Contents সূরা আন'‘আম ৪£ ৬১ | 8০৩ ১৩৩২৪ কাতাদাহ (র) হতে বর্ণিত । তিনি অত্র আয়াত * Luise G3 ALLA LY TEE ELLE এর তাফসীর প্রসঙ্গে বলেন, এ আয়াতের মাধ্যমে আল্লাহ্ তা'আলা বলেন, হে আদম সন্তান! আল্লাহ তা'আলা তোমার কাছে প্রহরী প্রেরণ করেন, যারা তোমার আমল, রিযিক ও তোমার মৃত্যুকাল রক্ষণাবেক্ষণ করেন। যখন তুমি তোমার হায়াত সম্পন্ন কর তোমার প্রতিপালকের নিকট তোমাকে তুলে নেওয়া হয়। এই তথ্য প্রকাশার্থে আল্লাহ তা'আলা বলেন, ২৯, 4 ০; SEE ৩৬+৮১23 অর্থাৎ নিশ্চয়ই তোমাদের প্রতিপালক প্রেরিত ফেরেশতাদের মাধ্যমে তোমাদের রক্ষণা বেক্ষণ করেন, তিনি তোমাদের এবং তোমাদের আমলের রক্ষণাবেক্ষণের জন্যে পাহারারত ফিরিশতাদের পাঠিয়ে থাকেন । তাঁরা রক্ষণাবেক্ষণ করতে থাকে, যতক্ষণ না তোমাদের মৃত্যুকালে উপস্থিত হয় এবং আল্লাহ তা'আলার আদেশ তোমাদের সম্বন্ধে অবতীর্ণ হয়। তোমাদের কারো কাছে যখন আল্লাহ তাআলার এই আদেশ আসে তখন রূহ কবয করার জন্যে যেসব ফিরিশতা নিয়োজিত, তারা এসে তার মৃত্যু ঘটান । আর এ ব্যাপারে তারা কোন প্রকার ক্রটির প্রশ্রের নেয় না এবং কাজকে পন্ড করে দেয় না। যদি কেউ প্রশ্ন করেন, রূহ সমূহ কবয করার মালাকুল মাউত অর্থাৎ মাউতের ফিরিশতা নিযুক্ত রয়েছেন তাহলে কেমন করে বলা হইল ১ ১৭১,১5 অর্থাৎ আমার দূতগণ তার মৃত্যু ঘটায় । J, তো অনেক আর মালাকুল মাউত তো একজন । আবার আল্লাহ তা'আলা কি সূরা সাজ্দার ১১নং আয়াতে ইরশাদ করেন, LEE MED EEL SH os SU UY অর্থাৎ বলুন, তোমাদের জন্যে নিযুক্ত মৃত্যুর ফিরিশতা তোমাদের প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হবে। উত্তরে বলা যায় যে, এরূপও হতে পারে, মৃত্যুর ফিরিশতাকে অন্যান্য ফিরিশতারা সাহায্য করে থাকেন । মৃত্যুর কাজ আঞ্জাম দিয়ে থাকেন । তাই মৃত্যুর কাজটি মৃত্যুর ফিরিশতার সাহায্যকারীদের দ্বারা আঞ্জাম প্রাপ্ত হলেও মৃত্যুর ফিরিশতার প্রতি মৃত্যু ঘটানোর কাজটি প্রত্যাবর্তন করা হয়ে থাকে। কেননা সাহায্যকারীরা যে কাজষ্টি করেছেন তা মৃত্যুর ফিরিশতার আদেশেই আঞ্জাম দিয়ে থাকেন। অনুরূপভাবে বাদশাহর লোকেরা যদি কাউকে বাদশাহর হুকুমে হত্যা করে কিংবা বেত্রাঘাত করে থাকে তাহলে এ হত্যারও বেত্রাঘাতের দায়-দায়িত্ব বাদশাহর প্রতি বর্তায় যদিও তিনি নিজে কাউকে হত্যাও করেননি কিং বেত্রাঘাতও করেননি। আমাদের উপরোক্ত তাফসীরকে ব্যাখ্যাকারীদের বড় একটি দল সমর্থন করেছেন। যারা এমত পোষণ করেন $ ১৩৩২৫. ইব্রাহীম (র) হতে বর্ণিত । তিনি আত্র আয়াতাংশ HEC PE SEY LES NEA SELLE AS UL Sis এর তাফসীর প্রসঙ্গে বলেন, আব্দুল্পাহ ইবন আব্বাস (রা) বলতেন, মৃত্যুর ফিরিশতার অনেক সহযুগী রয়েছে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।