হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 19515558 “সুপারিশ কর, তোমাকে উত্তম প্রতিদান দেয়া হবে”? মধ্যস্থতা করে কোনো প্রকার বিনিময় নেয়া যাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। আবু উমামাহ রাযিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬০ ৬৩ পক ৪৬০ এড এ ৪৯৪ ৪6 09, ৪ আঁ ৪6 ০৪৪০ ৬০ আঙজা ডগা “কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে তাহলে সে সুদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করলো।”? এক শ্রেণির মানুষ আর্থিক স্বার্থের বিনিময়ে তাদের পদমর্যাদাকে কাজে লাগাতে চায় বা মধ্যস্থতা করতে সম্মত হয়। যেমন- কোনো এক ব্যক্তিকে চাকরি দেওয়া অথবা কাউকে কোনো প্রতিষ্ঠান বা এলাকা থেকে অন্য প্রতিষ্ঠানে বা এলাকায় বদলি করে দেওয়া কিংবা কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করে দেওয়া ইত্যাদির জন্য টাকা দাবী করা হয়। কিন্তু এরপ স্বার্থের জন্য শর্তারোপ ও তার সুযোগ গ্রহন করা হারাম। উপরোক্ত হাদিসই তার জ্বলন্ত প্রমান; বরং যে কোনো কিছু গ্রহন করাই এ হাদিসের বাহ্যিক দিকের আওতায় পড়ে, চাই পূর্বে কোনো কিছুর শর্ত আরোপ না করা হোক।” পক্ষে ভালো কাজ সম্পাদনকারীর জন্য প্রতিদান হিসেবে আল্লাহর সন্তুষ্টিই যথেষ্ট, যা সে কিয়ামত দিবসে পাবে। জনৈক ব্যক্তি কোনো এক প্রয়োজনে হাসান ইবনে সাহলের নিকট এসে তার সুপারিশ প্রার্থনা করে। তিনি তার প্রয়োজন পূরণ করে দেন। ফলে লোকটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। তখন হাসান ইবনে সাহল তাকে বললেন, “কি জন্য তুমি আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছ? আমরা তো মনে করি পদেরও যাকাত আছে। যেমন- অর্থ-সম্পদের যাকাত আছে।”$ এখানে এ পার্থক্যের দিকে ইঙ্গিত করা যথার্থ হবে যে, কোনো কাজ সম্পাদনের জন্য ব্যক্তি বিশেষকে পারিশ্রমিক দিয়ে নিযুক্ত করা এবং শর্ত সাপেক্ষে বৈধ মজুরী প্রদান অবশ্যই জায়েজ। পক্ষান্তরে আর্থিক সুযোগ-সুবিধার বিনিময়ে নিজ পদমর্যাদা ও মধ্যস্থতাকে কাজে লাগিয়ে সুপারিশের মধ্যে পার্থক্য রয়েছে। এটা নিষিদ্ধ। উভয় পদ্ধতি এক নয়। ১৭. কাজ করিয়ে শ্রমিককে পারিশ্রমিক না দেয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পারিশ্রমিক প্রদান করতে জোর তাকীদ দিয়েছেন। তিনি বলেন, 19৮৮ ১2৯31 ১521 4 ৩1 ১৩ 4১5 "তোমরা শ্রমিককে শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।”£ যথাযথ সময়ে এবং যথাযথ পরিমাণে শ্রমিক, স্টাফ, কর্মচারী বা দিনমজুর ইত্যাদিদের বেতন বা মজুরী পরিশোধ না করা হল মহা যুলুম- যা আমাদের সমাজে অহরহ চলছে। শ্রমিকদের প্রতি যুলুমের বিচিত্র রূপ রয়েছে। যেমন- * যথাযথ কাজ করার পর দেখা যায় শ্রমিকের কাছে যদি স্থীয় কাজ সম্পন্ন করার কোনো প্রমান না থাকে তখন মালিক কর্তৃপক্ষ তার পাওনাকে পুরোপুরি অস্বীকার করে। মনে রাখতে হবে এক্ষেত্রে শ্রমিক দুনিয়াতে বঞ্চিত হলেও আখিরাতে বঞ্চিত হবে না। কিয়ামতের দিন যালিমের পুণ্য থেকে মাযলুমের পাওনা পরিশোধ করা হবে। পাওনা পরিশোধের জন্য যালিমের পুণ্য যদি কম পড়ে, তাহলে মাযলুমের পাপ যালিমের ঘাড়ে চাপানো হবে। অতপর যালিমকে জাহান্নামের আগুনে * ছুক্তি মোতাবেক শ্রমিককে পুরোপুরি মজুরি না দেয়া, বা কম দেয়া। আল্লাহ পবিত্র কুর'আনে ইরশাদ করেন, ৩5৫ 45 “যারা ওযনে কম করে, তাদের জন্যে দুর্ভোগ*- (সূরা মুতাফফিফিন-১)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।