড. ইউসুফ আল কারদাভি, মুফতি মুহাম্মদ তকি উসমানি হাফিযাহুমুল্লাহ প্রমুখ বিশ্ববরেণ্য ইসলামি ব্যক্তিত।% ১৯. প্রয়োজনের অতিরিক্ত পানি বিক্রি করা

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।