তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 8 ১০৩ ২১৯ ছায়িবাহ অর্থাৎ কোন ব্যক্তি তার ধন সম্পদ হতে কিছু সম্পদ কৃতজ্ঞতা আদায়ের জন্য প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করে দিত । সম্পদ বেশী হলে অথবা রোগ হতে মুক্ত হলে অথবা কোন সওয়ারীর উপর আরোহণ করে মঞ্জিলে মকসুদে পৌছে যেতে পারলে তারা একাজ করত এবং তখন একে ছায়িবাহ্‌ বলে নামকরণ করে প্রতিমার উদ্দেশ্যে ছেড়ে দিত । আরবের কেউ এ জাতীয় পশুকে স্পর্শ করতনা। কেউ স্পর্শ করলে তার শাস্তি হত । ওয়াছীলাহ্‌ এঁ বকরী, যা তিন বা পাঁচবার বাচ্চা প্রসব করেছে। শেষবারে এর বাচ্চা প্রসব করলে তারা একে যবহ করে প্রতিমা-মন্দিরের উদ্দেশ্যে হাদইয়াহ্‌ করে দিত । আর মাদী বাচ্চা হলে একে জীবিত রাখা হত । নর-ও মাদী বাচ্চা একত্রে প্রসব করলে মাদীটির কারণে নরটিকেও জীবিত ছেড়ে দেওয়া হত । একে ওয়াছীলাহ্‌ বলা হত । হাম এঁ নর উট, যার দ্বারা দশ বছর পর্যন্ত প্রজনন কর্ম করানো হয়েছে। কথিত আছে, নরপশু তার বাচ্চার সাথে প্রজনন কর্ম করলে একে হাম বলা হয়। এরূপ করার পর এঁ জানোয়ারটিকে তারা ছেড়ে দিত, সম্পর্শ করতনা, কখনো যবহ করতনা এবং যে কোন চারণ ভূমিতে ঘাস খেতে বাধা প্রদান করত না। এও এঁ সব জীব-জানোয়ারের অন্তর্ভুক্ত, যার উপর সওয়ার হওয়াকে হারাম সাব্যস্ত করা হয়েছে। ১২৮৪০. ইবনুল মুসা়্যিব (র) মহান আল্লাহ্‌র বাণী ২১৪১০১০ £2933 4০, 39 এর ব্যাখ্যায় বলেন, বাহীরাহ্‌ এ উদ্রীকে বলা হয়, যার দুধ প্রতিমা সমূহের জন্য উৎসর্গ করা হয়েছে। ছায়িবাহ্‌ এ উটকে বলা হয়, যা প্রতিমাসমূহের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। ওয়াহছীলাহ যে উস্ত্রী প্রথমবারে মাদী বাচ্চা এবং দ্বিতীয়বারেও মাদী বাচ্চা প্রসব করেছে, তাকে ওয়াছীলাহ্‌ বলা হয়। কেননা, উন্ত্রীটি দুটি মাদী বাচ্চা প্রসব করেছে, এর মধ্যে কোন নর বাচ্চা নেই । এরূপ পশুকে তারা প্রতিমার উদ্দেশ্যে নাক-কান কেটে দিত অথবা যবহ করত ৷ হাম হলো নর-উট ৷ যার দ্বারা নির্দিষ্ট সংখ্যক প্রজনন কর্ম করানো হয়েছে। কোন পশু এ অবস্থায় পদার্পণ করলে তাকে হাম বলা হত । তারা বলত; :>:৮ ৮০৭ ১3 £15৯ । এরপর তাকে ছেড়ে দিত। কাতাদা (র) বলেন, দপবার এরূপ করার পর তাকে ‘হাম’ বলা হত । ১২৮৪১. কাতাদা (রা) বলেন, বাহীরা এক প্রকারের উটকে বলা হয়। অর্থাৎ যে পীচবার বাচ্চা দিয়েছে। পঞ্চমবারে নর বাচ্চা প্রসব করলে তা পুরুষ লোকেরা ভক্ষণ করত, মহিলাগণ নয়। আর মাদী বাচ্চা প্রসব করলে তার কান কেটে ছেড়ে দেওয়া হত। একে যবহ করা হত না, দুধ দোহন করা হতনা এবং এর উপর তারা আরোহণও করতনা। বিৰহ ৰবা ভা ভা ও etn কোন হাওযে পানি পান করতে চাইলে অথবা কোন চারণভূমিতে বিচরণ করতে চাইলে তাকে নিষেধ করা "হতনা । ওয়াছীলাহ অৰ্থাৎ কোন বকরী সাতবার বাচ্চা প্রসব করলে এবং সপ্তমবার নর-বাচ্চা প্রসব করলে তাকে যবহ করে পুরুষ লোকেরা খেতো, কিনতু মহিলারা নয়। আর মাদী বাচ্চা প্রদব করলে তাকে ছেড়ে দেওয়া হত । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।