Contents সূরা মায়িদা £ ১০১. ২১১ (সা)-কে বাহীরা, সাইবা, ওয়াসীলা ও হাম সম্বন্ধে প্রশ্ন করার পর আল্লাহ্ তা'আলা তা অপছন্দনীয় বলে ঘোষণা করেছেন। যেমন অপছন্দ করেছেন “আব্দুল্লাহ্ ইব্ন হুযাফা কর্তৃক তার পিতা সম্বন্ধে প্রশ্ন করা এবং হজ্জের বিষয়ে “তা কি জীবনে একবার ফরয, না প্রতি বছরই ফরয” বলে প্রশ্ন করা । এরপর উক্ত আয়াত দ্বারা এ জাতীয় সমুদয় প্রশ্ন নিষিদ্ধ করে দেয়া হয়। বর্ণনকারীগণ প্রত্যেকেই আংশিক বিষয়কে এর শানে নুযূল হিসাবে উল্লেখ করেছেন, প্রকৃত পক্ষে সবগুলো বিষয়ই আয়াতের শানে নুযুলের অন্তর্ভুক্ত হতে পারে। কেননা উপরোক্ত কারণসমূহের সবকটি বিষয়ই সহী সূত্রে বর্ণিত । সুতরাং যথাসম্ভব আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যা হওয়াই বাঞ্ছনীয় । A GE ds EDEN ELL CEG ESL ~~ $5 % 2/1, (কুরআন বতারণেকালে তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন কর তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে। আল্লাহ্ সেসব ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ্ ক্ষমাশীল, সহনশীল ।) এর. ব্যাখ্যায় ইমাম আবূ জা‘ফর তাবারী (র) বলেন, যারা রাসূলুল্লাহ্ (সা)-কে অহেতুক প্রশ্ন করেছিল, তাদেরকে আল্লাহ্ তা'আলা এ মর্মে হুশিয়ার করে দেন যে, তারা যেন আয়াত নাযিল হওয়ার পূর্বে এমন কোন বিষয়ে প্রশ্ন না করে, যা তিনি তাদের উপর ফরয করেন নি। এবং তারা যেন হারামকে হালাল এবং হালালকে হারাম জ্ঞান না করে। আল্লাহ্ পাক বলেন, আমি যে বিষয়ে ওহী নাযিল করিনি, এমন বিষয়ে আমার রাসূলকে প্রশ্নকারী মু’মিনগণ! এ জাতীয় বিষয়ে তোমরা কোন প্রশ্ন করবে না। কেননা ওহী নাযিল করে যদি এ বিষয়টি তোমাদের নিকট প্রকাশ করে দেয়া হয় তবে তোমরা দুঃখিত হবে। কারণ এমন বিষয়ে ওহী নাযিল করা হলে তাতে তোমাদের জন্য পরীক্ষা থাকবে৷ অর্থাৎ তখন হয়তো তোমাদের উপর কোন আমলকে ফরয করে দেয়া হবে। এতে তোমাদের কষ্ট হবে। অথবা কোন বিষয়কে তোমাদের জন্য হারাম করে দেয়া হবে। পক্ষান্তরে যদি ওহী অবতীর্ণ না হত তবে এক্ষেত্রে তোমাদের জন্য সুযোগ ও অবকাশ ছিল । অথচ ওহী নাযিলের পর তা আর থাকেনি। অথবা তোমরা যাকে হারাম মনে করতে, তাকে হালাল করে দেয়া হবে। এটাও তোমাদের জন্য কঠিন ব্যপার । কেননা এতে তোমাদের বদ্ধমূল আকীদা পরিবর্তন করতে হবে। হককে বাতিল এবং বাতিলকে হক মনে করতে হবে । বস্তুতঃ ওহী নাযিলের পর যদি তোমরা প্রশ্ন কর তবে বিধানকে তোমাদের জন্য সহজতর করে দেয়া হবে। সাহাবায়ে কেরাম হতেও এ ধরনের ব্যাখ্যা বর্ণিত আছে। ১২৮১৩. আবূ সা‘লাবা আল-খুশানী (র) হতে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ্ তা'আলা কতিপয় আমলকে ফরয করেছেন, তোমরা তা নষ্ট করনা, তিনি কিছু কিছু কাজ নিষিদ্ধ করেছেন, তা প্রত্যাখ্যান করনা । তিনি তোমাদের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন, তা লংঘন করনা এবং ভুলে নয় বরং স্বেচ্ছায় তিনি কিছু কিছু বিষয় এড়িয়ে গিয়েছেন, এ সম্বন্ধে তোমরা আলোচনা কর না । ১২৮১৪. উবায়দ ইব্ন উমায়র (র) বলেন, আল্লাহ্ তা'আলা কিছু বিষয়কে হালাল এবং কিছু বিষয়কে হারাম করেছেন । তিনি যা-হালাল করেছেন, তাকে হালাল জান এবং যা-হারাম করেছেন তা থেকে বেঁচে থাক। আর কতিপয় বিষয় এমন আছে, যে সম্বন্ধে হালাল-হারাম কিছুই বলা হয়নি, সম্পুর্ণরূপে তিনি তা Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।