আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি অঙ্কনকারীর উপর লানত করেছেন। তিনি আমাদের সাবধান করে বলেছেন যে ছবি অঙ্কনকারীরা বিচার দিবসে অত্যন্ত ভয়াবহ শাস্তি পাবে। ছবি যুক্ত ম্যাগাজিন বা বই বিক্রি করাও হারাম, বিশেষ করে এমন ম্যাগাজিন বিক্রি করা যার মধ্যে অশালীন ও অশ্লীল (যথাঃ নগ্ন নারীর) ছবি বা চিত্র থাকে। অর্থাৎ নিষিদ্ধ কিছুর ছবি বা চিত্র সম্বলিত বই, পুস্তক, ম্যাগাজিনও বিক্রি করা যাবে না। কারণ এর ফলে সমাজে ফিতনা ও ফাসাদ বিস্তার লাভ করবে। এমনিভাবে ভার্চুয়ালেও অশালীন ও অশ্লীল কোনো কিছুর চিত্রায়ন, বিপণন, শেয়ারিং, বিজ্ঞাপন ইত্যাদি তৈরি, প্রচার, প্রদর্শন ইসলামে নিষিদ্ধ। এগুলো থেকে উপার্জিত আয়ও হারাম। টিভি, মেডিয়া, রেডিও ইত্যাদি মাধ্যমেও এসকল কিছু ক্রয়-বিক্রয়, বিজ্ঞাপন ও প্রদর্শন হারাম।৯ একজন ছেলে যখন কোনো সুন্দরী নারীর দেহ কিংবা অনাবৃত কোনো অঙ্গ দেখে তখন অধিকাংশ সময় তার অন্তরে কামনার আকাঙ্ষা তৈরি হয়, এবং এই মনস্কামনা তাকে পাপের দিকে নিয়ে যায়। দৃষ্টি হল শয়তানের বিষাক্ত তীর। দৃষ্টিই কুমন্ত্রণা, চিন্তা, কামনা বিভিন্ন ধাপ পার করে অপরাধের দিকে নিয়ে যায়। আর শয়তান এটাই চায় যে, অশালীন ছবি ও চিত্রের মাধ্যমে মানুষের মাঝে নিষিদ্ধ কামনা-বাসনা ছড়িয়ে পড়ুক। অনুরূপ ভাবে অনৈতিক ও অশ্লীল মুভি, ড্রামা বিশেষত পর্ণগ্রাফিক ভিডিও ক্রুয়- বিক্রয় করা হারাম। এটা তৈরি করা, রেকর্ড করা সরবরাহ করা সবই ভয়ঙ্কর গুনাহে শামিল। এ সব ভিডিওতে মেয়ের নগ্ন দেহ প্রদর্শন করা হয়, এবং লম্পট শ্রেণীর লোকদের অশোভন অনুমোদিত মুসলিম নারী-পুরুষ নিষিদ্ধ পদ্ধতির প্রতি প্রভাবিত হয়ে পড়ছে। সুতরাং অশোভন ও অশ্লীল ভিডিও বিক্রি করা ইসলামে নিষিদ্ধ। শুধু ক্রয়-বিক্রয় নয়, মুসলিম সমাজ থেকে এগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। অতএব, যে এসকল বস্তু বিক্রয়ের উদ্দেশ্যে দোকান দিল, সে যেন আল্লাহর নাফরমানী করার জন্য দোকান খুলল। সে এমন এক স্থান তৈরি করেছে যেখানে আল্লাহর আদেশের লঙ্ঘন করা হবে। এটা দিয়ে সে হারাম অর্থ উপার্জনের ব্যবস্থা করেছে। সে ফিতনার স্থান কায়েম করেছে। ফিতনা ও ফাসাদ সমাজে প্রসার করার জন্য সে শয়তানের সাহায্য করছে, মূলত এমন দোকান হল শয়তানের দুর্গ। আর ইসলামি ইমারাতের উপর এই সকল ৮৮ সপল ৮. এমন বস্তু বিক্রয় করা যা ক্রেতা হারাম কাজে ব্যবহারের উদ্দেশে। ক্রয় করে যদি বিক্রেতা জানে যে, ক্রেতা কোনো বস্তু বা পণ্য-দ্রব্য হারাম কাজে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করছে, তাহলে উক্ত বস্তু বিক্রয় করা হারাম হবে। জানা সত্তেও ক্রেতাকে তাবিক্রি করা হল, পাপকর্মে তাকে সাহায্য করা। আল্লাহ পবিত্র কুর'আনে বলেছেন- এ] তথ] 19809: ৩$১5 9০৫০19৬৬357 এও 50 519৬৬ 5] ২4১৩ “সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করনা। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।” (সূরা মায়িদাহঃ ২) উদাহরণ- যদি কেউ আঙ্গুর বা খেজুর মদ তৈরি করার উদ্দেশ্যে ক্রয় করে, অথবা কোনো মুসলিমকে হত্যা করা কিংবা ছিনতাই-ডাকাতি ইত্যাদির উদ্দেশ্যে ছুড়ি বা তলোয়ার ক্রয় করে তাহলে তা উক্ত ক্রেতাকে বিক্রি করা যাবে না, জেনে বুঝে ক্রেতাকে এমন বস্তু বিক্রয় করা ইসলামে হারাম। এমনিভাবে, গান-বাজনা-ড্রামার উদ্দেশ্যে ক্রেতা স্পীকার-টিভি-কম্পিউটার কিনলে, বেপর্দা অবস্থায় ঘুরে বেরাবার উদ্দেশ্যে কাপড় কিনলে, এ ক্রেতাদের তা বিক্রয় করা যাবে না। তা বিক্রি করা জায়েয নয়। সেটার অর্থ ভোগ করাও নাজায়েয অর্থাৎ কোনো বস্তু হারাম কাজে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে কেনা হলে তা বিক্রি করা জায়েজ হবে না। সুতরাং এমন কিছু বিক্রির সময় যদি ক্রেতার উদ্দেশ্যের উপর বিক্রেতার সন্দেহ হয় তখন বিক্রেতা তা বিক্রি করবে না। ৯. বিক্রেতার মালিকানাধীন নয় এমন পণ্য বিক্রয় করা এমন কোনো পণ্য যা বর্তমানে বিক্রেতার মালিকানায় নেই, তা বিক্রি করা যাবে না। উদাহরণ- একজন ব্যক্তি কোনো দোকানে গিয়ে একটি পণ্য চাইলো কিন্তু_ওই পণ্য দাক্ানাদানর নিকট /নউ ॥। ভা সাত ভাবা উজ্জাহা উজ পাপা বিন্ডিন জলা চি কলা
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।