Contents ৬ তাফসীরে তাবারী শরীফ এতদ্বারা আল্লাহ তা'আলার উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পূর্ববর্তী নবীগণ ৷ উল্লেখ্য, প্রিয়নবী (সা.) ব্যভিচারকারী বিবাহিত ইয়াহুদীকে রজমের দন্ড দিয়েছিলেন এবং কিসাস ও দিয়াতের ক্ষেত্রে বানু নাধীর ও বানু কুরায়যার বৈষম্য ঘুচিয়ে দিয়েছিলেন। ১২০০৬ . সুদ্দী (র.) বলেন, ১১৯ 2 GA LE CS Ei all 2: আয়াতে নবী করীম (সা.) কে বোকাান হয়েছে. ১২০০৭. কাতাদা (র.) বলেন, আমাদের কাছে বর্ণিত হয়েছে যে, এ আয়াত নাযিল হলে পরে নবী করীম (সা.) বলে উঠেন__ আমরা ইয়াহুদী ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিচার-নিষ্পত্তি করব । ১২০০৮. ইমাম যুহরী (র.) বলেন, আমরা সাঈদ ইবনুল মুসীয়্যাব (র.) এর মজলিসে উপবিষ্ট ছিলাম ৷ এমন সময় বানু মুযায়না গোত্রীয় জনৈক ব্যক্তি হযরত আবু হুরায়রা (রা.) এর সূত্রে বর্ণনী করল যে, ইয়াহুদীদের এক পুরু্ষ ও নারী ব্যভিচার করে বসল । তারা পরস্পরে বলল, চলো আমরা এই নবীর কাছে যাই । তিনি সহজতর বিধানসহ প্রেরিত হয়েছেন। তিনি-রজম ভিন্ন অন্য কোন ফয়সালা দিলে-আমরা তা গ্রহণ করব এবং আল্লাহর কাছে তদ্বারা নিজেদের সাফাই দিব। আমরা বলব, এটা তোমারই মতো একজন নবীর ফয়সালা । সে মতে তারা রাসূলে কারীম সন্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হল । তিনি তখন সাহাবায়ে কিরামকে নিয়ে মসজিদৈ বসা ছিলেন। তারা বলল, হে আবুল-কাসিম! একটি নারী ও পুরুষ ব্যভিচার করেছে। আপনি তাদের কি ফয়সালা দেন? তিনি এর জবাবে কিছু না বলে তাদের মিদরাসে (ধর্মীয় শিক্ষালয়) চলে গেলেন । তিনি দরজায় দাড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপঞথ্চ. দিয়ে জিজ্ঞেস করছি, যিনি হযরত মুসার প্রতি তাওরাত নাযিল করেছেন, বল তো, তাওরাত গ্রন্থে বিবাহিত ব্যভিচারীর জন্য কি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে? তারা বলল, তাকে মসিলিপ্ত ও তাজবীহ করা হবে। তাজবীহ মানে ব্যভিচারী নর-নারীকে গাধার পিঠে পিঠাপিঠি বসিয়ে ঘোরান। তাদের মধ্যে একটি যুবক কিন্তু নীরব বসে ছিল। সে কোন উত্তর দেয় নি। প্রিয়নবী (সা.) তাকে নীরব দেখে পুনরায়.-বলিষ্ঠ কন্ঠে শপথ -দিলেন। তখন সে বলল, আপনি যখন শপথ দিয়ে জিজ্ঞেস করছেন তো শুনুন, তাওরাতে আমরা রজমের বিধানই পাই । প্রিয়নবী (সা.) বললেন, তা হলে কোন্ কারণে, তোমরা আল্লাহর বিধানকে লঘুকৃত করলে? সে বলল একবার আমাদের রাজ পরিবারের এক সদস্য ব্যভিচার করলে রাজা তার রজম মকুফ করে দেয়। এর পর সাধারণ পরিবারের একজন এ কাজ করে। তখন রাজা তাকে রজম করতে ইচ্ছা করে। লোকটির জ্ঞাতি -গোষ্ঠী প্রতিবাদ জানায় । তারা বলে ওঠে, আমাদের লোককে আপনি রজম করতে পারবেন না, যতক্ষণ না আপনি আপনার আত্মীয়কে রজম করেন। অনস্তর তারা একমত হয়ে এই শান্তি স্থির করে নেয়। রাসূলে কারীম সো.) বললেন, আমি তাওরাত অনুযায়ীই ফয়সালা দেব। সুতরাং তার নির্দেশে তাদেরকে রজম করা হল।। ইমাম যুহরী (র.) বলেন, আমরা জ্ঞাত হয়েছি যে, MS GGA Ui EE COTS Ci 000013710, ৰা দিলেঃ নাত মুলে ভা বাহ ‘আলাইহি ওয়া সাল্লাম অন্যতম । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।