হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায়-2: ইসলামে নিষিদ্ধ লেন-দেন এবং উপার্জনসমূহ ব্যবসায়িক লেনদেন এবং উপার্জনের অন্যান্য পথ-পদ্ধাতি অবশ্যই ইসলামিক বিধি-বিধানের আলোকে নির্ধারিত হতে হবে। ইসলামে ইবাদাত শুধু নামাজ, কুর'আন পাঠ, রোযা রাখা, যাকাত দেয়াতে সীমাবদ্ধ নয় বরং মুমিনের জীবনের সকল কিছু হতে হবে ইসলামের নির্দেশিত গ্থায়। মু'আমালাত, মু'আশারাত-সহ সকল কিছু। বর্তমান যুগের ট্রেন্ড হল, মানুষ নামাজ-রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ মনে করে। অথচ ইসলামের হুকুম, ৮০৪৯--০8-১৯-৬০০০৬৯০৬৯-১১৮১২০$১৮৫৭ অনুমোদিত উপার্জনের খাতসমূহ জানতে হবে, জানতে হবে অনুমোদিত পেশা লেনদেনসমূহ সম্পর্কে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবসায়িক লেনদেন থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। সেগুলো হল হারাম উপার্জনের মাধ্যম। কোনো লেন-দেন পেশা বা পন্থাকে কেন হারাম করা হয়েছে তার হিকমত বান্দার জানা থাকতে হবে এমনটা জরুরি নয়, তবে মানুষের সীমাবদ্ধ জ্ঞানে হারাম লেনদেনের নেতিবাচক দিকগুলো সহজেই বুঝে আসে। সাধারণত এই সকল লেন-দেন মানুষকে ন্যায় ও ইনসাফ থেকে বঞ্চিত করে, অর্থবাজারে অসমতা তৈরি করে, পুরো মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ধরনের হারাম লেনদেনের কারণে আমরা দেখি আজ সমাজে ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরীবরা হচ্ছে আরো গরীব। ইসলামে নিষিদ্ধ লেন-দেনসমূহ- ১. রিবা (সুদ) আল্লাহর বাণী, (9 2০০5 ৪ খ]। ৭১ “অথচ আল্লাহ তা'আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।” (সূরা বাকারাঃ ২৭৫) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হও 45৪5 45955 690 39 4 ৩খ “আল্লাহ লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও সাক্ষীদ্ধয়ের উপর” তিনি আরও বলেছেন, ৪) ৩৪১৪৪ ২০৮ ৩০ এ। ২০ এ এ 9৪9 এ৯/| এ$৮ ০০৯১১ “কোন ব্যক্তি জেনে-শুনে এক দিরহাম বা একটি মুদ্রা সুদ গ্রহণ করলে ছত্রিশবার যেনা করার চেয়ে কঠিন (পাপ) হবে” সুদ কত বড় জঘন্য বিষয় তা জানানোর জন্য রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এএ 4৯১ ০৬] ৬০ ৬৪০ ৬৬ ৩৬০৪ ৩ 0১ “সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিয় স্তর হচ্ছে আপন মাকে বিয়ে (মায়ের সঙ্গে জিনা) করা।”*' রিবার প্রকারভেদ সুদ প্রধানত দুই প্রকার। প্রথমটি হল রিবা আল কারয। এটাকে রিবা আন- নাসিয়্যাহও বলা হয়। এই প্রকারের সুদ ঝণের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় প্রকার হল রিবা আল বাই। এটাকে রিবা আল-ফাদলও বলা হয়। এটা লেন-দেনের সাথে সম্পৃক্ত। রিবা আল-কারযঃ লোন বা ঝণের উপর যে সুদ নির্ধারণ হয়ে থাকে সেটা হল রিবা আল-কারয বা রিবা আন-নাসিয়্যাহ। একে মেয়াদী সুদ বলা যায় অর্থাৎ সময়ের বিনিময়ে

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।