তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০ তাফসীরে তাবারী শরীফ ১২০৮১. ইবনু'স সামিত (রা) বলেন, আমি রাসুলুল্লাহ (স) কে বলতে শুনেছে, যদি কারও দেহের কোন স্থানে যখম হয় এবং সে তার যখমকারীকে ক্ষমা করে দেয়, তবে তার সে যখমের সম পরিমাণ গুনাহ মাচন.হয়ে যায় । - ১২০৮২. হাসান বসরী (র) বলেন, আয়তাংশের অর্থ হল, ক্রয় করলে তাজা বাতির জাঁষিকারা হয়ে যায়। ১২০৮৩ যাকারিয়া (র) বলেন, আমি 'আমেরকে বলতে শুনেছি, এ আয়াতের অর্থ হচ্ছে ক্ষমা করলে তা তার গুনাহের কাফফারা হবে। ১২০৮৪. কাতাদা (র) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, নিহত ব্যক্তির অভিভাবক যদি ক্ষমা করে তবে নিহতের পাপ মোচন হয়। ১২০৮৫. আবু’ল ‘উরয়ান (র) বলেন, আমি সিরিয়ায় ছিলাম । মু’আবিয়া (র)- এর কাছে উপস্থিত হয়ে দেখি; তার সাথে নেতৃস্থানীয় এক .লোক খাটে বসে আছেন। তিনি , ৫44 IS “1%, এর ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি তার আঘাতকারীকে ক্ষমা করে, আল্লাহ তা'আলা তার পাপ মোচন করে দেন। পরে জানতে পারি, এ নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন ‘আব্দুল্লাহ ইবন ‘আমর (র)। অন্যান্য তাফসীরকারগণ আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, যে অপরাধীর প্রতি কিসাস বা দিয়াত ওয়াজিব হয়েছে, তাকে যদি ক্ষমা করে দেয়া হয় তবে অপরাধীর পাপ মোচন হয়ে যাবে। যে ব্যক্তি ক্ষমা করল, তার পুরস্কার আল্লাহ পাক দেবেন। যারা এমত পোষণ করেন ঃ ১২০৮৬. ইবন ‘আব্বাস (র) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, আহত ব্যক্তি ক্ষমা করলে আখঘাতকারীর অপরাধ মোচন হবে। আর যে ব্যক্তি ক্ষমা করল, তার পুরস্কার আল্লাহ দেবেন। ১২০৮৭. মুজাহিদ (র) আবু ইসহাক (র)-কে উদ্দেশ্য কর আয়াতাংশের ব্যাখ্যায় জিজ্ঞাসা করেন-হে আবু ইসহাক! কার পাপ মোচনের কথা বলা হয়েছে? আবূ ইসহাক (র) বলেন, ক্ষমাকারীর। ইবন ‘আব্বাস (র) বললেন, বরং আঘাতকারী অপরাধীর । ১২০৮৮. মুজাহিদ (র) থেকে বর্ণিত আছে যে, এ আয়াতে আঘাতকারীর পাপ মোচনের কথা বলা হয়েছে। ১২০৮৯. মুজাহিদ (র) থেকে অপর এক সূত্রে অনুরূপ বর্ণিত ত আছে। ১২০৯০. মুজাহিদ (র) ও ইবরাহীম নাখ্টঈ(র) oi FESO < 3১০5 ০- এর ব্যাখ্যায় বলেন, ক্ষমা করলে যাকে ক্ষমা করা হয় ভার পাপ মোচন হবে। আর ক্ষমাকারীর প্রতিদান আল্লাহ তা'আলার দায়িত্বে । ১২০৯১. অপর এক সূত্রেও হযরত মুজাহিদ (র) হতে আয়াতের অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। ১২০৯২-হযরত ‘আমির (র) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ক্ষমা করলে তাতে অপরাধী ব্যক্তির পাপ মোচন (কাফ্ফারা) হবে। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।