Contents সূরা মায়িদা-ঃ ১১৪- ২৭৩ অবতীর্ণ খাঞ্চার বিবরণ তোমার জানা: আছে কি? না, আমার জানা নেই”__ আমি উত্তর দিলাম ৷ ঘটনার বিবরণ দিয়ে তিনি বললেন, ইসরাইঈলীগণ হযরত ঈসা (আ) কে অনুরোধ করেন, এমন একটি খাঞ্চা আনয়ন করতে, যাতে থাকবে খাদ্য । তারা অনবরত এই খাঞ্চা থেকে আহার করতে থাকবে । তা যেন কখনও শেষ না হয়। উত্তরে তাদেরকে বলা হল, ঠিক আছে; aE. তবে তা ততদিন পর্যন্ত তোমাদের নিকট থাকবে, যতদিন তোমরা তা থেকে চুরি না কর, বিশ্বাস ভঙ্গ না কর এবং তুলে না রাখ। তোমরা তা করলে তোমাদেরকে আমি এমন শাস্তি দিব, যা জগতের কাউকে দিবনা । বর্ণনাকারী বলেন, প্রথম দিনেই তারা খাঞ্চা থেকে চুরি করে নিল, তুলে নিয়ে গেল এবং বিশ্বাস ভঙ্গ করে ফেলল । অনন্তর তাদেরকে এমন শাস্তি প্রদান করা হল, যে শাস্তি জগতের কাউকেই দেয়া হয়নি । আর তোমরা, হে আরববাসীগণ! তোমরা উট ও বকরীর পেছনে পেছনে দৌড়াতে । আল্লাহ তা'আলা: তোমাদের থেকে এক ব্যক্তিকে তোমাদের জন্যে রাসূল প্রেরণ করলেন। যার সম্পর্কে তোমাদের জানা শোনা আছে, যার বংশ কৌলিণ্য, গুরুতু ও মর্যাদা সম্পর্কে তোমরা জান, তোমাদের নবীর মাধ্যমে আল্লাহ তা'আলা তোমাদের জন্যে ভবিষ্যদ্বাণী করেছেন যে, অনতি বিলম্বে তোমরা আরবে বিজয়ী হবে। যাকাত না দিয়ে স্বর্ণ-রৌপ্য সঞ্চয় করতে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহর শপথ! তোমরা স্বর্ণরৌপ্য সঞ্চিত করা শুরু করলে একদিন একরাত অতিবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তা'আলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। ১৩০১২. আম্মার ইব্ন ইয়াসির (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, রুটি গোশত সহকারে খাঞ্চা নাযিল হয়েছিল । তাদেরকে আদেশ দেয়া হয়েছিল, তাঁতে যেন বিশ্বাসঘাতকতা না করে, সঞ্চিত করে না রাখে এবং পর দিনের জন্যে তুলে না রাখে । কিন্তু তারা খিয়ানত করেছিল । সঞ্চয় করে রেখেছিল এবং তুলে রেখেছিল । ফলে তারা বানর ও শূকরে রূপান্তরিত হয়েছিল। ১৩০১৩. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত । ১১501 (খাঞ্চা) এর স্বরূপ বর্ণনা করে তিনি বলেন, তা ছিল আকাশ থেকে নাযিল হওয়া খাদ্য । তারা যেখানে গমন করত, ওই খাঞ্চা সেখানে তাদের নিকট নাযিল হত । অন্যান্য তাফসীরকার বলেন, মায়িদা তথা খাঞ্চা তাদের নিকট নাযিল হত, তাতে থাক্ত জান্নাতী ফল। যীরা এমত পোষণ করেনঃ ১৩০১৪. আসশ্মার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, Mal RE eV: তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যেন তা থেকে লুকিয়ে না রাখে, বিশ্বাস ভঙ্গ না করে এবং সঞ্চিত করে না রাখে। তিনি বলেন, অতঃপর তারা খিয়ানত ও বিশ্বাস ভঙ্গ করেছিল, তা থেকে লুকিয়ে রেখেছিল এবং সঞ্চয় করে রেখেছিল । পরিণামে আল্লাহ তা'আলা তাদেরকে বানর ও শূকরে রূপান্তরিত করে দেন। ১৩০১৫. কাতাদা (রা) থেকে বর্ণিত । আয়াতে উল্লেখিত মায়িদা (53511) সম্পর্কে তিনি বলেন, আমাদের নিকট আলোচনা করা হয়েছিল যে, তা ছিল খাঞ্চা বিশেষ ৷ জান্নাতের ফলমূলের কোন একটি তাতে নাযিল হত । তাদেরকে আদেশ দেয়া হয়েছিল যেন তা থেকে লুকিয়ে না রাখে। খিয়ানত ও বিশ্বাস ভঙ্গ না করে এবং পরবর্তী দিনের জন্যে সঞ্চিত করে না রাখে। এ ছিল আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাফসীরে তাবারী শরীফ-৩৫ Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।