Contents অর্থাৎ (কাফিররা বলে), এ কেমন. রাসূল যে আহার করে এবং হাটে, বাজারে চলাফেরা করে; তার নিকট কোন ফিরিরশতা কোন অবতীর্ণ করা হলনা,-যে তার সংগে থাকত সতর্ককারীরূপে? কিংবা তাকে ধন-ভাণ্ডার দেয়া হয় না কেন অথবা তাঁর একটি বাগান নাই কেন, যা হতে সে আহার সংগ্রহ করতে পারে? অর্থাৎ আল্লাহ তা'আলা নবী মুহাম্মদ (সা) কে সম্বোধন করে বলেছেন, হে মুহাম্মদ ! উপরোক্ত "উক্তির প্রবক্তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আল্লাহ তা'আলা য্কোন নিদর্শন নাযিল করতে সক্ষম । অন্য কথায় তারা যা চাচ্ছে তা তারা যা প্রশ্ন করছে এগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলা দলীল ও প্রমাণ পেশ করতে সক্ষম । কিন্তু যারা এরূপ নিদর্শন চাচ্ছে, তাদের: অধিকাংশই বুঝেনা যে নিদর্শন নাযিল করলে তাদের উপর কিরূপ বালা-মুসীবত নাযিল হতে পারে। তাদে উপর নিদর্শন নাযিল না করার কারণ ও হিকমত তারা বুঝতে পারে না; যদি তারা তাদের উপর নিদর্শন নাধিল না করার কারণ ওর হস্য বুঝতে পারত তাহলে তারা এরূপ বলত না এবং তোমাকেও তারা এরূপ প্রশ্ন করত না। আসলে তারা এ সম্পর্কে কিছুই জানেনা । - মহান আল্লাহ্র বাণী. EL ee St HG EGU IEAA D0 ey Br I 3g 3s oss (TD Lf [ obi s Lhe ৩৮. ভুপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়েনা, যা তোমাদের মত একটি উম্মত নয় । কিতাবে আমি কোন কিছুরই উল্লেখ বাদ দেইনি; অতঃপর আপন প্রতিপালকের দিকে তাদের সকলকেই একত্র করা হবে। "ব্যাখ্যা ৪ ইমাম আবূ জাফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র) বলেন, অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা নবী মুহাম্মদ (স)কে লক্ষ্য করে বলেন, তোমা থেকে প্রত্যাবর্তনকারী ও আল্লাহ তা'আলার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্নবকারী কাফিরদের বলে দিন হে সম্পৃদায়! তোমরা যে সব কাজ আঞ্জাম দিচ্ছ তা থেকে অল্লাহ তা‘আলাকে গাফিল বা অবগতহীন মনে করোনা কিংবা তোমরা যা অর্জন করবে তার প্রতিদান আল্লাহ তা'আলা দেবেন না এরূপ ধারণাও করো না। আর তিনি তোমাদের কার্যকলাপ সম্পর্কে কেমন করে গাফিল বা অবগতহীন থাকবেন? কিংবা তিনি এগুলোর প্রতিদান থেকে বিরত থাকবেন ? অথচ ভুপৃষ্ঠে বিচরণশীল ছোট বড় যে কোন জীবের কার্যকলাপ কিংবা আকাশে নিজ ডানার সাহার্ষে উড়ন্ত যে কোন পাখীর কার্য কলাপ সম্পর্কে তিনি গাফিল নন। বরং তাদেরকে বিভিন্ন গোত্র, জাতি, শ্রেণীতে বিন্যস্ত করে রেখেছেন; তাদের এক শ্রেণী অন্য শ্রেণীকে চিনে, যেমন তোমরা একে অন্যকে চিন। যে কাজের প্রতি এদেরকে অনুগত করা হয়েছে, তারা সেই কাজ করে থাকে যেমন তোমরা তোমাদের স্বীয় কাজ কাম আ মম দিয়ে থাক। তাদের উপকার কিংবা অপকারের জন্যে তারা যে কাজ করে থাকে তারা তার জন্যে দায়ী হয়। তাদের সব রকমের কার্য কলাপের হিসাব, মূল কিতাব বা লাওহে মাহফুযে সংরক্ষিত রয়েছে। এরপর Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।