তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents "১৬৪ তাফসীরে তাবারী শরীফ তুমি ইচ্ছা ও অনিচ্ছাকে সংমিশ্ৰিত করে ফেলেছো। কাজেই, তুমি একটি বকরী যবহ করে গোশৃত সদকা করে দাও । আকর্ু এর চামড়া দ্বারা মশক বানিয়ে তা নিজের কাজে লাগাতে পারবে। তারপর আমি ফিরে যাওয়ার পথে সেই লোকটিকে বললাম, ওহে! ইসলামী বিধানের প্রতি গুরুত্ব প্রদান কর । আমার মনে হয় আমীরুল মু’মিনীনের এ-ই ফাতওয়াটি জানা ছিল না। তাই তিনি তার পার্শ্বে উপবিষ্ট ব্যক্তির নিকট হতে তা জেনে নিয়েছেন। আমার মনে হয় একাজের কাফ্ফারা স্বরূপ তোমার জন্য একটি উট কুরবানী করা উচিত । তারপর লোকটি তাই করল । কাবীসা (রা)”বলেন, সেই সময় আমার সুরা মায়িদার <৯; Fie 1,5 (যার ফয়সালা করবে তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়বান লোক) আয়াতাংশ মনে ছিলনা । ‘উমর (রা) আমার এ কথা শুনতে পেয়ে ক্ষুব্ধ মেজাজে দোররা হাতে নিয়ে আমার সংগীটিকে দোররা দ্বারা আঘাত করেন এবং বলেন, ইহ্‌রাম অবস্থায় হত্যা করে নির্বোধ ব্যক্তিকে এর বিচারক সাব্যস্ত করছো? এ কথা বলতে বলতে তিনি আমার দিকে অগ্রসর হতে থাকলে আমি বললাম, হে আমীরুল " মু'মিনীন! আমার প্রতি আপনার যে আচরণ হারাম, একে আমি আজকের জন্য বৈধ করছিনা। (অর্থাৎ আপনি আমাকে প্রহার করবেন না.) তখন উমর (রা)-বললেন, হে কাবীসা ইব্‌ন জাবির আমি জানি, তুমি প্রশান্ত হৃদয় স্পষ্টভাষী একজন যুবক । মনে রাখবে, নয়টি উত্তম স্বভাবের সাথে একটি মাত্র গর্হিত স্বভাব স্থান পেলে তা সব কয়টি ভাল স্বভাবকেই বরবাদ করে দেয়। সাবধান! সব সময়ই যৌবনের পদস্থলন হতে বেচে থকতে সচেষ্ট থাকবে। ১২৫৮৯. তারিক (র) হতে বর্ণিত । তিনি বলেন, একবার আরবাদ (র) নিজ সওয়ারীতে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। এমতাবস্থায় তিনি একটি গুই সাপকে পদদলিত করে মেরে ফেলেন। তখন তিনি মুহরিম ছিলেন। তারপর তিনি এর ফয়সালা জানার জন্য উমর (রা) এর নিকট আসলেন। উমর (রা) তাকে বললেন, তুমিও আমার সাথে মতামত ব্যক্ত কর। এরপর তারা উভয়ে মিলে ফয়সালা দিলেন যে, এর বিনিময়ে এমন একটি বকরীর বাচ্চা কুরবানী কর, যা পানি-ঘাস খেতে অভ্যস্ত হয়েছে। এরপর তিনি ১% 0১০ 19541427 আয়াতটি তিলাওয়াত করলেন ১২৫৯০. কাতাদা (র) বলেন, বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি একটি পশু শিকার করে ইব্‌ন উমর (রা) এর নিকট আসলেন এবং এ সম্বন্ধে তার নিকট ফাতওয়া জিজ্ঞাসা করলেন। তখন তার নিকট আবদুল্লাহ্‌ ইবৃন সাফওয়ান (রা) উপবিষ্ট ছিলেন। ইবৃন উমর (রা) ইব্‌ন সাফওয়ান (রা)-কে বললেন, "হয়তো ফাতওয়া আমি দিব আর তুমি আমাকে সমর্থন করবে। ইবন সাফ্ওয়ান (রা).বললেন, আপনি বলুন। তখন ইব্‌ন উমর (রা) নিজে কথা বললেন এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন সাফ্ওয়ান এ বিষয়ে তাকে সমর্থন করে গেলেন। ১২৫৯১. শুরাইহ্‌ (রা) বলেন, কোন ন্যায়বান বিচারক পেলে আমি অবশ্যই এ মর্মে ফয়সালা করব যে, খেক শিয়াল হত্যা করলে একটি বকরীর বাচ্চা কুরবানী করতে হবে। খেক শিয়ালের তুলনায় বকরীর বাচ্চা আমার নিকট অধিক পছন্দনীয় । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।