Contents সূরা মায়িদা 8 ৯৬-- : ১৯৭ শিকার করা ব্যতিরেকে অন্য কোন উপায়ে এর মালিক হওয়ার পর যবাহ করা ও খাওয়া সবই জায়েয মোট কথা হচ্ছে ইহরামের অবস্থায় শিকার করা নিষিদ্ধ । কিতু অন্য কিছু নিষিদ্ধ নয়। যাঁরা এমত পোষণ করেনঃ ১২৭৭১. ইয়াহ্ইয়া (র) বলেন; EE HE PS CC NEUE EES নামক স্থানে একটি হে সি বা ক {ত হা ER ER তার থেকে আহার করলেন। এতে লোকেরা তাকে বেশ দোষারোপ করল। ইমাম আবূ জা'ফর তাবারী (র) বলেন, আমার মতে আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে, মুহরিমের জন্য ইহরামের অবস্থায় কোন প্রাণী শিকার করা এবং এর সাথে সংশ্লিষ্ট তথা শিকার জন্তু বেচা-কেনা করা, হত্যা করা ইত্যাদি সব কিছুই হারাম । হা হালাল ব্যক্তি যদি অপর কোন হালাল ব্যক্তির জন্য কোন প্রাণী . যবাহ করে তবে তা খাওয়া জায়েয আছে। কেননা হাদীস দ্বারা একথা প্রমাণিত । be ১২৭৭২. আবদুর রহমান ইব্ন উসমান (র) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা ইহ্রামের অবস্থায় তালহা ইবৃন উবায়দুল্লাহ্ (র) এর সাথে ছিলাম । এ সময় আমাদেরকে একটি পাখি হাদিয়া দেওয়া হল । আমাদের কেউ তা থেকে খেলেন। অপর কেউ এর থেকে বিরত থাকলেন। তালহা (র) ঘুম থেকে জেগে জাগ্রত ভক্ষণকারীদের সাথে একাত্মতা পোষণ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ (স) এর সাথেও আমরা তা খেয়েছি। যদি কেউ প্রশ্ন করেন যে, SNE CER একদা রাসূলুল্লাহ (স) কে বন্য গাধার একটি পা দেওয়া হলে তিনি এ বলে তা প্রত্যাখ্যান করেন যে, আমি মুহরিম। এই মর্মে আয়েশা সিদ্দকা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার পানি ও লবণে সিদ্ধ করা হরিণের কিছু গোশত রাসূলুল্লাহ্ (সা) কে হাদিয়া স্বরূপ দেওয়া হল। তখন তিনি মুহরিম ছিলেন। অত:পর নবী (স) তা প্রত্যাখ্যান করে দেন। অনুরূপ আরো হাদীসের জবাব কি? উত্তরে বলা হয় যে, উপরোক্ত হাদীসের কোথাও এ কথা উল্লেখ নেই যে, এক হালাল ব্যক্তি অপর কোন হালাল ব্যক্তির জন্য এ সমস্ত প্রাণী যবাহ করে রাসূলুল্লাহ্ (স) এর নিকট হাদিয়া স্বরূপ পেশ করলে তিনি.তা এ বলে প্রত্যাখ্যান করেছেন তোমরা মুহরিম;, তোমাদের জন্য এ গুলো খাওয়া জায়েয নেই । বরং এখানে কেবল একথা উল্লেখ আছে যে, রাসুলুল্লাহ (স) এর নিকট শিকারের গোশত হাদিয়া দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। কাজেই রাসূলুল্লাহ্ (স) এর ইহরামের অবস্থায় যেহেতু উপরোক্ত প্রাণীগুলো যবাহ করা বা শিকার করা হয়েছে তাই তিনি এগুলো প্রত্যাখ্যান করছেন, এটিও প্রত্যাখ্যানের কারণ হতে পারে। হাদীসে উল্লেখ আছে, জাবির (রা) হতে বর্ণিত। নবী (স) বলেন, স্থলের শিকারের গোশত মুহরিম ব্যক্তির জন্য হালাল। কিন্তু কোন প্রাণী মুহরিম ব্যক্তি নিজে শিকার করলে অথবা তার - জন্য শিকার করা হলে তা খাওয়া তার জন্য বৈধ হবেনা । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।