হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

খণের উপর প্রদেয় সুদ হল রিবার বহুল প্রচলিত একটি প্রকার, এবং অন্য একটি প্রকার হল দুটি পন্য বা উপাদানের অসম বিনিময়। ইতোপূর্বে আমরা রিবার সংজ্ঞা এবং প্রকারভেদ আলোচনা করেছি। আমরা জানি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রূপার বিনিময়ে রূপার লেনদেন যদি সমান অনুপাতে না হয় তাহলে তা সুদ হবে। স্বর্ণ এবং বর্তমান প্রচলিত টাকা বা মুদ্রার মিল রয়েছে। তৎকালীন যুগে স্বর্ণ টাকা হিসেবে ব্যবহার হত। স্বর্ণের মত মুদ্রা বা টাকাও সুদের একটি উপাদান। মুদ্রার বিনিময়ে মুদ্রার অসম বিনিময় হতে পারে না।4 অতএব, বীমাগ্রহীতা ও বামী প্রতিষ্ঠানের মধ্যে যে বীমা চুক্তি সম্পাদিত হয় তাতে তাদের মাঝে সমপরিমাণ মুদ্রায় লেন-দেন হয় না, তাই এটা সুদ বলে বিবেচ্য হবে।” ইনস্যুরেন্সে উভয় প্রকার সুদের আছে। এই লেনদেনের লাভ নিজ নৃ..প২০-০-৬--৭-,8০1৯:০৮৯৮ বীমার সকল স্তরে সুদ রয়েছে। এমনকি অধিকাংশ ইনস্যুরেন্স কোম্পানি ব্যাকের মত করে লোন দিয়ে বিনিময়ে সুদ নিচ্ছে, আর এটা সুস্পষ্ট রিবা। বর্তমানে প্রচলিত প্রায় সকল ইনস্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম থেকে প্রাপ্ত মোটা অংকের ফান্ড শেয়ার, বন্ড, ট্রেজারি বিল ইত্যাদিতে বিনিয়োগ করে। যেহেতু গ্রাহকের নিরাপত্তা হল কোম্পানির প্রধান উদ্দেশ্য তাই তারা গ্রাহকের অর্থ ঝুঁকিমুক্ত (719-099) খাত হিসেবে পরিচিত বন্ড, ট্রেজারি বিলের মত সিকিউরিটিস-এ বিনিয়োগ করে। অতএব, এই তিনটি ইস্যুর কারণে মুসলিমদের জন্য ইনস্যুরেন্স হারাম। যাইহোক, সবক্ষেত্রে বিষয়টি এক নয়, কোনো কোনো অবস্থায় বীমা করার অনুমোদন রয়েছে বলে আলিমগণ মত দিয়েছেন। এক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। তাই আলিমদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কেননা কোন অবস্থায়, কখন এবং কার জন্য বীমা লেন-দেন অনুমোদিত তা শুধু গ্রহনযোগ্য আলেমগণ নির্ধারণ করতে পারেন। ৩. যখন ব্যবসা ও কাজকর্ম ফরয ইবাদত পালনে ব্যাঘাত ঘটায় এ সকল লেন-দেন ও কাজকর্মও ইসলামে নিষিদ্ধ যা ইবাদত পালনে, আল্লাহর স্মরণে অন্তরায় হয়ে দাঁড়ায়। মানুষ ক্রয়-বিক্রয় বা ব্যবসায়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে ফরজ ইবাদত পালনে বিলম্ব করে, বা ওয়াক্তের সময় শেষ হয়ে যায়, অথবা জামায়াতে নামাজ পুরোপুরি বা আংশিক ছুটে যায়, তা ইসলামে জায়েজ নয়। আল্লাহর বাণী, 19558 এ]। ১৬১ ৩19০৬ ৪ ০১২ ৮৪19১45৬8০৬ অক ৩৪০ ৪৩5 ৩] এ ঃ ৩৪০৪ ৪ | 401195315 401 5৬৩ ৩০198215 “হে মুমিনগণ! জুমু'আর দিন যখন নামাজের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর; এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলদ্ধি কর। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও।” (সূরা জুমু'আঃ ৯-১০) অন্যত্র তিনি ইরশাদ করেন, এ এ 3০5 ৩০৪ 401১8 ০5 55391 35 00951 ভ$) 319 ডা ৬৪ ৩9১০০ ৫৪ “হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।” (সূরা মুনাফিকুনঃ ৯) আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন, “তারাই তো ক্ষতিগ্রস্ত অর্থাৎ তাদের কাছে যতই অর্থ-সম্পদ থাকুক না কেন, যতই বিলাসী জীবন সামগ্রী থাকুক না কেন, যতই সন্তান-সন্ততি থাকুক না কেন যদি তারা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে তবে তারাই ক্ষতিগ্রস্ত, তারাই অসফল। কেননা আল্লাহর স্বরণ থেকে গাফেল হয়ে মানুষ যা হতে বঞ্চিত হয়েছে তা ধন-সম্পদ ও সন্তান দিয়ে অর্জন করতে পারবে না। ফলে যদিও দুনিয়াবী লোভে তারা এমন লেন-দেনে মুনাফা কামানোকে সফলতা মনে করছে, কিন্তু বাস্তবে এটাই হল তার চরম ব্যর্থতা। ছীন ও দুনিয়া উভয় হিসেবে তারা ব্যর্থ। প্রকৃতপক্ষে, তারা যদি আল্লাহর স্মরণ এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অর্জন উভয় বিষয়ে সেতু বন্ধন করত তাহলে তারা মহা সফলতা পেত। উল্লেখিত আয়াতে আল্লাহ বলেছেন, না া

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।