তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা মায়িদা 8 ১০৩ ২১৫ ১২৮২৫. আবূ আহওয়াস (রা).বলেন, একদিন আমি নবী করীম (সা)-এর নিকট গেলাম । তখন তিনি আমাকে বললেন, তুমি কি তোমার উটটির প্রতি লক্ষ্য করেছ? তা কি প্রসবের সময় নিখুঁত জন্মখহণ করে না? এরপর তোমরা ক্ষুর দ্বারা এর কান কেটে ফেল । এরপর বল, এ হচ্ছে বাহীরা । কান কেটে বল, এ হচ্ছে ‘সারম’ ৷ তোমরা কি এমনটি করনা? সে বলল, হ্যা । অতপর তিনি বললেন, আল্লাহ্র রাসূল সুদৃঢ় ও আল্লাহ্‌র হাতিয়ার সুতীক্ষু । তোমার সমস্ত মাল তোমার জন্য হালাল, এর থেকে কোনটাই হারাম নয়। ১২৮২৬. আবুল আহওয়াস (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্‌ (সা) এর খিদমতে হাজির হলাম তখন তিনি আমাকে বললেন, তোমাদের কওমের যে উট আছে, তা কি নিখুঁত কান নিয়ে জন্মগ্রহণ করেনা? অতঃপর তোমরা ক্ষুর দ্বারা এর কান কেটে বল, এটা বাহীরা। এমনিভাবে পশুর কান বা চামড়া ছিন্দ করে তোমরা বল এটা ‘সুরম'। এমনি করে.তোমরা এসব পশু নিজের জন্য এবং পরিবার-পরিজনের জন্য হারাম সাব্যস্ত কর। এটা কি সত্য কথা নয়? সে বলল, হ্যা সত্য । মনে রেখ, আল্লাহ্‌ তা‘আলা তোমাদেরকে যা দিয়েছেন, তা হালাল । আল্লাহ্র রাসূল সুদৃঢ় এবং তার হাতিয়ার সুতীক্ষ । রাবী বলেন, তিনি কখনো বলেছেন, আল্লাহ্র বাছ তোমার বাহু হতে বলিষ্ঠতর এবং আল্লাহ্র হাতিয়ার তোমার হাতিয়ার হতে সুতীক্ষু । Hl 254 মানে {৫:০ অর্থাৎ ছেড়ে দেওয়া পশু। জাহিলী যুগে লোকেরা তাদের গবাদিপশু দেব-দেবীদের নামে ছেড়ে দিয়ে এর দ্বারা কোন রূপ উপকৃত হওয়াকে হারাম মনে করত । যেমন কোন কোন মুসলমান গোলামকে আযাদ করে তার ও তার সম্পদ দ্বারা উপকৃত হওয়াকে হারাম মনে করল। অতঃপর {4০ কে 15 বানানো হয়। যেমন ২&০ এর মধ্যে ৭1, শব্দটি 1.৯, এর অর্থে ব্যবহৃত হয়েছে। {1.০ , অৰ্থাৎ জাহিলী যুগে মাদী পশু বাচ্চা সম্ভাবনা হলে-তা নর হোক বা মাদী একে ৩১০5 ৬3 L৯35 ১। বলা হত এবং তখন একে যবাহ করা নিষিদ্ধ ঘোষণা করা হত। আর তখনই তাকে তারা ২1.০, (ওয়াসীলা) বলে নামকরণ করত । | = যে নর পশুর প্রজননের ফলে একাধারে কয়েকটি বাচ্চা জন্মলাভ করেছে, এ জাতীয় নর পশুকে হামী বলা হত এবং এর উপর সওয়ার হওয়া বা এর দ্বারা কোনরূপ উপকৃত হওয়াকে তারা নিষিদ্ধ ঘোষণা করত । | কি জাতীয় পশুকে এনামে নামকরণ করা হত এবং কেন করা হত এ বিষয়ে ব্যাখ্যাকারদের মতভেদ রয়েছে। এ সম্বন্ধে বর্ণিত আছে যে, ১২৮২৭. আবু হুরায়রা (রা) বলেন, আমি শুনেছি, একদা রাসূলুল্লাহ্‌ (সা) আকসাম ইব্‌ন আল্জওন আল খুযায়ী (র)-কে সম্বোধন করে বলেছেন, হে আকসাম! আমি ‘আমর ইবৃন লুহায় ইবৃন কামাআ ইবৃন খিনদাফকে জাহান্নামে নাড়ি-ভূঁড়ি হেঁচড়ে চলতে দেখেছি। তোমার অবয়বের সাথে তার অবয়বের যে মিল রয়েছে, তা আর অন্য কারো মধ্যে আমি দেখতে পাইনি । তখন আকসাম (রা) বললেন, হে আল্লাহ্র নবী! এ সামঞ্জস্যতার কারণে আমার কোন ক্ষতি হবে কি? উত্তরে তিনি বললেন, না, এতে তোমার কোন ক্ষতি Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।