হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও।” এদুটি বিষয়ে মেলবন্ধন করা যায় এভাবে- যখন ক্রয়-বিক্রয় ও ব্যবসায়ের সময় তখন তাতে নিমগ্ন থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে। আর যখন সালাতের সময় হবে তখন সালাত কায়েম করতে হবে। তাহলে তা হবে ইহকাল ও পরকাল উভয় জগতের সফলতা। আল্লাহ বলেন, 19520 35 401 8991 95451519515 4! 99855 “আল্লাহ্‌র কাছে রিযক তালাশ কর, তাঁর এবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সূরা আনকাবুতঃ ১৭) অতএব, ব্যবসা হল দু-ধরনের- দুনিয়ার জীবনের এবং আখিরাতের জীবনের । দুনিয়ার জীবনের ব্যবসা অর্থ-সম্পদের সাথে সম্পৃক্ত, আর আখিরাতের জীবনের ব্যবসা এপ নর স্ট র 4 | : ১৫৭৪ ৩০১৪ ভ৪85 এ] ৩১ 37৬০৯ ৬০৩৩ (0 598 ৫১১৬ আজ ৩৪০১০ “হে মুমিনগণ! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব, যা তোমাদেরকে মর্মান্তিক 'আযাব থেকে রক্ষা করবে? (তা এই যে,) তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ। (তোমরা যদি আল্লাহর সন্ধান দেয়া ব্যবসা কর তাহলে) তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন। এটাই মহা সাফল্য। এবং তোমাদেরকে দান করবেন তোমাদের পছন্দনীয় আরও একটি জিনিস (আর তা হল) আল্লাহর পক্ষ হতে সাহায্য এবং আসন্ন বিজয় এবং (হে রাসুল!) মুমিনদেরকে (এর) সুসংবাদ শুনিয়ে দাও।” (সূরা সফঃ ১০-১৩) এটাই হল সর্বাপেক্ষা অধিক লাভজনক ব্যবসা। সুতরাং দুনিয়ার জীবনোপকরণ লাভের ব্যবসায়ের সাথে যদি কেউ আল্লাহ'র সন্ধান দেয়া ব্যবসায়ে মনোনিবেশ করে তাহলে তা হবে উত্তম, অতি উত্তম। কিন্তু কেউ যদি আখিরাতের ব্যবসা পরিত্যাগ করে শুধু দুনিয়াবী ব্যবসায়ে আতুনিয়োগ করে তাহলে সে হবে চরম ব্যর্থ ও ক্ষতি্রস্ত। আল্লাহ বলেন, এ] 409 ০৬ ৩৪১০৬ “...তারাই তো ক্ষতিগ্রস্ত।” (সূরা মুনাফিকুনঃ ৯) অতএব, যদি একজন ব্যক্তি ইবাদত ও আল্লাহর স্মরণের দিকে মনোযোগি হয়। আল্লাহ যা আদেশ করছেন তা সুচারুরূপে পালন করে, এবং জীবনের সর্ব ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে। তাহলে নিশ্চয় আল্লাহ তার জন্য রহমত ও বরকতের দুয়ার উন্মুক্ত করে দিবেন। তাকে বেহিসাব রিযক দান করবেন। বস্তুত, সালাত হল রিযক অন্বেষণের একটি মাধ্যম। আল্লাহ ইরশাদ করেন, ৬5৪০) 85415 455) ৬০ 9১ 0১০ 31685 ১5515 5১৫৪ ৪1 ১95 “আর তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাক। আমি তোমার কাছে কোন রিষক চাই না। আমিই তোমাকে রিষক দিয়ে থাকি আর শুভ পরিণাম তো মুস্তাকীদের জন্য।” (সূরা তৃহাঃ ১৩২) যখন কিছু মানুষ অভিযোগ করে বলে, সালাত তাদের রিযক অন্বেষণে ক্রয়- বিক্রয়ে ব্যাঘাত ঘটায়। তাদের জীবিকা নির্বাহের সময় কেড়ে নেয়, তখন আমরা তাদের এই অজ্ঞতা ও নির্বদ্ধিতার কী জবাব দিব? তাদের অভিযোগ কি করে সত্য হতে পারে, যেখানে মহান আল্লাহ নিজেই সালাতের মাধ্যমে রিযক তালাশের নির্দেশ দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জন্য রিষকের দুয়ার খুলে দেয়ার। মানুষ যতই প্ররিশ্রম করুক, আল্লাহ রিযক না দিলে কখনো সে রিযক অর্জন করতে পারবে না। আল্লাহর একটি সিফাত হল আর- রাযযাক, যিনি রিযক দান করেন, রিযকদাতা। তাই শুধু মাত্র আল্লাহর নিকট জীবনোপকরণ চাইতে হবে, তার বিধান মানতে হবে এবং তাকওয়াবান হতে হবে। ৩30 5৪ খাও

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।