আবদুল্লাহ ইবনু আমর রাধিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭4555 হক] ৬5 39385 58545 39 ৩০১৩ ১৯৯ “পিতা-মাতার অবাধ্য সন্তান, জুয়া ও লটারীতে অংশগ্রহণকারী, খোঁটাদানকারী এবং অন্যত্র এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ৬০ এড ০৪৪ ৯ 9৮ ৩১৩ ৩১15, 3848, 45 “তোমাদের কেউ যদি কসম করে এবং লাত্ ও উযযার কসম করে, তবে সে যেন 3 এ! সু &|। বলে। আর যদি কেউ তার সঙ্গীকে বলে, এসো আমরা জুয়া খেলি, তবে সে যেন সদাকাহ করে|” সু] 40:55 এ 4৯৮০, ১৫. ঘুষ আদান-প্রদান জীবনের কোনো ক্ষেত্রে, কোনো সুযোগ পেতে বা সুবিধা নিতে ঘুষ দেয়া হারাম। আর ঘুষ নেয়া তো অবশ্যই সকল অবস্থায় হারাম। কোনো কাজি বা বিচারককে ঘুষ দেয়া যাতে সে সত্য গোপন করে নেয় বা মিথ্যার সাহায্য নেয় ইত্যাদি হল কবিরা গুনাহ। কেননা এর ফলে নির্দোষ মানুষের উপর যুলুম করা হবে, তার প্রতি বেইনসাফ করা হবে। এতে ফ্যাসাদ বিস্তার লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, 3519৮5 4১০। ০৩ 35081959 ৬০12৬৩19৮5১ ৩০ ০৬০ ৬৫ 93855 ৩০৪ “আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না এবং তা বিচারকদেরকে (ঘুষ হিসেবে) প্রদান করো না। যাতে মানুষের সম্পদের কোন অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার।” - (সূরা বাকারাঃ ১৮৮) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 99 ৬৯০১৪ "ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর লা'নত।”74 তবে যারা ইনসাফ পেতে অথবা সত্য সন্ধান করতে আর কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে ঘুষ দেয় তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাতে অন্তর্ভুক্ত হবে না। বর্তমান সমাজে ঘুষ অনেক বিস্তৃতি লাভ করেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কারোর মূল বেতনের চেয়ে বেশি মাসিক আয় হয় ঘুষ নেয়ার মাধ্যমে । কিছু কোম্পানি এবং ব্যবসায় প্রতিষ্ঠান ঘুষ বাবদ খরচের জন্য পুথক বাজেট তৈরি করে রাখে। কিছু লেন-দেন সম্পাদনের ক্ষেত্রে ঘুষ আবশ্যক হয়ে গেছে। এতে বেশির ভাগ ক্ষতিগ্রস্থ হয় দরিদ্র ও বঞ্চিতরা, দেখা যায় তারা নিজের শেষ সম্বলটুকু রক্ষা করতে পারে না। এর মাধ্যমে সমাজে দুর্নীতি প্রসার পাচ্ছে। অফিসে কর্মকর্তাদের মাঝে মনোমালিন্য তৈরি হচ্ছে। ঘুষ না দিলে ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে না। যারা ঘুষ দিতে চায় না তার কাজ আটকে থাকে বা সবার শেষে হয়। আর যারা ঘুষ দেয় তারা পরে এসেও দ্রুত এবং ভালো সার্ভিস পেয়ে যাচ্ছে। ১৬. সুপারিশের বিনিময়ে উপহার গ্রহন করা কিছু কিছু মানুষ অন্যান্যদের চেয়ে উচ্চ পদে স্থান করে নেয়। এটা তার জন্য আল্লাহর রহমতস্বরূপ, কিন্তু এই উচ্চ পদ বা উচ্চ ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। এই পদ যেহেতু আল্লাহর দান, তাই বান্দার উচিত তা অন্য মুসলিম ভাইদের উপকারের জন্য ব্যবহার করা। আর এটাই হবে আল্লাহর নিকট শুকরিয়া আদায়। একটি হাদিসে এসেছে, ৩০ 8155০ ৫535 1 8555 051 0০৪৪ "তোমাদের মধ্যে যে তোমার ভাইয়ের উপকার করার সামর্থ্য রাখে, সে যেনো তার উপকার করে দেয়।”5 যে ব্যক্তি তার পদ বা অবস্থান বা ক্ষমতা বা অর্থ ব্যবহার করে বিশুদ্ধ নিয়তে অন্য মুসলিমের উপকার করবে, বা ইনসাফ পেতে সাহায্য করবে, বা তার জন্য উত্তম কিছু করবে এবং এতে কোনো হারামে জড়াবে না তাহলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। হাদিসে
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।