তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৮৭ _. ১১৭ তারা ভোগ-বিলাস থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের প্রতিপালকের ইবাদতে নিমগ্ন হতে পারে। এ সম্বন্ধে নবী (সা) কে সংবাদ দেয়া হলে তিনি- তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের অভিপ্রায় কী? তারা বললেন, আমরা আমাদের যৌন শক্তি ধ্বংস করে মহিলাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের প্রতিপালকের ইবাদতে আত্ম নিয়োগ করতে চাচ্ছি। এ কথা শুনে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এ কাজের জন্য আমি আদিষ্ট হইনি। আমি আমার ধর্মাদর্শে বিবাহ করার ব্যাপারে আদিষ্ট হয়েছি। অতঃপর তারা বললেন, আমরা তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর আনুগত্য করব। এরই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা ১ 1১১ ১০১ ৮ EE FOU LEST CEUTA: SELLE ES ১১১১০ 21551 পৰ্যন্ত আয়াত কটি নাযিল করেন। ১২৩৪৮. মুজাহিদ (র) হতে রর্ণিত। তিনি:-বলেন, কত্রিপয় সাহাবী, যাদের মধ্যে ‘উসমান ইবৃন মায‘উন এবং “আব্দুল্লাহ্‌ ইবৃন ‘উমর (রা) ও ছিলেন; একবার এ মর্মে সংকল্প করলেন যে, তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করে জননেন্দ্রীয় কেটে পশমের পোষাক পরিধান করে সন্যাসী জীবন যাপন করবে। তাদের সম্পর্কে আলোচ্য আয়াত খানি ১১১০১০ ৭০১১ {534 4/৷+%%/, পৰ্যন্ত নাযিল হয়েছে। ‘ইকরামা (রা) বলেন, ‘উসমান ইব্‌ন মায‘উন, ‘আলী ইব্‌ন আবী তালিব; ইব্‌ন মাসউদ; মিকদাদ ইবনুল আসওয়াদ এবং আবু হুযায়ফা (র)-র ক্রীতদাস সালিম (রা)-এঁ সমস্ত সাহাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন; যারা সমস্ত সম্পর্ক ছিন্ন করে ঘরের ভেতর ধ্যানমগ্ন হয়ে বসে যান । তারা স্ত্রীদের সঙ্গ বর্জন করেন, পশমের পোশাক পরিধান করেন এবং উত্তম খাদ্য ও পোশাক নিজেদের জন্য হারাম করে নেন। বনী ইসরা“ঈলের সন্যাসী লোকেরা যা আহার করত, তীরাও তা আহার করতেন, তারা যা পরিধান করত, এরাও তা পরিধান করতেন। এমনকি তারা খাসী হওয়ার সংকল্প গহণ করেন এবং এ-ও সিদ্ধান্ত করেন যে, তাঁরা দিনভর রোযা রাখবেন এবং রাতভর জাগ্রত থেকে ‘ইবাদত বন্দেগী করবেন। এমতাবস্থায় এ আয়াত নাযিল হয়_ yn SES YO HTN Ce SUS YS i dt Ue COR FEC | - মোটকথা এ আয়াতের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয় যে, তোমরা মুসলমানদের আদর্শ অগ্াহ্য করে স্ত্রী-সহবাস এবং উত্তম খাদ্য ও পরিধেয় নিজেদের জন্য হারাম করবে না। আর দিনভর রোযা ও রাতভর ইবাদত করার মত অতিরঞ্জিত অভিলাষ গ্রহণ করবে না। এমনি ভাবে তোমরা খাসী হওয়ার ব্যবস্থাও গ্রহণ করবেনা । এ আয়াতখানি নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাঁদেরকে ডেকে বললেন, তোমাদের দেহেরও তোমাদের উপর হক রয়েছে, অধিকার রয়েছে তোমাদের চোখেরও ৷ তাই তোমরা রোযাও রাখবে এবং মাঝে মাঝে বিরতিও দিবে। নামাযও পড়বে এবং নিদ্রাও যাবে। যে আমার সুন্নাত বর্জন করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতঃপর তারা সকলে বললেন, আমরা আপনার কথা মেনে নিলাম এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা অনুসরণ করার অঙ্গীকার করলাম । Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।