তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৬৭ i ৮৩ তাদের ধুষ্টতা, নবী-রাসূলের সাথে গোস্তাখী, মহান আল্লাহর কিতাবে পরিবর্তন ও বিকৃতি সাধন, তাদের পানাহারগত অবৈধতা ও নিকৃষ্টতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছিল-। এবারে প্রিয়নবী (স)-কে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন উক্ত আহলে কিতাব এবং অন্যান্য মুশরিকদের কাছে তার প্রতি প্রেরিত বাণী পৌছে দেন। তাদের যেন জানিয়ে দেন তাদের দোষ-ক্রুতি, তাদের হীনাবস্থা, লাঞ্ছানা-গঞ্জনা ও দুঃখ-দুর্দশা সম্পর্কে তার প্রতি কি অবতীর্ণ হয়েছে এবং তাদের উপয় কি আদেশ-নিষেধ আরোপিত হয়েছে। সেই ' সাথে বলা হয়েছে, তিনি যে মহান আল্লাহর দীন প্রচার-করতে গিয়ে দুশমনের পক্ষ হতে কোনরূপ-অনিষ্টের _ আশংকায় শঙ্কিত না হন এবং তাদের সংশ্যাধিক্য ও নিজ দলের সংখ্যা লঘুতার কারণে চিন্তিত না থাকেন। আল্লাহ তা'আলার ব্যাপারে আর সকলের ভয়-ভীতি তার জন্য পরিত্যাজ্য । কেননা, সমগ্র সৃষ্টির বিরুদ্ধে ‘ আল্লাহ্‌ তা‘আলাই আপনার জন্য যথেষ্ট । কেউ কোনরূপ অনিষ্ট সাধন করতে চাইলে তিনিই তা রোধ করবেন। আল্লাহ তা'আলা আরও ইরশাদ করেন যে, তিনি যদি তাঁর প্রতি অবতীর্ণ বাণীর প্রচারে কোরূপ ক্ৰটি করেন, তবে প্রচার বিহীন বিষয়টির পরিমাণ যতই অল্প হোক, কিন্তু তার অপরাধ এত গুরুতর যে, মহান আল্লাহর বাণীর গোটাটাই প্রচার না করলে যে অপরাধ হত, এটা তার সমতুল্য । আয়াতের যে ব্যাখ্যা আমি প্রদান করলাম, ব্যাখ্যাকারগণও অনুরূপ বলেছেন, যারা এমত পোষণ করেন ঃ ১২২৭০. হযরত ইবন ‘আব্বাস (রা.) বলেন, LUST EE In Ul iL, LU ১০5 01519 447',-এর অর্থ আপনি যদি আপনার প্রতিপালকের পক্ষ হতে অবতীৰ্ণ কোন একটি আয়াত গোপন করেন, তা হলে আপনি আমার বার্তাই পৌছালেন না। ১২২৭১. হযরত কাতাদা (র.) বলেন, আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তার নবী (স)-কে বলেন যে, তিনি সমস্ত মানুষের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট । তিনি তাঁকে তাদের হাত থেকে রক্ষা করবেন। সেই সাথে তিনি তাকে প্রচার কার্য চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন। বর্ণিত আছে যে, প্রিয়নবী (স)-কে বলা হয়েছিল- আপনি যদি আত্মগোপন করে থাকতেন। তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহর কসম, আমি যতদিন মানুষের মাঝে আছি, ততদিন আমি আমার গোড়ালি তাদের সন্থুখে খোলা রাখব। "১২২৭২. হযরত মুজাহিদ (র.) বলেন, যখন ELL আয়াত খানা নাযিল হয়, তখন প্রিয়নবী (স) বললেন, আমি তো একা- নিঃস্হ; আমি একা কি করব? সব মানুষ আমার বিরুদ্ধে একতাবদ্ধ । তখন নাযিল হল- SIL EAL LGA Je ১২২৭৩. হযরত সা’ঈদ ইবন জুবাইর (র.) বলেন, যখন LES EAL ALE eat SIE SAL TLS GELS a | আয়াত খানা নাযিল হয়, তখন প্রিয়নবী (স) সাহাবায়ে কিরামকে বললেন, তোমরা আমাকে পাহারা দিও না। আল্লাহ তা'আলা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। | - ১২২৭৪. “আব্দপ্লাহ ইবন শাকীক (র.) হতে বর্ণিত। কিছুসংখ্যক সাহাবী রাসূলুন্াহ (স)-এর নিরাপত্তার জন্য সর্বদা তার পিছনে পিছনে থাকতেন' তারপর ' NE Ll, Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।