তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭৬- তাফসীরে তাবারী শরীফ সক্ষম না হয় তবে বিশ দিন সওম পালন করবে। আর উট পাখি, গাধা বা এ জাতীয় পশু হত্যা করলে উট কুরবানী করতে হবে। উট কুরবানী করতে সক্ষম না হলে ত্রিশজন মিসকীনকে আহার করাবে। তাও যদি করতেনা পারে তবে ত্রিশ দিন সওম পালন করবে । এক মুদ্দ পরিমাণ আহার করালে মিসকীনরা তৃপ্তিভরে খেতে পারবে। ১২৬৩৪. আমর ইব্‌ন আবী সালামা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি সাঈদ (র)-কে জিজ্ঞাসা করলাম, যদি মুহরিম ব্যক্তি কোন পশু হত্যা করে তাহলে তার উপর বকরী, গরু অথবা উট এ তিনের কোন একটি ওয়াজিব হবে । যদি সে এর দ্বারা কাফফারা আদায় করতে সক্ষম না হয় এর সম সংখ্যক সওম বা সদকা কি হবে? তিনি বললেন, এঁর মূল্য সদকা করতে হবে। যদি মূল্য সদকা করতে সক্ষম না হয় তবে এর মূল্য দ্বারা যে পরিমাণ খাদ্য খরীদ করা যায়, তা নিরূপণ করে এক এক মিসকীনকে এক মুন্দ পরিমাণ সদকা করবে। এরপর এক মুদ্দ পরিমাণ খাদ্যের পরিবর্তে এক দিন সওম পালন করবে। আল্লাহর বাণী sl JU Si (যাতে .সে আপুন কৃতকর্মের ফল ভোগ করে) -এর ব্যাখ্যায় ইমাম আবূ জা’ফর তাবারী (র) বলেন, অলোচ্য আতাংশে আল্লাহ পাক বলেন, ইহরামের অবস্থায় জীব হত্যাকারী ব্যক্তির উপর আমি যে শাস্তি অথবা কাফ্ফারা ওয়াজিব করেছি, তা এ জন্য, যাতে সে আপন কৃতকর্মের শাস্তি বা আযাব ভোগ করে। ১১১, অর্থাৎ ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ করে সে যে পাপ করেছে। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি তাদের উপর কাফ্ফারা ওয়াজিব করেছি জরিমানা ও কষ্টসাধ্য কাজ তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে পাপের শাস্তি ভোগ করার জন্য । J, অর্থ কঠিন শাস্তি । আল কুরআনে ইরশাদ হয়েছে। 23১540 U০ ৯3 ১১ /, 1551 (কিন্তু ফির’অওন সে রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম । (মুয্যামমিল ৪ ১৬) কাফ্‌্ফারা দ্বারা যদিও গুনাহ্‌ মাফ হয়, কিন্তু যে কাফ্‌ফারা আদায়ে জান মাল খরচ ৰুরতে হয় এ কাফফারা যেহেতু আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য শাস্তি বটে, সে হিসাবে. আল্লাহ্‌ তাআলা 5১ ১-1 UU বলেছেন। ব্যাখ্যাকারগণও অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। i ১২৬৩৫. সুদ্দী (র) বলেন, sl UL অর্থ তার কৃতকর্মের শাস্তি । আল্লাহর বাণী ati bs Ul Ui (যা গত হয়েছে আন্লাহ্‌ তা ক্ষমা করেছেন, কেউ তা পুনরায় করলে আল্লাহ্‌ তার শাস্তি দিবেন) এর ব্যাখ্যায় ইমাম আবূ জা’ফর (র) বলেন, আল্লাহ্‌ ও তার রাসূলে বিশ্বাসী মু‘মিনদেরকে সম্বোধন করে আল্লাহ্‌ তাআলা বলেন, হে মু‘মিনগণ ! জাহিলী যুগে তোমাদের থেকে যা গত হয়েছে, অর্থাৎ মুহরিম অবস্থায় তোমরা যে পশু হত্যা: করেছো,গ এ বিষয়ে আল্লাহ্‌ তাআলা তোমাদেরকে দায়ী করবেন না এবং তোমাদের উপর কোন কাফ্‌ফারাও ওয়াজিব করবেন না। কিন্তু ইহ্রাসের অবস্থায় তোমাদের কেউ পুনরায় এ কাজ'করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।