তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৮৬ তাফসীরে তাবারী শরীফ ব্যাখ্যা ৪ ইমাম আৰু জাফর তাবারী (3) বলেন, এ আয়াতে আল্লাহ তা‘আলা বলেন যে, হে নাছারাগণ! “ ৯১১১ ৩১-১৩”, অৰ্থাৎ আসমান ও যমীনের কর্তৃত্ব-সার্বভৌমত্ব আল্লাহরই ৫২০১ এগুলোর মধ্যে যা আছে, তার সবগুলোর কর্তৃত্বও একমাত্র আল্লাহ তাআলার; ঈসা (আ) এর নয়, যাকে তোমরা মা'বূদ মনে কর। এ কর্তৃত্ব ঈসা (আ) এর মায়েরও নয়, আসমান যমীনে যা আছে, তাদের কারোই নয় এ কর্তৃত্ব । কর্তৃত্ব তাদের হবে কিরূপে? আসমান যমীন ও এগুলোর মধ্যে যা আছে, তার সবগুলো তো আল্লাহরই সৃষ্টি । ঈসা (আ) ও তার মাতা এ সৃষ্টি জগতের একটি অংশমাত্র । তাঁরা এ পৃথিবীতে আগমন করেছেন প্রস্থান করেছেন। আগমন নির্গমনের স্থান এ দুনিয়াতে তাদের আগমন ও প্রস্থান দ্বারা প্রমাণিত হয় যে, তারা সেই মহান সত্বার মালিকানাধীন বান্দা, যার কর্তৃত্ব রয়েছে আসমান যমীন ও তদস্থিত সব কিছুর উপর এর দ্বারা আল্লাহ তা'আলা নাছারাসহ তীর সমগ্রজগতকে তাঁর যুক্তির মাধ্যমে সতর্ক করে দিচ্ছেন, যাতে তারা এ নিয়ে চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে এবং তা অনুধাবন করে। ৯ 2, অর্থাৎ মহান আল্লাহ তা'আলা, আসমান-যমীনের ও এগুলোর মধ্যে যা আছে, তার সবগুলোর কর্তৃত্ব যাঁর হাতে, তিনি এগুলো ধ্বংস ও বিনাশ করে দিতে সক্ষম, তিনি সক্ষম ঈসা (আ) কে ধ্বংস করতে, তার মা ও পৃথিবীর সব কিছুকে ধ্বংস করতে । যেমন তিনি সক্ষম তাদেরকে সৃষ্টি করতে । এ কাজে তাকে বাধা দেয়ার এবং সর্বত্র তাঁর ইচ্ছায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার ক্ষমতা কারো নেই, তাকে অক্ষম করার ক্ষমতা কারো নেই । তার ক্ষমতা নযীর বিহীন, তার কর্তৃত্ব ও রাজত্ব তুলনাহীন। ।। সূরা মায়িদা সমাপ্ত ।। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।