সম্মত হয় এবং পণ্যের দাম নগদে নাকি বকেয়া হিসেবে পরিশোধ করবে তা নির্ধারণ করে। কিছুক্ষণ পরে দেখা গেল উক্ত পণ্য বিক্রেতার অধিকারে নেই, তখন বিক্রেতা অন্যের কাছ থেকে উক্ত পণ্য ক্রয় করে, নতুন করে দরদাম ব্যতীত পূর্বের নির্ধারিত চুক্তিবদ্ধ দামে ক্রেতাকে দিয়ে দেয়। এ ধরনের লেন-দেন হারাম। কেন? কারণ, যদি পণ্য সুনির্দিষ্ট করা থাকে তাহলে সে এমন কিছু বিক্রি করেছে যা তার মালিকানায় ছিল না। তার অধিকারে ও দখলে পাওয়ার পূর্বেই সে পণ্য বিক্রি করেছে। আর যদি পণ্য সুনির্দিষ্ট করা না থাকে এবং লেন-দেন নগদে না হয় তাহলে বিক্রেতা পণ্য নয় মূলত সে ধারে ঝণ বিক্রি করেছে। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতে আমাদের নিষেধ করেছেন। হাকিম বিন হাযাম রাঘিয়াল্লাহু আনহু একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, “হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার নিকট এসে এমন কিছু কিনতে চায় যা আমার কাছে নেই, তখন আমি কি বাজারে গিয়ে তা তার জন্য কিনতে পারব?” জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সু ৬ ০ ০০ 45 “যা তোমার কাছে নেই তা বিক্রি করো না”? এটা হল সুস্পষ্ট নিষেধাজ্ঞা। অতএব নির্দিষ্ট পন্য-দ্রব্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রি করা বৈধ হবে না। এই নিষিদ্ধ লেন-দেনকে হালকা মনে করা উচিত নয়। যদি কেউ কিছু বিক্রি করতে চায় তবে তার উচিত পূর্বে তা ক্রয় করে গুদামে, দোকানে ইত্যাদি স্থানে মজুদ করে রাখা এবং গ্রাহক দোকানে এসে উক্ত পণ্য কিনতে চাইলে সরাসরি তাকে বিক্রি করা। ১০. ঈনাহ পদ্ধতির লেনদেন ঈনাহ লেন-দেন কী? এই লেন-দেনে বিক্রেতা প্রথমে পণ্য কারোর নিকট ধারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে, এবং পরে উক্ত পণ্য ক্রেতার কাছ থেকে নগদে কম মূল্যে পুনরায় ক্রয় করে নেয়। নির্ধারিত সময় হলে প্রথম ক্রেতা পূর্ব নির্ধারিত অতিরিক্ত মূল্য প্রথম বিক্রেতাকে প্রদান করে। এখানে দুই বার লেন-দেন হয়েছে। একবার বাকিতে আরেকবার নগদে। ধারের অতিরিক্ত মূল্য থেকে নগদ মূল্যের বিয়োগফল হল সুদ। এটাকে বলে ঈনাহ লেন-দেন।% ঈনাহ শব্দটি এসেছে ঈন থেকে যার অর্থ 'একই'। একই পণ্য দু-বার বিক্রি হয়েছে বলে এটাকে ঈনাহ বলা হয়। উল্লেখ্য এই বেচাকেনায় পণ্য হস্তগত করা উদ্দেশ্য থাকে না, বরং বিক্রেতা তৎক্ষণাৎ বস্তুটি ক্রেতার কাছ থেকে কিনে নেয় বা ক্রেতা বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। যেহেতু এটাতে সুদ রয়েছে তাই ইসলামে এটা হারাম। আসলে পরস্পরের মধ্যে সুদী লেন-দেনকে জায়েজ করার চেষ্টায় এই লেন- দেনের প্রচলন হয়। উদাহরণ- ধরা যাক জাহিদের কিছু টাকার প্রয়োজন, সে সাকিবের নিকট কিছু খণ চাইলো। তখন সাকিব তার মোবাইল ফোন- যার বর্তমান মূল্য ১০ হাজার টাকা- জাহিদের নিকট ১২ হাজার টাকায় এক মাসের বাকিতে বিক্রি করলো। অতঃপর সাকিব আবার উক্ত মোবাইল সেট জাহিদের নিকট থেকে বর্তমান মূল্য ১০ হাজার টাকায় নগদে ক্রয় করে নিলো। এভাবে জাহিদ সাকিবের কাছ থেকে ১০ হাজার টাকার খণ পেল। সাকিবও তার ফোন ফিরে পেল এবং এক মাস পরে জাহিদের কাছ থেকে সে ১২ হাজার টাকা পাবে। এখানের এই অতিরিক্ত ২ হাজার টাকা হল সুদ।% যদি আপনি কারোর সাথে এমন করে থাকেন তাহলে আপনার জন্য বাধ্যতামূলক হল আপনি ক্রেতাকে উক্ত পণ্য অন্য ব্যক্তির নিকট বিক্রি করার কিংবা তার কাছে রাখার স্বাধীনতা দিয়ে দিবেন এতে সে কাঙ্ষিত ঝণ পেয়ে যাবে। উমার রাযিয়াল্লাহু আনহুর সূত্র থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেন- এ] ৬০ আল 8555 €১%৪ ০৬৮ ০03 3515 ২:28 121 254১ ০৪119589০৪৮ এছ ২ 938০ “যখন তোমরা ঈনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ্ তোমাদের উপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দিবেন। তোমরা তোমাদের দ্বীনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না।”* ১১. নাজাশ লেন-দেন
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।