Contents ২২৬ | তাফসীরে তাবারী শরীফ মর্ম কিছুই জানা নেই । তাদের প্রতিবাদের মুখে আমি মনে মনে ভাবলাম, হায় যদি আমি এ সম্বন্ধে কোন কথা না বলতাম! এরপর তারা সকলেই আমার সাথে আলাপ-আলোচনা করলেন এবং যাওয়ার প্রাক্কালে আমাকে বললেন, তুমি ছোট মানুষ । আয়াত পেশ করেছ। কিন্তু এর মর্ম জানা তোমার নেই। তবে তোমার বয়সে.তুমি সে কাল হয়তো দেখেও যেতে পার, যখন দেখবে কৃপণতার আনুগত্য হবে, প্রবৃত্তি অনুসৃত হবে এবং প্রত্যেকে নিজের মতকেই চূড়ান্ত বলে ভাববে, তখন আত্মসংশোধন করাই তোমার কর্তব্য হবে। তুমি সঠিক পথে পরিচালিত হলে যে পথভ্রষ্ট হয়ে গেছে সে তোমাকে কোন ক্ষতি করতে পারবেনা। ১২৮৫৯. আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) আল্লাহ্র বাণী- Mele ol Cal EES US Mehae sll ELLA BH Laon MILE - ১৮৮০০১১১২ ০, -এর ব্যাখ্যায় বলেন, কতিপয় লোক ‘আব্ুল্লাহ্ ইব্ন ‘মাসউদ (রা)-এর নিকট বসা ছিলেন। এমন সময় উপবিষ্ট দুই লোকের মধ্যে বাকবিতভ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়ে একজন আরেকজনের দিকে এগিয়ে যায় অর্থাৎ হাতাহাতিতে লিপ্ত, হওয়ার উপক্রম হয়। তখন ‘আব্দুল্লাহ্ (রা) -এর সাথে যারা উপবিষ্ট ছিলেন তাদের থেকে এক ব্যক্তি বললেন, আমি কি উঠে ন্যায়ের আদেশ এ অন্যায়ের প্রতিরোধ করবনা? এই জিজ্ঞাসার জবাবে পার্শ্ববর্তী একজন বললেন, আত্মসংশোধন করাই তোমার কর্তব্য । আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, 1৯ ১০ LA VLC iO {4১১% । বর্ণনাকারী বলেন, একথা ‘আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) শুনে বললেন, থাম, এই আয়াত বর্তমান সময়ে প্রযোজ্য নয়। কুরআন মাজীদ বিশেষ বিশেষ ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। আল্ কুরআনের কিছু কথার কার্যক্ষেত্র সেই আয়াত নাযিল হওয়ার পূর্বে শেষ হয়ে গিয়েছে। কিছু কথার কার্যক্ষেত্র হযরত রাসূলুল্লাহ্ (সা)-এর যমানায় প্রযোজ্য ছিল । কিছু আয়াতের যথার্থতা প্রমাণিত হবে নবী করীম (সা) এর পরবর্তী সময়ে; কতেক আয়াতের যথার্থতা প্রমাণিত হবে আরও পরবর্তীকালে । কিছু আয়াত প্রযোজ্য হবে কিয়ামতের সময় আর হিসাব নিকাশ ও জারাত-জাহান্নাম সম্পর্কে যেসব আয়াতে.আলোচনা.করা হয়েছে তা হিসাব নিকাশের সময়ই প্রমাণিত হবে। অতএব যতদিন তোমাদের হৃদয় এবং তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এক থাকবে ততদিন পর্যন্ত তোমরা বহুধাবিভক্ত হবে না এবং পরপর একে অন্যের সংঘর্ষের স্বাদ আস্বাদন করবেনা । অতএব তোমরা সৎকাজের আদেশ এবং অসৎ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাক । পক্ষান্তরে যখন তোমাদের মন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ইচ্ছা আফাংখাও ভিন্ন ভিন্ন হয়ে যাবে এবং পরস্পর একে অপরের সংঘাতের সাদ আস্বাদন করবে, সেই সময়ের জন্যই এ আয়াত প্রযোজ্য হবে। ১২৮৬০. ইব্ন মাসউদ (রা) বলেন, এক দিন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের একজন অপরজনকে ধরার জন্য উদ্যত হয়। এরপর পূর্বোক্ত রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত রয়েছে। ১২৮৬১. হাসান (র) বলেন, 2 AL YELL LL Ci ald Le ১১5০13 4৯ - এর ব্যাখ্যায় কোন কোন সাহাবী বলেছেন, এ আয়াত তোমাদের জন্য প্রযোজ্য নয়। সুতরাং এ আয়াত নিয়ে টানা-হেঁচড়া করবে না। : Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।