তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা £ ৯৫ | | ১৬৩ ছিলেন। হযরত ‘উমর (রা) তাকে জিজ্ঞাসা করলেন, এ সম্বন্ধে আপনার কি অভিমত? তিনি বললেন, সে. একটি বকরী ফিদ্য়া হিসাবে প্রদান করবে। ‘উমর (রা) বললেন, আমারও এটাই রায়। কাজেই তোমরা যাও এবং একটি বকরী কুরবানী হিসাবে-প্রদান ক'র । তারা যাওয়ার সময় একজন অপরজনকে বললেন, আমীরুল মু'মিনীন এ বিষয়ে জ্ঞাত নন, তাই তিনি তার সঙ্গীকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন। কথাটি ‘উমর (রা) শুনে ফেললেন। তাই তিনি তাদেরকে ডেকে এনে বললেন, তোমরা কি সূরা মায়িদা তিলাওয়াত করনি? তারা বললেন, না, তখন তিনি তাদের নিকট 5.5 9১০ 95: আয়াতাংশ তিলাওয়াত করলেন । তারপর বললেন, এ কারণেই আমি আমার এই সাীর নিকট থেকে এ বিষয়ে সহযোগিতা গ্রহণ করেছি । ১২৫৮৬. কাবীসা ইব্‌ন-জাবির (রা) বলেন, একদা আকাবা অঞ্চলে আমি এবং আমার এক সাথী একটি হরিণের দিকে দৌড়ে গেলাম এবং আমি তা শিকার করলাম । এরপর: আমি ‘উমর (রা) এর নিকট এসে তার নিকট এ মর্মে আলোচনা করলাম । এরপর তিনি তার পার্ম্ববর্তী এক ব্যক্তির নিকট আসলেন। তারা উভয়ই 'এর প্রতি নজর করলেন এবং বললেন, এর বিনিময়ে একটি ভেড়া কুরবানী কর । ইয়াকুব (রা) তীর বর্ণনায় উল্লেখ করেছেন যে, তখন ‘উমর (রা) আমাকে বললেন, এর বিনিময়ে একটি বকরী কুরবানী কর। তারপর সেখানে থেকে আমি আমার বন্ধুর নিকট ফিরে আসলাম এবং বললাম, আমীরুল মু‘মিনীন কি বলবেন, তা তার জানা ছিলনা । তখন আমার সাথী বললেন, তুমি তোমার উষ্বিটি যবহ করে দাও। একথা শুনে ‘উমর (রা) আমার সামনে আসলেন এবং চাবুক দ্বারা আঘাত করলেন । তারপর বললেন, .মুহুরিম অবস্থায় পশু হত্যা করে ফাতওয়া গোপন করতে চাও? আল্লাহ্‌ তা'আলা তো তার কিতাবে বিবৃত করেছেন যে, £4: 59১21934, তোমাদের থেকে দু'জন ন্যায়বান ব্যক্তি এ সম্বন্ধে ফয়সালা দিবে। ইনি ইব্‌ন আউফ আর আমি ‘উমর । : ১২৫৮৭. অপর এক সনদে কাবীসা ইব্‌ন জাবির (রা) থেকে অনুরূপ বর্ণিত রয়েছে। ১২৫৮৮. কাবীসা ইব্‌ন জবির (রা) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা. একবার হজ্জের সফরে ছিলাম । তখন আমরা ফজ্জরের পর কিছুক্ষণ ঘুরে বেড়াতাম। আলাপ-আলোচনা করতাম । একদিন সকালে আমরা ঘুরা-ফেরা করছিলাম । এমতাবস্থায় একটি হরিণ আমাদের নজরে পড়ল এবং আমাদের এক সঙ্গী হরিণটির প্রতি লক্ষ্য করে পাথর ছুড়ে মারল । পাথরটি হরিণের কানের গোড়ায় গিয়ে লাগল । এতে হরিণটি মরে গেল । অমনি সে তা তুলে নিয়ে তড়িঘড়ি করে রওয়ানা করল। এ কারণে আমরা তাকে ভর্ঘনা করলাম । তার মক্কা শরীফে আগমন করার পর তাকেসহ আমি বাড়ী হতে বের হয়ে ‘উমর (রা)-এর নিক্ট আসলাম এবং সমুদয় ঘটনা তার নিকট খুলে বললাম ৷ বর্ণনাকারী বলেন, তখন ‘উমর (রা)-এর নিকট ফর্সা চেহারার সুদর্শন এক ব্যক্তি অর্থাৎ আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) বসা ছিলেন। ‘উমর (রা) তার দিকে তাকালেন এবং তার সাথে আলাপ করে এঁ লোকটির নিকট এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একে ইচ্ছাকৃত হত্যা করেছো, না কি ভুল বশত ? লোকটি জওয়াবে বলল, পাথরটি আমি ইচ্ছাকৃত ভাবে নিক্ষেপ করে ছিলাম; কিন্তু হরিণটি হত্যা করার ইচ্ছা আমার ছিলনা । তখন ‘উমর (রা) বললেন. Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।