তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ™ সূরা মায়িদা £৯৫ ১৬১ ১২৫৮১. : মুজাহিদ (র) বলেন, কোন ব্যক্তি যদি ভুলবশত: অথবা অন্য কিছুর ইচ্ছা করে অনিচ্ছাকৃত কোন জন্তু শিকার করে, তবে এটাই হবে ইচ্ছাকৃত হত্যা। এতে কাফ্ফারা ওয়াজিব হবে। অর্থাৎ এভাবে পশু হত্যা করলে হত্যাকারীর উপর কা'বায় প্রেরিতব্য অনুরূপ কুরবানী ওয়াজিব হবে। কা'বায় প্রেরিতব্য কুরবানী পশু না পেলে এর মূল্য দ্বারা খাদ্য খরীদ করবৈ। তাও যদি না পাওয়া যায়, তাহলে এক এক মুদ্দ" খাদ্যের পরিবর্তে এক দিন সাওম পালন করবে। ‘আতা (র) বলেন, কেউ যদি উটপাখি শিকার করে এবং সে যদি বিত্তশালী হয়; তাহলে সে উট কুরবানী করবে অথবা এর মূল্যের পরিমাণ খাদ্য দান করবে অথবা হিসাব মতে যাওম পালন করবে । অর্থাৎ কাফ্‌্ফারার ব্যাপারে তার ইখতিয়ার থাকবে। যে কোনটি ইচ্ছা আদায় করতে পারবে।-কেননা পবিত্র কুরআন মজীদে এ বিষয়ে এরূপ ব্যক্তিকে ইখতিয়ার দেওয়া হয়েছে। তাইতো অথবা অথবা বলা হয়েছে। ১২৫৮২. হাসান ইব্ন মুসলিম (র) বলেন, কোন মুহ্রিম ব্যক্তি যদি বকরী বা এর চেয়ে বড় কোন পশু হত্যা করে, তবে এর বিনিময় হচ্ছে অনুরপ গৃহপালিত জস্তু। কুরবানী ওয়াজিব হয় না এমন কোন প্রাণী হত্যা করলে, যেমন চড়ুই পাখি, এতে কোন কিছু ওয়াজিব হবে না। উটপাখি অথবা চড়ুই পাখি হত্যা করলে এর বিনিময় সাওম পালন করা যায়েয। ₹ অন্যান্য তাফসীরকারগণের মতে মুহ্রিম যদি কোন পশু হত্যা করে, তবে প্রথমে দিরহামের দ্বারা এর মূল্য নির্ধারণ করবে, এরপর এর দ্বারা গৃহপালিত পশু খরীদ করবে। তারপর কুরবানী হিসাবে কা'বার উদ্দেশ্যে প্রেরণ করবে। যারা এমত পোষণ করেন ৪ ১২৫৮৩. ইব্রাহীম (র) বলেন, মুহ্রিম ব্যক্তি যদি কোন পশু হত্যা করে, EN OT সাব্যস্ত করা হবে-। ১২৫৮৪. হাম্মাদ (র) বলেন, আমি ইব্রাহীম (রা) কে বলে শুনেছি যে, যে কোন ধরনের পশু শিকার করলে এর মুল্য ধার্য করতে হবে। ইমাম আবু জা'ফর তাবারী (র) বলেন, এ উভয় মতানুযায়ী ‘উমর (রা) এবং ইব্ন ‘আব্বাস (রা)-এর অভিমত এবং এ সমস্ত লোকদের মতই সর্বাধিক বিশুদ্ধ, যারা তাদের অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। পক্ষান্তরে দিরহাম কখনো শিকারী পশুর অনুরূপ বস্তু নন্ন । অথচ আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআন মাজীদে গবাদি পশুর কথা উল্লেখ করেছেন । উল্লেখ্য, দিরহাম আদৌ গৃহপালিত পশুর অন্তর্ভুক্ত নয় । কেউ যদি প্রশ্ব করে টাকা পয়সা যদিও শিকারী পশুর অনুরূপ বস্তু নয়, কিন্তু এর দ্বারা অশ্যই অনুরূপ গৃহ পালিত পশু খরীদ করা যায়। তারপর হত্যাকারী তা কুরবানী হিসাবে আদায় করবে। এতে পশু হত্যা করার পর অনুরূপ গৃহ-পালিত পশু কুরবানী হিসাবে আদায় করার যে হুকুম রয়েছে তা আদায় হয়ে যাবে। কাজেই দিরহার্ম হত্যাকৃত পশুর অনুরূপ কোন কিছু নয়, একথা বলা ঠিক নয় । এভাবে প্রশ্ন করা হলে এর জওয়াবে বলা হবে, যদি হত্যাকৃত পশু ছোট হয় বা দোষী থাকে আর এর on . Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।