তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬০ তাফসীরে তাবারী শরীফ মু'মিনীন! বিষয়টি এত জটিল নয়, বরং খুবই ছোট । একথা শুনে তিনি আমাকে ছোট লাঠি দ্বারা প্রহার করলেন । তাই সেখান থেকে ছুটে পালালাম। তখন তিনি বললেন, শিকারী জস্তু হত্যা করে একে তুচ্ছ বলে ধারণা করছো? তারপর ‘আবদুর রহমান (রা) ‘উমর (রা)-এর নিকট আসলে তারা উভয়েই তাকে বকরী কুরবানী করার হুকুম করলেন। ১২৫৭৮. ইব্‌ন ‘আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি : A SUEY ERIE CUTE TA | ১০০ 45% ১ "১% -এ আয়াতের ব্যাখ্যায় বলেন, যদি মুহ্‌রিম ব্যক্তি কোন শিকারী পশু ' হত্যা করে, তবে তার জন্য উপরোক্ত হুকুম প্রযোজ্য হবে। যদি হরিণ বা এ জাতীয় কিছু হত্যা করে তবে তার উপর ওয়াজিব হবে মক্কা শরীফে একটি বকরী কুরবানী করা। যদি কুরবানী করার মত কোন পশু না পায় তাহলে ছয় জন মিসকীনকে আহার করাবে । তাও যদি করতে সক্ষম না হয়, তাহলে তিনদিন সওম ' পালন করবে । শিং বিশিষ্ট হরিণ বা অনুরূপ কোন পশু হত্যা করলে গাভী কুরবানী করতে হবে। আর উট পাখি, বন্য গাধা বা এ জাতীয় কোন জন্তু হত্যা করলে উট কুরবানী করতে হবে। ১২৫৭৯. ইব্ন জুরাইজ (র) বলেন, একবার আমি “আতা (র)-কে জিজ্ঞাসা করলাম, আমি যদি কোন শিকারী পশু হত্যা করি, আর তা যদি কানা লেংড়া অথবা ক্রুটিযুক্ত হয়, তাহলে কি অনুরূপ পণ্ড কুরবানী করতে হবে? জওয়াবে তিনি বললেন, হ্যা, যদি তুমি ইচ্ছা কর, তাহলে তাই করবে। তারপর আমি বললাম, এর বিনিময়ে আমি যদি কোন নিখুঁত পশু যবহ করি, তবে আপনি পছন্দ করেন কী? জওয়াবে তিনি বললেন, হা, তাই । এরপর ‘আতা (র) বললেন, তুমি যদি হরিণের বাচ্চা হত্যা কর, তবে , একটি বকরীর বাচ্চা কুরবানী করতে হবে। আর যদি বন্য পশুর বাচ্চা হত্যা কর, তবে অনুরূপ গৃপালিত পশুর বাচ্চা কুরবানী করবে। অন্যগুলোর ক্ষেত্রে অনুরূপ বিধান প্রযোজ্য হবে। ১২৫৮০. ‘উবায়দ ইবৃন সুলায়মান বাহিলী (র) বলেন, আমি শুনেছি দাহ্‌হাক ইবৃন মুযাহিম le LEG ie +152 -এর ব্যাখ্যায় বলেন, স্থলজ প্রাণী যার শিং নেই, যেমন গাধা বা উটপাখি, এ জাতীয় প্রাণী হত্যা করলে এর বিনিময়ে উট কুরবানী করা আবশ্যক । আর যে সব প্রাণীর শিং আছে, যেমন বন্য বকরী এবং বন্য হরিণ, তা হত্যা করলে এর বিনিময়ে গরু কুরবানী করতে হবে। দুইটি হরিণ হত্যা করলে একটি বকরী কুরবানী করতে হবে। খরগোশ হত্যা করলে সনী (২ বছর বয়সী) বকরী কুরবানী করা আবশ্যক । ইদুর বা এ জাতীয় কোন প্রাণী হত্যা করলে বকরীর বাচ্চা কুরবানী হিসাবে প্রদান করবে। পঙ্গপাল জাতীয় কোন প্রাণী হত্যা করলে এক মুষ্টি খাদ্য দান করবে । আর স্থলজ কোন পাখি ' হত্যা করলে এর মূল্য নির্ধারণ করে তা সদকা করে দিবে। ইচ্ছা করলে অর্ধ সা* পরিমাণ গমের বিনিময়ে একদিন করে সওম পালন করবে । স্থলজ কোন'পাখির বাচ্চা বা ডিম নিয়ে আসলে মূল্য নির্ধারণ করে সে অনুপাতে খাদ্য অথবা সাওম পালন করবে । অবশ্য মুহুরিম যদি উট পাখির ডিম ভেঙ্গে ফেলে, তবে যতটি ডিম ভেঙ্গেছে ততটি নর -উটকে মাদী উটের সাথে প্রজনন কর্ম করাবে । এর থেকে যতটি গর্ভবতী হবে, সব কটিকে বায়তুল্লাহ্র উদ্দেশ্যে পাঠিয়ে দিবে। আর এ জনন কর্মে যেটি গর্ভবতী হবেনা; তাতে কোন কিছু ওয়াজিব হবে না। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।