Contents সূরা মায়িদা ৪ ৯৩ ১৪৯ A aN হবে। ১১১০১০), _যারা নফল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সাধনায় সচেষ্ট, আল্লাহ্ তাদেরকে ভালবাসেন। এখানে 1454 ‘| শব্দটি তিনবার ব্যবহৃত হয়েছে। প্রথম ॥551 (সাবধান হওয়া) মানে হল, আল্লাহর হুকুম-আহকামকে উত্তমরূপে কবুল করা, এতে বিশ্বাসী হওয়া এবং জীবনে তা বাস্তবায়িত করা ও আমল করা । দ্বিতীয় ॥(451 মানে স্বীয় বিশ্বাসের উপর অবিচল থাকা এবং বছরূপী বেশ বর্জন করা। আর তৃতীয় (3:51 মানে ইহসানের পথ অবলম্বন করা এবং নফল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা । যদি প্রশ্ন করা হয় যে, তৃতীয় £55 মানে নফল আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা, ফরযের মাধ্যমে নয়; একথার প্রমাণ কী? ME এ প্রশ্নের জবাবে বলা হবে যে, ‘আল্লাহ্ তা'আলা এ আয়াতে একথা ঘোষণা করেছেন, যারা মদ হারাম হওয়ার পূর্বে তা পান করেছে, তারা যদি হারাম হওয়ার বিধান নাযিলের পর মদ পান করা হতে বেঁচে থাকে, এ ব্যাপারে আল্লাহ্ ও তার রাসুলের প্রতি বিশ্বাসী হয় এবং সৎকর্ম তথা ফরয আমলের প্রতি যদি যত্নবান হয় তবে তাদের কোন গুনাহ হবেনা। সুতরাং 1+ ১.০11514 বলে আবার ফরয আমলের কথা বুঝানো আদৌ সমীচীন হতে পারেনা। মোদ্দা কথা হল, কতিপয় সাহাবী যারা মদ হারাম হওয়ার আগে মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছে তাদের পরিণতি কি হবে এ সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করা হলে এ আয়াতটি নাযিল হয় এবং এ সম্বন্ধে একাধিক বর্ণনাও বিদ্যমান রয়েছে। যারা এমত পোষণ করেনঃ ১২৫২৫. ইব্ন ‘আব্বাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাযিল হওয়ার পর সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমাদের যে সব সঙ্গী-সাথী মদ্য পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদের কি পরিণতি হবে? তখন নাযিল হল, $১ Le (৯ ০১১৷৷৷/| ০ -এ আয়াত। ১২৫২৬. ইসরাঈল (র) অপর এক সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ১২৫২৭. আনাস ইব্ন মালিক (রা) হতে বর্ণিত । তিনি বলেন, একদিন আমি আবূ তালহা, আবু উবায়দা ইবনুল জাররাহ, মু‘আয ইব্ন জাবাল, সুহায়ল ইব্ন বায়যা এবং আবু দুজানা (রা) কে পিয়ালাতে মদ ভরে ভরে দিচ্ছিলাম । কাচা পাকা খেজুর দ্বারা তৈরী মদ পান করে তাদের মাথা নুয়ে আসছিল। এমন সময় আমরা এক ব্যক্তিকে এ মর্মে আহবান করতে শুনতে পেলাম যে, খবরদার, মদ হারাম করা হয়েছে। তখন ঘর থেকে কেউ বের হননি এবং বাইরে থেকেও কেউ নুতনভাবে ঘরে প্রবেশ করেনি, এমতাবস্থায় যার কাছে যে মদ ছিল আমরা তা মাটিতে ঢেলে ফেলে দেই । এমনকি মদ ভর্তি মটকাগুলো আমরা ভেংগে চুরমার করে ফেলি। এরপর কেউ উযূ করে কেউ গোসল করে এবং কেউ উন্মে সুলায়মের নিকট হতে আতর সুগন্ধি শরীরে লাগিয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে রওয়ানা করি। তখন রাসূলুল্লাহ্ (সা) আমাদের সামনে 89১১/, U১, dl sal eile aad LEE Ul Ba bh ০৯০ -এ আয়াতটি lL Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।