এর বিনিময়ে আল্লাহ রিযক প্রশস্ত করার ওয়াদা করেছেন। ৬৪) 5] 55 5৩৫০815০০৪০ 15205 19৭ ১৪] 381 ৩1 5 “আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেযগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নেয়ামত সমূহ উমুক্ত করে দিতাম।” (সূরা আরাফঃ ৯৬) একই ভাবে হাদিসে রিযক বৃদ্ধি করতে চাইলে আত্ীয়ের সাথে সম্পর্ক ভালো রাখার নসিহত করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৯০ ০০৪৪ ৪ ৯ 0 2 ২১১ ৪০ ৬ ডা ৪৭ ৬০ “যাকে এ বিষয়টি আনন্দিত করে যে, তার রিযক (জীবিকায়) সচ্ছলতা দেয়া হোক এবং তার অবদান আলোচিত হোক (দীর্ঘায়ু দেয়া হোক) সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। "5 অর্থাৎ সৎকর্ম করলে আল্লাহ রিযক বৃদ্ধির মাধ্যমে বান্দাকে পুরস্কৃত করেন। এই পুরস্কারের আশায় সৎকর্ম করতে উৎসাহ প্রদান করা হচ্ছে। আবার অন্যদিকে অসৎকর্ম এবং শাস্তি স্বরূপ আল্লাহ রিষক ছিনিয়ে নেন। এভাবে অসৎকর্মের প্রতি মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। আল্লাহ পবিত্র কুর'আনে ইরশাদ করেন, ৩9০০৪ 19৬ ৬৫ ৪৯ 694 ০০এ এ]। $95 এ]। 9৬ ৬০৫৬ “অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন, ক্ষুধা ও ভীতির।” (সূরা নাহলঃ ১১২) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 এ] 33 ৪ ৬ গু “নিশ্চয়, ব্যক্তিকে তার কৃতকর্মের (পাপের) কারণে রিযক হতে বঞ্চিত করা হবে" ইসলাম ধনী (অর্থাৎ হালাল পথে আত্মনির্ভরশীল) হবার জন্য বেশি বেশি দু'আ করতে উৎসাহিত করে। এটা সহিহ মুসলিমে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু'আ করতেন, ০৩ ৬৩ ০৪5 এএ&। এ ৮] 84 “হে আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।”2 সকাল সন্ধ্যায় পঠিত মাসনুন একটি দু'আ হল- 95855 95531545 80১9 1565 ৭ ৮ 2 “হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।”* অবশ্য অন্যদের ভালোবাসা এবং তাদের জন্য ভালো কিছু কামনা করার একটি নিদর্শন হল আল্লাহর নিকট তাদের সম্পদ বৃদ্ধির দু'আ করা। ইমাম বুখারি একটি হাদিস বর্ণনা করেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আনাস বিন মালিক রাযিয়াল্লাহু আনহুর জন্য দু'আ করেছেন, খ ১1 8] “হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন।”% রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান ইবনে আউফ এবং উরওয়া বিন যা'দ রাষিয়াল্লাহু আনহুম-এর ব্যবসায়ের বরকতের জন্যও দু'আ করেছিলেন।£ সম্পদ হল জীবন-যাত্রা অবলম্বনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দ্বীন ও দুনিয়াবি উভয় বিষয়ে সম্পদ সাহায্য করে। কুর'আনে কারিমায় আল্লাহ বলেন, 8 6598909 ৬৪ ও এ] এ ০ ডন ৪৪19৬ ২৩ “আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না।” (সূরা নিসাঃ ৫)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।