তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪ ১০৬ ২৩১ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবাদ করার বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা) হতে বহু হাদীস বর্ণিত হয়েছে। এতে একথা বুঝা যায় যে, কোন মানুষের পক্ষে এ দায়িত্ব উপেক্ষা করার অবকাশ নেই । যদি অবকাশ থাকে তবে উপরোক্ত নির্দেশের কোন অর্থ থাকে না। অবশ্য বিশেষ বিশেষ অবস্থায় এ ক্ষেত্রে কিছুটা অবকাশ রয়েছে। আর তা হচ্ছে, শরীরে আঘাত বা অন্য কোন রোগ ব্যাধি থাকার কারণে দীড়াতে অক্ষম হওয়া । এ অবস্থায় শুধু মনে মনে একাজের জযবা পোষণ করাই যথেষ্ট । সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবাদ.করার জন্য স্বশরীরে বাড়ি থেকে বের হওয়া আবশ্যক নয় । উক্ত বক্তব্যের আলোকে পরিস্কারভাবে বুঝা যাচ্ছে যে, Misia 131 এর মর্মার্থের মধ্যে হু্যায়ফা (রা), সা‘ঈদ ইব্‌ন মুসাইয়্যিব (র্) এবং আবূ সালাবা আল খুশানী (র) এর মতামতও অন্তর্ভুক্ত রয়েছে। মহান আল্লাহ্র বাণী - EE ECS ULL dls (আল্লাহ্র দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন) এর ব্যাখ্যায় ইমাম আবূ জা‘ফর তাবারী (র) বলেন, এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা তার মু'মিন বান্দাদেরকে বলেন, হে মু'মিন লোকেরা! আমি তোমাদেরকে যে নির্দেশ দিয়েছি, তোমরা এর উপর আমল কর এবং যে যে কাজ করতে নিষেধ করেছি, তা থেকে বিরত থাক । আর বক্র হৃদয় পথভ্রষ্ট এবং সঠিক পথ থেকে বিচ্যুত লোকদেরকে সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করে যাও । যদি তারা তোমাদের আহ্বানে সাড়া দেয় তবে তোমাদের ও তাদের সকলের জন্যই কল্যাণ । আর যদি তারা নিজেদের ভ্রষ্টতা ও গুমরাহীতে নিমজ্জিত থাকে তবে তোমাদের ও তাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এবং প্রত্যাবর্তন করতে হবে। তোমরা ভাল-মন্দ কি আমল করতে, আমি সবই জানি। দুনিয়াতে তোমরা যে যা আমল করতে আমি তোমাদের প্রত্যেক দলকে নিজনিজ আমল সম্বন্ধে অবহিত করব । এবং প্রত্যেকের কর্ম অনুসারে তাকে তার যথাযথ সওয়ার ও প্রাপ্য প্রদান করব । কেননা, তোমাদের নারী পুরুষ কারো আমলই আমার নিকট গোপন নয় । EAS uo iis 20 EPA FL S61 He 131 5 Ee 34 55% 3 eA (\.") ve st ES BING ose Ay 7 PAT ANS ENT IHS EISSN GLSDS KS) ASRS Ss CBs oMIIT dost ১০৬. হে মু’মিনগণ! তোমাদের কারো যখন মৃত্যুকাল উপস্থিত হয়, তখন ওসীয়ত করার সময় তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে । তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যুর্ূপ বিপদ উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হতে দুজন সাক্ষী মনোনীত করবে তোমাদের সন্দেহ হলে সালাতের পর তাদেরকে অপেক্ষমান রাখবে । অতঃপর তারা আল্লাহ্র নামে শপথ করে বলবে, আমরা এর বিনিময়ে কোন মূল্য গহণ করব না । (যদি সে আত্মীয়ও হয়) এবং আল্লাহ্র সাক্ষ্য গোপন করব না, করলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।