হালাল রিজিক ~ আহমদ মুসা জিবরীল[ 1]
/ ৬৩
📝 লেখা 📖 পিডিএফ

করা হবে। ইং শা আল্লাহ। প্রতিটি বিষয় কুর'আন এবং সুন্নাহর আলোকে, সালাফদের বুঝ মোতাবেক আলোচনা করা হবে। এখানে আকিদা থেকে শুরু করে ইবাদাত এবং মু'আমালাত প্রভৃতি বিষয়ে আলোচনা থাকবে। প্রতিটি বই হবে সংক্ষিপ্ত, সহজ এবং সাবলীল, কিন্তু বিষয়সূচী থাকবে উন্নত এবং সর্বোচ্চ উপকার লাভ করার মত। বিইযনিল্লাহ। প্রথমে আমরা এই সিরিজে ১০-টি বই রচনা করব। আমরা আশা করি, ইং শা আল্লাহ ভবিষ্যতে এর সংখ্যা আরো বাড়বে। আপনাদের এখন যে বই উপহার দিতে পেরেছি, সেটা হল 'রিযক এবং হালাল উপার্জন' বিষয়ক নাসিহা। এই গ্রন্থ এবং সিরিজের মধ্যে যা সত্য, ভালো এবং উপকারী তা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা-র পক্ষ হতে, এবং এখানের সকল ভুল-ক্রুটি-অপরিপক্কতা শয়তানের পক্ষ হতে। আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহর নিকট দু'আ প্রার্থনা করি, তিনি আমাদের এই প্রয়াস কবুল করে নিন, এবং নাযাতের মাধ্যম বানান। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ-র। যিনি আমাদের প্রতিপালক। শান্তি এবং রহমত বর্ষিত হোক নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর, তার পরিবার এবং সাহাবিদের উপর, এবং তার অনুসারীদের উপর- যারা কিয়ামত পর্যন্ত তাঁর অন্ধ অনুসরণ করবে।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।