হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আন-নাজাশ হল- ক্রয়ের নিয়ত ছাড়া শুধু পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে দামাদামি করা এবং পণ্যের মূল্য বাড়িয়ে বলা। ধরুন আপনি বিক্রয়ের জন্য একটি পণ্য উপস্থাপন করেছেন এবং একজন ব্যক্তি এসে পণ্য ক্রয়ের ইচ্ছা না থাকা সত্তেও দরদাম করে পণ্যের দাম বাড়াতে থাকে, যাতে করে ক্রেতা ধোঁকায় পড়ে বেশি দামে ক্রয় করতে বাধ্য হয়। সুতরাং যে ব্যক্তি পণ্য কেনার ইচ্ছা ব্যতীত পণ্যের দামাদামি করে পণ্যের মূল্য বাড়ায় সে ব্যক্তি হল নাজিশ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতে নিষেধ করেছেন। তিনি এটা হারাম ঘোষণা করেন। তিনি বলেন, 1955 ও “তোমরা পরস্পর 'নাজাশ' (ক্রেতাকে ঠকানোর জন্য দ্রব্যের দরদাম) কর না।”৮ অতএব যদি কোনো ব্যক্তির পণ্য কেনার ইচ্ছে না থাকে তাহলে দরদাম না করে অন্য গ্রাহককে তা কেনার সুযোগ করে দিবে। সাধারণত, নাজিশ ব্যক্তি বিক্রেতার হয়ে কাজ করে, অথবা বিক্রেতাকে লাভবান করার উদ্দেশ্যে এমন করে থাকে। অধিকাংশ সময় দেখা যায় বিক্রেতার সাথে তার সম্পর্ক রয়েছে। তাই পণ্যের দাম বাড়িয়ে বিক্রেতার ফায়দা করিয়ে দেয়। আবার এমনও হতে পারে, বিক্রেতা কতিপয় লোকদের পূর্ব থেকে ঠিক করে রাখে, যাতে তারা পণ্যের জন্য ভির জমিয়ে দরদাম করে এতে অন্য লোকেরা প্রভাবিত হয়ে পণ্য কিনতে আসে, এবং উচ্চমূল্যে পণ্য কিনে। এটা সম্পূর্ণ হারাম কেননা তারা সকলে মিলে মানুষকে ধোঁকায় ফেলে, অন্যায় ভাবে মানুষের টাকা কেঁড়ে নেয়। আবদুল্লাহ ইবনে আবী আওফা রাধিয়াল্লাহু আনহু এমন ব্যক্তিকে সুদখোর ও খেয়ানতকারী বলে আখ্যা দিয়েছেন।% অনুরূপ ভাবে ফিকহবিদদের মতে আরেক প্রকারের নাজাশ রয়েছে। এটা হয় যখন বিক্রেতা ক্রেতাকে বলে, “আমি এই পণ্য এত-এত দামে কিনেছি।” আসলে সে মিথ্যা বলেছে, যাতে ক্রেতা ঠকে যায় এবং চড়া মুল্যে তা ক্রয় করে। অথবা যখন বিক্রেতা বলে, "পণ্যের এত দাম উঠেছে" বা “এত দামে আমি এটা বিক্রি করেছি" ইত্যাদি, এসব মিথ্যা কথা সে মানুষকে ঠোকানোর উদ্দেশ্যে বলে। এই সকল কাজ নাজাশ-এ অন্তর্তক্ত। এটা হল বিশ্বাসঘাতকতা। মুসলিমদের সাথে প্রতারণা করা, মিথ্যা ও ঠকবাজী করা। যে এমন করবে তাকে অবশ্যই হাশরের ময়দানে আল্লাহর নিকট জবাব দিতে হবে। তাই যখন ক্রেতা বিক্রেতাকে পণ্য সম্পর্কে জিজ্ঞেস করে যে, তিনি কত দিয়ে পণ্য কিনেছেন, তখন বিক্রেতার করনীয় হল সত্য মূল্য বলে দেয়া, দাম সম্পর্কে মিথ্যা না বলা। এমনিভাবে এটাও নাজাশ হবে যদি বাজারের সকল ব্যবসায়ী বা দোকানদাররা একে অপরের সাথে একমত হয় যে, আমদানীকারক পণ্য নিয়ে এলে তারা সবাই মিলে কম দাম বলবে। কেউ একে অপরের সাথে প্রতিযোগিতা করে দাম বাড়িয়ে বলবে না, যাতে করে কম দামে মাল বিক্রি করতে বাধ্য হয়। এরা আসলে সকলে মিলে আমদানীকারকের সাথে বিশ্বাসঘাতকতা ও ঠকবাজী করেছে। এই ধরনের কার্যকলাপও টস পপ একই হুকুম প্রযোজ্য হবে। এর ফলে মুসলিমদের অর্থ সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা হবে। ১২. দামের ওপর দাম করা যখন কোনো মুসলিম পণ্যের দরদাম করে তখন তা শেষ হওয়ার পূর্বে দরদাম করা যাবে না। আবদুল্লাহ ইবনু উমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কক ভ৪ ৩০ ০৬৬ ৬ 3 “তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয় না করে।”%* এক ব্যক্তি দোকানীর নিকট কাঙ্কিত পণ্য কিনতে চাইল, এবং দোকানী তাকে জানালো- ক্রেতার এই সুযোগ রয়েছে যে, সে চাইলে এখন পণ্য কিনতে পারে বা দুই-তিন দিন পরে কিনতে পারবে। এমতাবস্থায় অন্য দোকানী তাদের লেন-দেনের মাঝে ব্যাঘাত ঘটাতে পারবে না। সে ক্রেতাকে বলতে পারবে না যে, “আপনি এঁ পণ্য না কিনে আমারটা কিনুন, আমি আপনাকে ভালো মাণের পণ্য কম দামে দিব।' এটা হারাম। কারণ দ্বিতীয় দোকানী এক মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ে হস্তক্ষেপ করেছে। অতএব প্রথম দোকানী যেহেতু ক্রেতাকে ক্রয়ের জন্য দুই-তিন দিনের সুযোগ দিয়েছে সেহেতু এটা ক্রেতার উপর ছেড়ে দিতে হবে। সে চাইলে তা কিনবে, অথবা কিনবে না। তাদের লেন-দেনের মাঝে প্রবেশ করা যাবে না। তবে হ্যাঁ, যদি ক্রেতা না কিনেন তাহলে আপনি নিজ পণ্যের জন্য দরদাম করতে পারেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই। দামের ওপর দাম করা বিক্রয়ের ক্ষেত্রে যেমন নিষিদ্ধ, ক্রয়ের ক্ষেত্রেও নিষিদ্ধ। ক্রয়ের ক্ষেত্রে- যদি ক্রেতা এবং দোকানীর মাঝে দরদাম চলতে থাকে, এবং দোকানী তাকে

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।