হতে পারবে না। যবের বিনিময়ে গম অথবা যব বিক্রি করার ক্ষেত্রেও পরিমাণে কম- বেশী হওয়া দোষণীয় নয়, তবে আদান-প্রদান নগদে হতে হবে, বাকিতে নয়।” অন্যত্র এসেছে, বারা ইবনু 'আযিব ও যায়দ ইবনু আরকাম রাযিয়াল্লাহু আনহুম বলেন, “আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকীতে রূপার বিনিময়ে সোনা কেনা বেচা করতে নিষেধ করেছেন।”? গ) একই প্রকারের দ্রব্য একই পরিমাণে বিনিময় হলে বা বিক্রয় হলে যদি উক্ত দ্রব্য দুটির কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সে লেন-দেন সুদ বলে গণ্য হবে। সোনার বিনিময়ে একই পরিমানের সোনা অথবা খেজুরের বিনিময়ে একই পরিমানের খেজুর বিক্রয় করলে যদি সেখানে কোনো এক পক্ষের সোনা বা খেজুর অনুপস্থিত থাকে ফলে নগদে বিক্রয় না হয়ে বাকিতে বিক্রয় হয় তাহলে তা হবে সুদী লেন-দেন। ২. ইনস্যুরেন্স (বীমা) ইনস্যুরেন্স নিয়ে আলেমগন ব্যাপক গবেষণা ও পর্যালোচনা করেছেন ইনস্যুরেন্সের মধ্যে তিনটি উপাদান রয়েছে, পাচ গারবেখ্া নিত আদতে মাইসির (জুয়া/গেম্বলিং) এবং রিবা (সুদ)। এই তিনটি উপাদান বিদ্যমান থাকায় ইনস্যুরেন্স হারাম। গারার অজ্ঞতা বা কোনো কিছু গোপন করার মাধ্যমে ধোঁকা দিয়ে যখন কোনো ব্যক্তি বা দল কোনো চুক্তি সম্পাদন করে সেটাকে গারার বলা হয়। এছাড়াও গারার বলতে বুঝায়- যখন কোনো চুক্তির ফলাফল অস্পষ্ট, অনিশ্চিত অথবা অজানা থাকে কিংবা দুই বা ততোধিক সন্তাব্য ফলাফলের মধ্যে একটি হতে পারে এমন অবস্থা বিদ্যমান থাকে। ইনস্যুরেন্সের প্রত্যেক চুক্তিতে এই উপাদান রয়েছে। বীমাগ্রহিতা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রিমিয়াম হিসেবে গ্রহন করে, বিনিময়ে বীমা তান বীমার হিতাকে তব ক্ষতিপূরণের তা দিযে বে চু সম্পাদন করে সেটাকে বীমা চুক্তি বলা হয়। সংজ্ঞাতেই স্পষ্ট হয়ে গেছে যে এখানে ভবিষ্যতের অনিশ্চয়তা, অস্পষ্টতা মেনে নিয়ে লেন-দেন সম্পন্ন হয়েছে। চুক্তির সমাপ্তির সময় উভয় পক্ষ একে অপরকে মোট কত টাকা প্রদান করবে সেটা অস্পষ্ট, অনির্ধারিত। যেহেতু ভবিষ্যৎ অনিশ্চয়তা ও অস্পষ্টতা (গারার) বিদ্যমান রয়েছে তাই এই চুক্তিটি ইসলামে নিষিদ্ধ। এমন লেন-দেন ইসলামে হারাম। কুর'আনে কারিমায় ইরশাদ হয়েছে, 95 ৩০ 55 ৩৬৪ 01২19598০58 ০501551198৮ 3195৮ 55301815 চে “হে মুমিনগণ! তোমরা অন্যায়ভাবে পরস্পরের ধন-সম্পদ গ্রাস করনা; কেবলমাত্র পরস্পর সম্যতিক্রমে যে ব্যবসা কর তা বৈধ।” (সূরা নিসাঃ ২৯) মাইসির মাইসির হল জুয়ার একটি প্রকার। এটা হল কোনো বিনিময় ছাড়া কিছু অর্জন করা, অথবা কাজ ব্যতীত লাভবান হওয়া। যে সকল লেন-দেনে আর্থিক লাভবানের সম্পর্ক কাজ বা মুনাফার সাথে না হয়ে কপালের ফল, ভাগ্যের খেলা, অনুমান বা চান্সের উপর নির্ভরশীল হয়- এমন সকল ব্যবসায়িক লেনদেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। সহজ কথায় প্রত্যেক বীমা চুক্তিই হল মাইসির তথা জুয়া, কেননা এখানে একটি সম্ভাব্যতা থাকে সেটা হল 'যদি'। 'যদি' দুর্ঘটনা হয় তাহলে বীমা প্রতিষ্ঠান হেরে যাবে, অপর কিরেত রাগারা জরুরি জের যায় বীমাপ্রতিষ্ঠান জয় লাভ করে। তারা পরিসংখ্যানবিদ্যা ও অতিত অভিজ্ঞতার আলোকে দুর্ঘটনা ঘটার সম্ভাব্য অনুপাত নির্ণয়ের মাধ্যমে সম্ভাব্য খরচ ও ঝুঁকি বের করে প্রচুর লাভবান হওয়ার কৌশল তৈরি করে। অন্যদিকে সাধারণত অজ্ঞতা ও প্রতারণার শিকার হয়ে বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্থ হয়। রিবা
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।