Contents সূরা মায়িদা £৯৫ ১৭৩ এর সমপরিমাণ পশু কুরবানী করে এর কাফ্ফারা আদায় করতে হবে। আর যদি খাদ্য দ্বারা কাফফ্রারা করে তাহলে যে স্থানে পশুটি হত্যা করা হয়েছে এঁ স্থানের মূল্য অনুসারে এর মূল্য নির্ধারণ করতে হবে। কেননা এ স্থানেই তার কাফ্ফারা ওয়াজিব হয়েছে। অবশ্য মিসকীনদেরকে সে.যে কোন স্থানে আহার করাতে পারবে। শিকারের স্থানে, মক্কা শরীফে অথবা এ ছাড়া অন্য স্থানেও আহার করাতে পারবে। কেননা আল্লাহ্ তা‘আলা হাদী কুরবানী করার ক্ষেত্রে মক্কা শরীফের শর্ত আরোপ করেছেন। কিন্তু খাদ্য দান করা বা সওম পালনের ক্ষেত্রে তিনি এরূপ শর্ত আরোপ করেননি। একদল ‘আলিম অনুরূপ আভিমত ব্যক্ত করেছেন। যারা এমত পোষণ করেনঃ ১২৬২২. ইব্রাহীম হতে বর্ণিত । তিনি বলেন, HE TE EET RET EY বা সওম যে কোন স্থানে আদায় করা জায়েয আছে। এক দল আলিম এ মতের বিরুন্ধাচরণ করেন। তারা বলেন, কুরবানী বা খাদ্য দান করে কাফ্ফারা আদায় করলে তা মক্কা ছাড়া অন্য-কোন স্থানে আদায় করা . জায়েয হবে না। অবশ্য সওম যে কোন স্থানে আদায় করা জায়েয আছে। যারা এমত পোষণ করেন ঃ ১২৬২৩. ‘আতা (রা) বলেন, কুরবানী ও খাদ্য মক্কা শরীফে আদায় করতে হবে। আর সওম যে কোন স্থানে পালন করা জায়েয আছে। ১২৬২৪. ‘আতা (র) বলেন, হজ্জ্বের কাফ্ফারা মক্কা শরীফে আদায় করতে হবে। ১২৬২৫. ইব্ন জুরায়জ (র) বলেন,.একদিন আমি 'আতা (র)-কে জিজ্ঞাসা করলাম, কেউ খন্য দ্বারা কাফ্ফারা আদায় করতে চাইলে সে কোথায় কোথায় সদকা করবে? তিনি বললেন, মক্কা শরীফে । তা এই কারণে যে, এ সদকা হচ্ছে হাদী এর ন্যায় । আর হাদী সম্বন্ধে আল্লাহ্ তা'আলা বলেছেন, L১4১ LACH ALES JU 9507422 pall U5 (এর বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়বান লোক কা’বাতে প্রেরিতব্য কুরবানী কূপে) । কারণ উক্ত ব্যক্তি হরমের ভেতরে অর্থাৎ বায়তুল্লাহর নিকটবর্তী স্থানে পশু হত্যা করেছে। তাই এর বিনিময়ও বায়তুল্লাহর নিকটেই আদায় করতে হবে। উল্লেখ্য যে, হাদী কা’বাতেই প্রেরণ করতে হবে। এখানে পৌছার পর তা নহর বা যবাহ করবে। এরপর তা হরমের মিসকীনদের মধ্যে বন্টন করে দেয়া হবে। এ স্থানে কা'বা বলে হরমের পুরা এলাকার কথা বুঝানো হয়েছে। এ হাদী যে কোন সময় যবাহ করা জায়েজ আছে । কুরবানী দিবসের পূর্বে ও পরে উভয় সময়ই যবাহ কর জায়েয । যবাহ করার পর এ গোশ্ত দ্বারা দরিদ্র লোকদেরকে আহার করাবে। খাদ্য দ্বারা কাফ্ফারা আদায় করলেও এ বিধান প্রযোজ্য হবে । অর্থাৎ যেখানে ইচ্ছা এবং যথায় ইচ্ছা এ কাফফারা আদায়.করতে পারবে। সওম পালনের কাফ্ফারা অনুরূপই । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।