হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিযকদাতা।” (সূরা জুমু'আঃ ১১) এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মু'মিনের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, 30573০353১৪ ৬৪ এ ৪০ ০৭ ৪ 5858 ৪১ ও এ ও ৩০ ৩৪৪ ১৪ $5 99১৮ 559 519 5১.৩। 2915 40| ১৩১ ৩5 ৬৪ 3. ও 3৮০8315 ৬9] এ টানার হাওলিকে ইমন দিযে এব ডাতে ভাপা উন সরারাানাল করেছেন, তাতে সকাল ও সন্ধ্যায় তাসবীহ পাঠ করে- এমন লোক, যাদেরকে ব্যবসা-বানিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ, সালাত কায়েম ও যাকাত আদায় থেকে গাফেল করতে পারে না। তারা ভয় করে সেই দিনকে, যে দিন অন্তর ও দৃষ্টি ওলট- পালট হয়ে যাবে।” (সূরা নূরঃ ৩৬-৩৭) এই আয়াতের ব্যাখ্যায় সালাফগণ বলেন, “সাহাবাগণ ব্যবসা এবং ক্রয়-বিক্রয়রত থাকতেন, যখন তারা আযান শুনতে পেতেন তখন তাদের হাতে যা থাকত- পাল্লা, বা অন্য কোনো বস্তু সব কিছু রেখে নামাজের দিকে তারা ধাবিত হতেন।” সুতরাং যে ক্রয়-বিক্রয় ও লেন-দেন আপনার নামাজে ব্যাঘাত ঘটায় তখন এ ক্রয়-বিক্রয় আপনার জন্য জায়েজ হবে না, তা নিষিদ্ধ এবং তা থেকে অর্জিত মুনাফাও হারাম হয়ে যাবে। ৪. নিষিদ্ধ পন্য-দ্রব্যের ক্রয়-বিক্রয় আল্লাহ যখন কোনো কিছুকে হারাম করেন তখন তা থেকে উপার্জিত অর্থ-কেও হারাম করেন। আল্লাহর রাসুল সাললাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত পশু, খামর (নেশাজাতীয় দ্রব্য যেমন মদ)%, শূকর এবং মূর্তি” বিক্রি করতে নিষেধ করেছেন। মৃত পশু খাওয়া যেমন নিষিদ্ধ, তা বিক্রি' করাও নিষিদ্ধ, তা অন্য কোনো কাজে লাগানোও নিষিদ্ধ। খামর বিক্রি করারও একই মাসআলা। খামর বলতে বুঝায় নেশাজাতীয় দ্রব্য, আর সকল নেশা জাতীয় দ্রব্যই হারাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৮১৮১০ ৬৪১০৮ "প্রত্যেক নেশা জাতীয় বন্তুই হলো খামর; আর প্রত্যেক খামরই হারাম।”% আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামর-এর সাথে জড়িত ১০ প্রকার লোকের উপর অভিশাপ দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, আনাস ইবনু মালেক রাধিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 18031852445 5০5 85০ 9০ ৮৪ ০5৪ 44০ ৭০ ০৮০ এ]। 4০ ৩ এ 2055 ৬ ০০১5 ৬৩ ১১ ৬55 8৮5৩ 441 ৫৯১৯৪ 8৬$ “মদের” সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন। এরা হলঃ মদ তৈরিকারী, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, চমদ বিক্রয়কারী, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রুয় করা হয়।" খামর বলতে যে কোনো নেশাজাতীয় দ্রব্যকে বুঝানো হয়। নেশাজাতীয় দ্রব্য সমাজে খামর নামে পরিচিত হোক বা উইস্কি, ওয়াইন, লিকার সহ যেকোনো এলকোহোলিক পানিয় নামে পরিচিত হোক, ইসলামে তা খামর হিসেবেই পরিচিত হবে এবং খামরের বিধান তাতে আরোপ করা হবে। নামে পরিবর্তন করে তা হালাল করা যাবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “অবশ্যই আমার উম্মতের একদল মদ্যপানে লিপ্ত হবে। (ব্যবসার সুবিধার্থে) মদের নামকে তারা পরিবর্তন করে দেবে। তাদের মাথার উপর গান-বাজনা এবং নর্তকীদের নৃত্যানুষ্ঠান শোভা পাবে। আল্লাহ তা'আলা তাদেরকে মাটির নিচে ধবসিয়ে দেবেন। কতিপয়কে বানর-শুকরে পরিবর্তন করে দেবেন।” অবশ্য এর চাইতে ভয়াবহ হল কোনো মাদক দ্রব্যের ক্রয়-বিক্রয় করা। হাসিস, আফিম ইত্যাদি জাতীয় ড্রাগস বিক্রি করা হল কবিরা গুনাহ। এ ধরনের ড্রাগস সেবন আমাদের সমাজে অনেক বেড়ে গেছে, এটা মানুষের দ্বীন ও দুনিয়া উভয়ের জন্য ক্ষতিকর। যে ব্যক্তি এসকল মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে থাকে, তারা মুসলিমদের চোখে, ইসলামিক বিধান মতে অপরাধী পাশাপাশি দুনিয়ার সকল মানুষের চোখেও অপরাধী। ড্রাগস সেবনের ফলে অসংখ্য মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। মাদক হল একধরনের ধ্বংসাত্বক অন্ত্র। যারা ড্রাগস বিক্রি, বিতরণ বন্টন এবং প্রচার-প্রসারের সাথে যুক্ত রয়েছেন, তারা সকলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর লানত করেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত এবং এধরনের লেন- দেন থেকে অর্জিত অর্থ-সম্পদ হল সর্বাধিক মন্দ উপার্জন। তাছাড়া, এর সাথে জড়িত

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।