তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন‘আম £ ৯ | ৩০১ ব্যাখ্যা 8 2,১21 15512 1,7, আয়াতাংশের ব্যাখ্যায় ইমাম আবূ জা’ফর তাবারী (র) বলেন, আল্লাহ তা'আলা বলেন যে, যারা আমার সমকক্ষ দাড় করায় এবং বলে, “মুহাম্মদ (স) এর নিকটে কোন ফিরিশতা নাযিল হল না কেন, যে তাঁকে সত্যায়ন করবে?” তাদের নিকট প্রেরিত দূতকে আমি যদি ফেরেশতারূপে নাযিল করতাম, যে আসমান থেকে তাদের প্রতি অবতারিত হতো এবং মুহাম্মদ (স) এর সত্যায়ন করতো এবং তাদেরকে তাঁর অনুসরণের নির্দেশ দিতো ১2,১১13 অর্থাৎ তাকে অবশ্যই পুরষাকৃতিতেই প্রেরণ করতাম.। কারণ, কোন ফিরিশতাকে তার নিজস্ব আকৃতিতে দেখার ক্ষমতা তাদের নেই । অবস্থা যখন এ-ই, তবে তাদের প্রতি আমার মানুষ প্রেরণ করা আর ফিরিশতা প্রেরণ করা একই কথা । কারণ ফিরিশতা প্রেরণ করলেও তো তাকে মানব আকৃতিতে প্রেরণ করতোম । কাজেই, উভয় অবস্থায়ই তাদের বিরুদ্ধে প্রমাণাদি অখন্ডনীয় যে, আপনি সত্য এবং আপনি যা নিয়ে এসেছেন তাও সত্য । আমরা যা বলেছি, একদল তাফসীরকারও তাই বলেছেন। যারা এমত পোষণ করেন ঃ$ ১৩০৮৪. হযরত ইব্‌ন আব্বাস (র) থেকে বর্ণিত । ১2, ১৯211545132 1,7 (যদি তাকে আমি ফিরিশতা করতাম, তবে তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম) আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, উক্ত ফিরিশতা অবশ্যই পুরুষ লোকের আকৃতিতেই আসত । কারণ, ফিরিশতার দিকে তাকানোর ক্ষমতা তাদের নেই । ১৩০৮৫. মুজাহিদ (র) থেকে বর্ণিত । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তাকে পুরুষ লোকের গঠন দিয়ে পুরুষের আকৃতি দিয়েই প্রেরণ করতাম । ১৩০৮৬. হযরত কাতাদা (র) থেকে বর্ণিত । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আমি যদি তাদের প্রতি ফিরিশতা প্রেরণ করতাম, তবে অবশ্যই আদমের (সা) আকৃতিতেই প্রেরণ করতাম । ১৩০৮৭. হযরত কাতাদা (র) থেকে অন্য সনদে বর্ণিত যে, তাকে আমি মানুষের আকৃতিতে প্রেরণ করতাম। ১৩০৮৮. হযরত কাতাদা (র) থেকে অপর সূত্রে অনুরূপ বর্ণিত। ১৩০৮৯. ইব্‌ন ওয়াহাব বলেন, ১.৯2, ১১241555132 31759 আয়াতের ব্যাখ্যায় ইবৃন যায়দ (র) বলেছেন, উক্ত ফিরিশতাকে আমি অবশ্যই পুরুষ লোকের আকৃতি প্রদান করতাম, ফিরিশতার নিজস্ব রূপ দিয়ে প্রেরণ করতাম না। 2s AE ALS LMA Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।