Contents সূরা মায়িদা 8 ৫১ 8১ ইমাম আবূ জাফর তাবারী-(র) বলেন, এ ব্যাপারে আমার মতে সঠিক কথা হলো, আল্লাহ তা'আলা সকল মু’মিনকে নিষেধ করেছেন; যেন-আল্লাহ ও রাসূলে বিশ্বাসীদের পরিবর্তে তারা ইয়াহুদী-নাসারাকে মিত্র ও বন্ধুর্ূপে গ্রহণ না করে।-সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ, রাসূল ও মু’মিনদের ছেড়ে তাদেরকে বন্ধু,-মিত্র ও সাহায্যকারীরূপে গ্রহণ ফরবে; তারা চাদেরই সাথে থাকবে আল্লাহ, রাসূল ও মু’মিনগণের বিরোধী দলের বলে গণ্য হবে । আল্লাহ-_- রাসূলের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। তবে আয়াতটি হযরত ‘উবাদা ইবনু'স-সামিত (রা) ‘আব্দু'ন্লাহ-ইবন উবাই ইবন সালুল ও তাদের ইয়াহুদী মিত্রদের সম্পর্কে কিংবা বানু কুরায়যার গঠিত কর্মের কারণে হযরত আবু লুবাবা (রা) সম্পর্কেও নাযিল. হতে পারে। অথবা সেই দু'ব্যক্তি সম্পর্কেও নাযিল হতে পারে, যাদের সম্পর্কে হযরত সুদ্দী (র) বর্ণনা করেছেন যে, তাদের একজন দাহলাক নামক ইয়াহুদীর সাথে এবং অন্যজন সিরিয়ার জনৈক খৃষ্টানের সাথে মিলিত হওয়ার ইচ্ছা করেছিল । তবে শেষোক্ত ঘটনাত্রয় সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে বলে এমন কোন হাদীস নেই, যাকে প্রমাণরূপে গ্রহণ করা যেতে পারে। কাজেই আমি প্রথমে যে কথা বলেছি, সেটাকেই সঠিক বলে স্বীকার করতে হবে। ' ‘ অতএব, আয়াতের বাহ্য অবস্থা অনুযায়ী ব্যাপক অর্থ গ্রহুণই সমীচীন তবে তাফ্সীরবেত্তাগণের থেকে যা বর্ণিত হয়েছে, তাও সঠিক হতে পারে, যেহেতু তার বিরুদ্ধে কোন দলীল আমাদের হাতে নেই। হাঁ, এতটুকু নিশ্চিত বলা যায় যে, এ আয়াতটি এমন কোন মুনাফিক সম্পর্কেই নাযিল হয়েছে, যে কালচক্রের ভয়ে ভীত হয়ে কোন ইয়াহুদী বা খৃষ্টানকে বন্ধুরপে গ্রহণ করেছিল। কেননা এর পরবর্তী আয়াত একথার 5 oe 2G.-* Aaa nD রমাণ বহন করে। ইরশাদ হয়েছে fe 5 Ue GL Le Ls a EES 0) ENA | ০১,5১15, অৰ্থাৎ, যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে, তুমি তাদেরকে সত্র তাদের সাথে মিলিত হতে দেখবে এই বলে যে, আমাদের আশংকা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে । ৪১৫411445১ অৰ্থাৎ মুসলিমগণের বিরুদ্ধে এক ইয়াহুদী অপর ইয়াহুদীর সহযোগী এবং তাদের বিরুদ্ধে তারা সকলে সংঘবদ্ধ। নাসারাদের অবস্থাও তদ্রপ । তারাও তাদের ভিন্ন ধর্মাবলম্বী ও অপর আদর্শবাদীদের বিরুদ্ধে পরস্পর সহযোগী এর দ্বারা আল্লাহ তা'আলা মু'মিনগণকে অবগত করছেন: যে, যে কেউ তাদের বা তাদের কোন একজনের মিত্র হবে, সে তাদের মিত্র হবে তাদের প্রতিপক্ষ তথা মু’মিনদের বিরুদ্ধে । ইয়াহুদী-নাসারার মতই সে'মু'মিনগণেরুবিরুদ্ধে যুদ্ধকারী সাব্যস্ত হবে। মহান আল্লাহ বলেন, কাজেই হে মু'মিনগণ! তোমরা পরস্পরে এ্কে অন্যের বন্ধু হও এবং ইয়াহনদী-নাসারার বিরুদ্ধে যুদ্ধরত থাক, যেমন, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধর্ত এবং একে, অপরের বন্ধু । পক্ষান্তরে, তোমাদের কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে যেন মু'মিনগণের বিরুদ্ধে যুদ্ধ ও তাঁদের সার্ছে সম্পর্কচ্ছেদ ঘোষণা করল এবং কেটে ফেলল তাদের মৈত্রী সম্পর্ক । HE UE HOSES, -এর ব্যাখ্যা ৪ ইমাম আবূ জাফর তাবারী (র) বলেন, আল্লাহ তা‘আলা বলেন, যে ব্যক্তি মু'মিনগণের পরিবর্তে ইয়াহুদী ও ও খৃষ্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং মু'মিনদৈর বিরুদ্ধে তাদের সাহায্য-সহযোগিতা করবে, সে তাদেরই ধর্ম ও আদর্শভুক্ত হয়ে যাবে। কারণ, তাফসীরে তাবারী শরীফ-৬ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।