Contents সূরা মায়িদা $:-৯৬ j ১৯৫ ১২৭৫৯. আবুশ শা’সা (র) হতে বর্ণিত.। তিনি বলেন, একদিন আমি ইব্ন:উমর (রা)-কে প্রশ্ন করলাম যে, হালাল ব্যক্তি যদি কোন প্রাণী শিকার করে তবে মুহরিম ব্যক্তি তা থেকে খেতে পারবে.কি? উত্তরে তিনি বললেন, উমর (রা) খেতেন । এরপর: আমি বললাম, RO HRN জবাবে তিনি বললেন, উমর আমার থেকে ভাল মানুষ ছিলৈন। | Ee 0 ১২৭৬০. অৰু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, সিরিয়াবাসী এক ব্যক্তি আনীকে প্রশ্ন করলেন যে, , সে মুহরিম অবস্থায় শিকারকৃত জতুুর গোশত পেল । তা খাওয়া জায়েয হবে কি? আমি তাকে খাওয়ার জন্য হুকুম করলাম। এরপর আমি উমর (রা)-এর নিকট বললাম, সিরিয়াবাসী এক ব্যক্তি আমার নিকট জিজ্ঞাসা করল যে, সে মুহরিম অবস্থায় শিঁকারকৃত প্রাণীর গোশত পেল। খাওয়া তার তখন তা জায়েয হবে কি? তখন তিনি আমাকে জিজ্ঞাস করলেন, তুমি তাকে কি ফাতওয়া দিয়েছ? আমি বললাম, আমি তাকে খাওয়া জায়েয বলে ফাতওয়া দিয়েছি। একথা শুনে তিনি বললেন, মহান আল্লাহর কসম করে বলছি, তুমি যদি এর বিকল্প ফাতওয়া দিতে তাহলে আমি অবশ্যই তোমাকে চাবুক দ্বারা প্রহার করতাম। অবশেষে উমর (রা) বললেন, আমাকে শিকার করতে নিষেধ করা হয়েছে। | ১২৭৬১. কা'ব (রা) বলেন, আমি ইহরামরত কতিপয় লোকের কাছে গেলাম। তখন বন্য গাধার কিছু গোশৃত আমাদের হস্তগত হলে লোকেরা তা ভক্ষণ করা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করল । আমি খাওয়া জায়েয বলে তাদেরকে ফাতওয়া দিলাম । তারপর আমরা ‘উমর (রা) এর কাছে আসলাম । তখন আমার সঙ্গীরা তাকে এ কথা জানালো যে, আমি তাদেরকে ইহ্রামের অবস্থায় বন্য গাধার গোশৃত খাওয়া জায়েয বলে ফাতওয়া দিয়েছি। এ কথা শুনে উমর (রা) বললেন, তোমরা এ মত থেকে রুজু না করা পর্যন্ত আমি তাকে তোমাদের উপর আমীর বা শাসক নিয়োগ্ করলাম । ১২৭৬২. আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘রবাযা' নামক স্থানে গিয়েছিলাম । তখন রবাযাবাসীরা আমাকে জিজ্ঞাসা করলেন যে, হালাল ব্যক্তির শিকারকৃত প্রাণীর গোশ্ত মুহরিম ব্যক্তির জন্য খাওয়া জায়েয. আছে কি? উত্তরে আমি তাদেরকে খাওয়া জায়েয বলে ফাতওয়া দিলাম। অত:পর উমর (রা)-এর সাথে আমার সাক্ষাৎ হলে আমি তাকে এ সম্বন্ধে অবহিত করলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি তাদেরকে কি ফাতওয়া দিয়েছো? বললাম, আমি উহা খাওয়া জায়েয বলে তাদেরকে ফাতওয়া দিয়েছি। এ কথা শুনে উমর (রা) বললেন, তুমি এর বিকল্প কোন ফাতওয়া প্রদান করলে আমি অবশ্যই তোমার বিরুদ্ধাচরণ করতাম । ১২৭৬৩. আৰুশ শা'সা আল কিন্দী (র) বলেন, BENT ES REO একদল হালাল মানুষ তাদের সাথে শিকারকৃত. জন্তুর গোশত আছে। এমতাবস্থায় তাদের কাঁছে যদি একদল মহিম মানুষ আগমন করে তবে-এ গোশত তাদের নিকট বিজি রা বা তাদেরকে আহার করালো জায়েয আছে কি? উত্তরে তিনি বললেন, হা জায়েয আছে। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।